প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
টাঙ্গাইলের মধুপুর উপজেলার আলোকদিয়া ইউনিয়নের লাউফুলা হাটের সরকারি/হাটবাজারের জমি অবৈধভাবে দখল করে নির্মিত দোকানঘর উচ্ছেদে অভিযান পরিচালিত হয়েছে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে।
বৃহস্পতিবার (২০ আগস্ট) সকালে লাউফুলা হাট এলাকায় এই অভিযানটি গৃহিত হয়। অভিযানে অবৈধভাবে নির্মিত দোকানঘর ও অন্যান্য স্থাপনা অপসারণ করা হয়, যা হাটবাজারের জমির ওপর নির্মিত ছিল।
এই অভিযানে মোবাইল কোর্ট পরিচালনা করেন মধুপুর উপজেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এবং সহকারী কমিশনার (ভূমি) নঈম উদ্দীন।
অভিযানের সময় আলোকদিয়া ফাঁড়ির পুলিশ সদস্যরা সার্বিকভাবে সহযোগিতা প্রদান করেন।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, হাটবাজারের সরকারি জমি অবৈধ দখলমুক্ত রাখার জন্য এবং জনগণের স্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত রাখা হবে। প্রশাসন জানায়, হাটের জায়গা দখল করে অবৈধ স্থাপনা নির্মাণের বিরুদ্ধে তাদের কঠোর অবস্থান থাকবে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন