০৬:২৬ পি.এম
খল অভিনেতা মনোয়ার হোসেন ডিপজলের বিরুদ্ধে মানহানির অভিযোগ এনে মামলা দায়ের করেছেন আজিজুর রহমান টাইগার, যিনি তার আপন খালাতো ভাই।
এই মামলা রবিবার (২৬ জুলাই) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হাসান শাহাদাতের আদালতে দায়ের করেন। ডিপজলের খালাতো ভাই এ ওয়ান ট্রেডিং বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক টাইগার এ মামলাটি করেন।
মামলায় ডিপজলের ম্যানেজার আব্দুল গণি এবং ডিপজলের ব্যক্তিগত সহকারী খোকনকেও আসামি করা হয়েছে।
আরও পড়ুন: পদ্মা সেতু হয়ে রূপপুরে ইউরেনিয়াম পরিবহন, শ্রমিক আন্দোলনের শঙ্কা
বাদীপক্ষের আইনজীবী মাজহারুল ইসলাম মারুফ বিষয়টি সম্পর্কে নিশ্চিত করে জানিয়েছেন, আদালত মামলাটি আমলে নিয়ে ডিবি পুলিশের ডিসিকে বিষয়টির তদন্তের নির্দেশ দিয়েছেন এবং আগামী ২৪ সেপ্টেম্বরের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলেছেন।
মামলায় অভিযোগ করা হয়েছে, আজিজুর রহমান টাইগারের সুনাম, সুখ্যাতি, ব্যবসায়িক সফলতা এবং দেশ-বিদেশে পরিচিতিতে ঈষান্বিত হয়ে ডিপজল বিভিন্নভাবে তার অপচেষ্টায় লিপ্ত হয়েছে। এর ধারাবাহিকতায়, ডিপজলের ম্যানেজার আব্দুল গণি গত বছরের ৩ আগস্ট আজিজুর রহমান টাইগারের বিরুদ্ধে দারুস সালাম থানায় সাধারণ ডায়েরি (জিডি) দায়ের করেন।
সেখানে অভিযোগ করা হয়েছে, টাইগারের নির্দেশে গত ৩ আগস্ট সকাল সাড়ে ১০টার দিকে দিলশাদ, সাইদুর রহমানসহ ১০-১৫ জন তাদের (ডিপজলের) ভাড়া দেওয়া নাভানা সিএনজিতে জোর করে সাইনবোর্ড ভেঙে নিজেদের নামে লাগানোর চেষ্টা করে। তারা জমির মালিকানা দাবি করে সামনের মাস থেকে ভাড়া দাবি করে। তবে জিডি তদন্তে পুলিশ টাইগারের সংশ্লিষ্টতা পায়নি। পরদিন ডিপজল তার ফেসবুক অ্যাকাউন্ট থেকে বিষয়টি নিয়ে পোস্ট দেন।
এদিকে, টাইগার দাবি করেন, ওই সম্পত্তির (নাভানা সিএনজি) মালিক তিনি নিজে। তিনি উল্লেখ করেন যে, ডিপজল ওই সম্পত্তি তার নামে দাবি করে তাকে সমাজে হেয় করার চেষ্টা করতে চেয়েছেন।
আরও পড়ুন: ত্রিশাল ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্রে ২০ বছরেও নিয়োগ হয়নি জনবল
বাদীপক্ষ অভিযোগ করেন যে, ডিপজল শুধুমাত্র ফেসবুক পোস্টে থেমে যাননি, বরং টেলিভিশন, বিভিন্ন পত্রিকা এবং অনলাইন নিউজপোর্টালে বিষয়টি প্রচার করে। এতে টাইগারের সামাজিক সম্মানহানী এবং ব্যবসায়িক সুনাম সহ কোটি টাকার আর্থিক ক্ষতিসাধন হয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন