০১:১৭ এম
নওগাঁর ধামইরহাটে মালঞ্চ কিন্ডারগার্টেন স্কুলে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ২১ জুলাই বেলা সাড়ে ১১টায় ধামইরহাট মালঞ্চ কিন্ডারগার্টেন স্কুলের আয়োজনে বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত এই অভিভাবক সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ -২ আসনের এমপি ইঞ্জিনিয়ার মো. এনামুল হক। তিনি অভিভাবকদের উদ্দেশ্যে বক্তব্য প্রদান করে বলেন, ‘আপনার সন্তান আগামি দিনের রাষ্ট্রের গুরুত্বপূর্ণ পদ পেতে পারে। তাই নিজের এবং রাষ্ট্রের কল্যানে আপনার সন্তানকে সুসন্তান হিসেবে গড়ে তুলতে প্রত্যেক মায়ের ভূমিকা অপরিসিম।’
সমাবেশে শিশুদের সুসন্তান হিসেবে গড়ে তোলার জন্য অভিভাবক ও শিক্ষকদের দায়ীত্ব বিষয়ে দিক নির্দেশনা মূলক বক্তব্য প্রদান করেন চকময়রাম সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস এম খেলাল ই রব্বানী, ন্যাশনাল ব্যাংকের উপশাখা ব্যাবস্থাপক গোলাম সারোয়ার, জামায়াতে ইসলামী উপজেলা নায়েবে আমীর সাবেক ইউপি চেয়ারম্যান মাওলানা আতাউর রহমান। এই অনুষ্ঠানের সঞ্চালক শিক্ষক আরিফুল ইসলাম প্রমুখ বক্তৃতা করেন।
সবশেষে, মালঞ্চ কিন্ডারগার্টেন স্কুলের ফুলকুড়ি থেকে ৫ম শ্রেণির ১ম, ২য় ও ৩য় স্থান অর্জনকারী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার প্রদান করা হয়। এছাড়াও, ধামইরহাট কিন্ডারগার্টেন এসোসিয়েশন কর্তৃক বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে ক্রেষ্ট ও সনদ বিতরণ এবং মکتব শাখার ১৮ জন শিক্ষার্থীকে পবিত্র কোরআন শরিফ প্রদান করা হয়।
আরও পড়ুন: সফটওয়্যার ও সাইবার নিরাপত্তায় দক্ষতা বাড়াতে রাবিপ্রবি-জাইকা বৈঠক
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন