প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
নওগাঁর বদলগাছী উপজেলায় জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে ছোট ভাইয়ের লাঠির আঘাতে মীর ইসমাইল হোসেন (৭০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। তিনি উপজেলার শেরপুর গ্রামের মৃত মীর ইয়াসিন আলীর ছেলে। এ ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে পুলিশ দুইজনকে গ্রেফতার করেছে।
ঘটনাস্থল থেকে জানা যায়, গত ১৬ জুলাই ২০২৬ তারিখে জমিজমা সংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে আপন দুই ভাইয়ের মধ্যে কথা-কাটাকাটি এবং একসময় সংঘর্ষ শুরু হয়। এই সংঘর্ষের সময় ছোট ভাই মীর মোশারফ হোসেনের লাঠির আঘাতে বড় ভাই মীর ইসমাইল হোসেন গুরুতর আহত হন। সংঘর্ষের সময় ইসমাইল হোসেনের স্ত্রী ও সন্তানও আহত হয়েছেন বলে জানা গেছে। পরে স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে দ্রুত বদলগাছী উপজেলা ৫০ শয্যাবিশিষ্ট স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
সেখানে মীর ইসমাইল হোসেনের শারীরিক ও মানসিক অবস্থা অবনতি ঘটলে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য নওগাঁ সদর হাসপাতালে রেফার্ড করেন। পরবর্তীতে, সেখানেও অবস্থার আরও অবনতি দেখা দিলে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।
এ বিষয়ে বদলগাছী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ রুহুল আমিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় থানায় একটি এজাহার দায়ের করা হয়েছে। এছাড়াও, ইতিমধ্যেই ঘটনার সাথে সম্পৃক্ত ২ জন আসামিকে গ্রেফতার করা হয়েছে বদলগাছী থানা পুলিশের পক্ষ থেকে। বাকি আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন