১০:১০ পি.এম
সিলেট বিভাগে হামে প্রাণহানির ঘটনা অব্যাহত রয়েছে। ৯ মাস বয়সী আবু সাঈদের মৃত্যু হয়েছিল হামের উপসর্গ নিয়ে।
এবারের এই মৃত্যুর ফলে সিলেট বিভাগে হামের উপসর্গ নিয়ে মারা যাওয়া শিশুর সংখ্যা ১০০ জনে পৌঁছেছে। একই সময়ে, এই উপসর্গ নিয়ে আরও ৮৫ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। বর্তমানে, বিভাগের বিভিন্ন হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা মোট ২৮৫ জন।
হামের উপসর্গ নিয়ে মারা যাওয়া আবু সাঈদের পরিচয় জানা গেছে। সে সুনামগঞ্জ জেলার ছাতক উপজেলার দুয়ারাবাজারের সাহাব উদ্দিনের ছেলে।
আরও পড়ুন: কাউখালীতে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপিত
আবু সাঈদ শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে চিকিৎসাধীন ছিল। রবিবার (১৯ জুলাই), সিলেট বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয়ের পাঠানো প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।
প্রতিবেদনে উল্লেখ রয়েছে, রবিবার সকাল পর্যন্ত পূর্ববর্তী ২৪ ঘন্টায় ১ শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে জানুয়ারি থেকে এ পর্যন্ত সিলেট বিভাগে হামের উপসর্গ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়াল ১০০ জন।
এর মধ্যে ৯৯ জনই শিশু। এদের মধ্যে ৪ জনের হাম রোগে মৃত্যুর বিষয় নিশ্চিত হওয়া গেছে। হামের উপসর্গ নিয়ে মারা যাওয়াদের মধ্যে সিলেট জেলায় ৩৫ জন, হবিগঞ্জের ৮, মৌলভীবাজারের ১২ এবং সুনামগঞ্জ জেলার ৪৫ জন রয়েছেন।
স্বাস্থ্য বিভাগের তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় নতুন ভর্তি হওয়া রোগীদের মধ্যে সবচেয়ে বেশি ৪৫ জন সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছেন এবং ২৮ জন শহীদ শামসুদ্দিন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এছাড়া, সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে ৭ জন, মৌলভীবাজার জেলা সদর হাসপাতালে ও সিলেটের রাগীব রাবেয়া মেডিক্যাল কলেজ হাসপাতালে ২ জন করে এবং নর্থ ইস্ট মেডিক্যাল কলেজ হাসপাতালে ১ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন।
আরও পড়ুন: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বিএসআরএমের নম্বরবিহীন কন্টেইনার লরির অবাধ চলাচল, প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন