০৯:২১ পি.এম
মালয়েশিয়ার বিপক্ষে দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের জন্য বিসিবি ১৫ সদস্যের হাই-পারফরম্যান্স (এইচপি) স্কোয়াড ঘোষণা করেছে। এই দলে অধিনায়কের দায়িত্ব দেওয়া হয়েছে এসএম মেহেরব হাসানকে।
এইচপি দলে রাখা হয়েছে বাংলাদেশ জাতীয় দল থেকে বাদ পড়া ব্যাটার সাব্বির রহমান। পাশাপাশি শামীম পাটোয়ারী, মৃত্যুঞ্জয় চৌধুরী, আবদুল গাফফার সাকলাইন, আবু হায়দার রনির মতো পরিচিত মুখও রয়েছেন।
আগামীকাল বুধবার (৫ আগস্ট) বাংলাদেশে পা রাখবে মালয়েশিয়া জাতীয় দল। ৮ এবং ১০ আগস্ট মিরপুরে হবে দুটি টি-টোয়েন্টি ম্যাচ।
আরও পড়ুন: মাদারীপুরে কৃষককে কুপিয়ে জখম, প্রধান আসামি জাকির গ্রেফতার
পরে বসুন্ধরায় বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ দলের বিপক্ষে তিনটি ওয়ানডে খেলবে মালয়েশিয়া।
টি-টোয়েন্টি সিরিজের জন্য বাংলাদেশ এইচপি স্কোয়াড এর সদস্যগণ হলো : এসএম মেহেরব হাসান (অধিনায়ক), জিসান আলম, জাওয়াদ আবরার, সাব্বির রহমান, আরিফুল ইসলাম, শামীম পাটোয়ারী, মোহাম্মদ রুবেল, মৃত্যুঞ্জয় চৌধুরী, আবদুল গাফফার সাকলাইন, আবু হায়দার রনি, স্বাধীন ইসলাম, রাকিবুল হাসান, প্রীতম কুমার, মাহফুজুর রহমান রাব্বি, ইকবাল হোসেন।
মালয়েশিয়ার বাংলাদেশ সফরের সূচি হল :
৮ আগস্ট : ১ম টি-টোয়েন্টি, মিরপুর
আরও পড়ুন: সারজিস আলম: গণহত্যাকারী হাসিনার অলীক ডিসেম্বর বাংলাদেশে আসবে না
১০ আগস্ট : ২য় টি-টোয়েন্টি, মিরপুর
১২ আগস্ট : ১ম ওয়ানডে, বসুন্ধরা
১৪ আগস্ট : ২য় ওয়ানডে, বসুন্ধরা
১৬ আগস্ট : ৩য় ওয়ানডে, বসুন্ধরা
আরও পড়ুন: জিয়া সেদিন তাহেরের সাথে ক্যান্টনমেন্টের বাইরে গেলে ফিরে আসতেন না: ব্রি. সাখাওয়াত
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন