০৫:৫৪ পি.এম
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের ফলাফল ওয়াশিংটন ও তেহরানের সম্পর্কের মৌলিক পরিবর্তন আনবে না, এমন মন্তব্য করেছেন ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি। তিনি সতর্ক করেছেন যে, যুক্তরাষ্ট্রের রাজনৈতিক অঙ্গনে দলীয় পালাবদল হলেও ইরানের প্রতি দেশটির শত্রুতার অবসান ঘটবে না।
ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনার মাধ্যমে প্রকাশিত এক বার্তায় মোজতবা খামেনি উল্লেখ করেন, যুক্তরাষ্ট্রের রাজনীতিতে ‘দলীয় পরিবর্তন’ ইরানি জনগণের প্রতি দেশটির বৈরিতা থেকে ওয়াশিংটনকে বিরত রাখতে সক্ষম হবে না।
তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্র ইরানি জাতির ‘নিঃশর্ত আত্মসমর্পণ’ চায়। ইরানের সর্বোচ্চ নেতা যুক্তরাষ্ট্রের অপূরণীয় পতনের দাবি করে বলেন, নিজেদের তৈরি কেলেঙ্কারির পর দেশটির পতন ঘটেছে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে ইরানের যুদ্ধের প্রসঙ্গ টেনে তিনি বলেন, দেশটির পতনের প্রক্রিয়া এখন আরও ত্বরান্বিত হয়েছে।
আরও পড়ুন: মিসিসিপির সিনেট নির্বাচনে উত্তেজনা এখনও বাকি
ইরানের নেতারা যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটদের বড় জয়কে ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে তেহরানের বিজয়ের ইঙ্গিত হিসেবে তুলে ধরছেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন