ঢাকা মঙ্গলবার, ১০ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২৫শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ১০ই নভেম্বর, ২০২৬ইং ২৫শে কার্তিক, ১৪৩২বাং

ইয়েমেনের আনসারুল্লাহ কারও কাছ থেকে আদেশ নেয় না : ইরান


ইয়েমেনের আনসারুল্লাহ কারও কাছ থেকে আদেশ নেয় না : ইরান

ইরান জানিয়েছে যে, ইয়েমেনের আনসারুল্লাহ (হুথি) কোনো পক্ষের নির্দেশে কাজ করে না। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমায়েল বাঘাই উল্লেখ করেছেন যে, আনসারুল্লাহ একটি স্বাধীন ইয়েমেনি শক্তি এবং তারা নিজেদের সিদ্ধান্ত নিজস্বভাবে গ্রহণ করে।

বৃহস্পতিবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে ইসমায়েল বাঘাই মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর সাম্প্রতিক মন্তব্যের সমালোচনা করেন। তিনি বলেন, "মার্কো রুবিওর মিথ্যা সত্যকে প্রতিস্থাপন করতে পারে না।"

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আরও বলেন, "আনসারুল্লাহ একটি স্বাধীন ইয়েমেনি শক্তি, যারা নিজেদের সিদ্ধান্ত নিজেরাই নেয়। তারা কারও কাছ থেকে আদেশ নেয় না এবং কারও প্রক্সি হিসেবেও কাজ করে না।"

আরও পড়ুন: এল নিনোর প্রভাবে বিশ্বজুড়ে আবহাওয়ার অস্বাভাবিকতা, খাদ্যসংকটের শঙ্কা বৃদ্ধি

বাঘাই আরও উল্লেখ করেন যে, মধ্যপ্রাচ্যে অস্থিতিশীলতার মূল কারণ হলো যুক্তরাষ্ট্রের সামরিক হস্তক্ষেপ ও আধিপত্যবাদী নীতি। তিনি বলেন, যদি ওয়াশিংটন সত্যিকার অর্থে শান্তি চায়, তাহলে তাদের অঞ্চলে "ক্ষতিকর ও অস্থিতিশীল হস্তক্ষেপ" বন্ধ করা উচিত।

তিনি বলেন, বোমা হামলা ও বাইরের চাপ প্রয়োগের মাধ্যমে ইয়েমেনে শান্তি প্রতিষ্ঠা সম্ভব নয়। প্রকৃত শান্তির জন্য সংশ্লিষ্ট পক্ষগুলোর সম্মত রোডম্যাপের ভিত্তিতে অর্থবহ আলোচনা শুরু করতে হবে।

এর আগে, মঙ্গলবার মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও সৌদি আরবের বিভিন্ন লক্ষ্যবস্তুতে ইয়েমেনি বাহিনীর হামলার পেছনে ইরানের ভূমিকা থাকার অভিযোগ করেন। তার ওই বক্তব্যের প্রতিক্রিয়ায় ইরান আনসারুল্লাহকে স্বাধীন ইয়েমেনি শক্তি হিসেবে উল্লেখ করে যুক্তরাষ্ট্রের অভিযোগ প্রত্যাখ্যান করেছে।

উল্লেখ্য, ২০১৫ সালে সৌদি আরব ও তার মিত্ররা ইয়েমেনে সামরিক অভিযান শুরু করে। এই অভিযানের লক্ষ্য ছিল দেশটির তৎকালীন সৌদি ও যুক্তরাষ্ট্র-সমর্থিত সরকারকে পুনর্বহাল করা এবং ইয়েমেনের ওপর অবরোধ আরোপ করা। ইয়েমেনি বাহিনী দীর্ঘদিন ধরে অবরোধ প্রত্যাহার না হওয়া পর্যন্ত সৌদি আরবের বিভিন্ন লক্ষ্যবস্তুতে হামলা চালিয়ে যাওয়ার হুমকি দিয়ে আসছে। সূত্র: তাসনিম নিউজ।

আরও পড়ুন: যুক্তরাষ্ট্রের নির্বাচনে ৫ মুসলিম নারীর ইতিহাস গড়া সাফল্য

বিডি-প্রতিদিন/এমএল

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পল্লবী-রূপনগরে নতুন পাম্প ও সরকারি হাসপাতাল হবে পানির সংকট সমাধানে : প্রতিমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বৃহস্পতিবার, ১০ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০২:৪৫ পি.এম


পল্লবী-রূপনগরে নতুন পাম্প ও সরকারি হাসপাতাল হবে পানির সংকট সমাধানে : প্রতিমন্ত্রী

পল্লবী ও রূপনগরের বিভিন্ন এলাকায় দীর্ঘদিনের পানির সংকট দূর করার লক্ষ্যে নতুন পানির পাম্প স্থাপনের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। ইতিমধ্যে কয়েকটি পাম্পের জন্য স্থান বরাদ্দ করা হয়েছে এবং আরও কিছু জায়গা বরাদ্দের প্রক্রিয়া চলছে। যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী এবং ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক জানিয়েছেন, পল্লবীতে একটি সরকারি হাসপাতাল নির্মাণের উদ্যোগও নেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সকাল ৯টায় রাজধানীর পল্লবীর বাউনিয়াবাঁধের সি ব্লকে গভীর নলকূপ ও মিনি রোড নির্মাণকাজের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব তথ্য তুলে ধরেন। আমিনুল হক বলেন, "পল্লবী ও রূপনগরের বাসিন্দারা দীর্ঘদিন ধরে পানির সমস্যায় ভুগছেন। তাঁদের দাবির পরিপ্রেক্ষিতে বিভিন্ন এলাকায় পানির পাম্প স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে।" তিনি উল্লেখ করেন, বাউনিয়াবাঁধের সি ব্লকের পাশাপাশি ২ ও ৩ নম্বর ওয়ার্ডসহ যেসব এলাকায় পাম্পের প্রয়োজন, সেসব এলাকায় পর্যায়ক্রমে পাম্প স্থাপন করা হবে।

তিনি আরও বলেন, "ইতিমধ্যে কয়েকটি পানির পাম্পের জন্য জায়গা বরাদ্দ দেওয়া হয়েছে। আরও কয়েকটি জায়গা বরাদ্দের কাজ চলছে। ঢাকা ওয়াসাও এসব পাম্পের কাজ দ্রুত শুরু করতে আন্তরিকভাবে কাজ করছে। ইতিমধ্যে কয়েকটি পাম্পের কাজ শুরু হয়েছে।" আমিনুল হক আশ্বাস দেন যে, আগামী পাঁচ বছরে পল্লবী ও রূপনগরের পানির সংকটসহ অন্যান্য নাগরিক সমস্যা সমাধানে সরকার কাজ করবে। তিনি স্থানীয় বাসিন্দাদের সহযোগিতাও চান।

পানির সংকট নিরসনের পাশাপাশি পল্লবী ও বৃহত্তর মিরপুরবাসীর দীর্ঘদিনের দাবির একটি সরকারি হাসপাতাল নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে বলেও তিনি জানান। আমিনুল হক বলেন, "পল্লবী এলাকায় একটি হাসপাতাল নির্মাণের নির্দেশনা দেওয়া হয়েছে। হাসপাতাল অনুমোদনের বিষয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ে নির্দেশনা পাঠানো হয়েছে। হাসপাতাল নির্মাণের জন্য উপযুক্ত জায়গা নির্ধারণে স্বাস্থ্য ও ভূমি মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা করে কাজ শুরু হয়েছে।"

তিনি বলেন, "পল্লবীসহ বৃহত্তর মিরপুরবাসীর দীর্ঘদিনের প্রত্যাশা একটি সরকারি হাসপাতাল। ইনশা আল্লাহ, আপনাদের জন্য সেই হাসপাতাল নির্মাণ করা হবে।" নিজেকে এলাকার সন্তান হিসেবে উল্লেখ করে আমিনুল হক বলেন, "বর্তমান সরকার আপনাদের পাশে আছে। আমি আপনাদের এলাকার সন্তান হিসেবে সব সময় আপনাদের পাশে আছি এবং থাকব।"

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পল্লবী থানা বিএনপির ৫ নম্বর ওয়ার্ডের সভাপতি হাজী মো. বাদশা মিয়া। সঞ্চালনা করেন ৫ নম্বর ওয়ার্ড বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. আসলাম হোসেন গাজী।

অনুষ্ঠানে ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক মাহবুব আলম মন্টু, পল্লবী থানা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক আনিসুর রহমান, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আশরাফ আলী গাজী, পল্লবী থানা যুবদলের আহ্বায়ক নূর সালাম, স্বেচ্ছাসেবক দল পল্লবী থানার সদস্যসচিব রবিউল করিম বাবু, মহিলা দলের নেত্রী সৈয়দা দিলারা পলি এবং বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

৫ নম্বর ওয়ার্ড বিএনপি ও সহযোগী অঙ্গসংগঠনের আয়োজনে এ উন্নয়নমূলক কার্যক্রম বাস্তবায়নে সহযোগিতা করছে ঢাকা ওয়াসা ও ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)।

 

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বাগেরহাট জেলা হাসপাতালে চিকিৎসা সেবা নিয়ে অনুষ্ঠিত সমন্বয় সভা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ১০ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০২:৪৬ পি.এম


বাগেরহাট জেলা হাসপাতালে চিকিৎসা সেবা নিয়ে অনুষ্ঠিত সমন্বয় সভা

বাগেরহাট, ১০ সেপ্টেম্বর, ২০২৬ : গতকাল বুধবার সকালে বাগেরহাট জেলা হাসপাতালের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয় হাসপাতালের সম্মেলন কক্ষে।

সভায় সভাপতিত্ব করেন হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. অসীম কুমার সমদ্দার। এই সভায় হাসপাতালের চিকিৎসা সেবার মানোন্নয়ন, অবকাঠামোগত উন্নয়ন এবং প্রশাসনিক কার্যক্রমসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা হয়।

হাসপাতালের বিভিন্ন বিভাগের প্রধান ও কর্মকর্তারা তাদের নিজ নিজ বিভাগের কার্যক্রমের অগ্রগতি, বিদ্যমান সমস্যা এবং সেবার ক্ষেত্রে বিভিন্ন চ্যালেঞ্জ তুলে ধরেন। এ সময় হাসপাতালের সার্বিক সেবা ব্যবস্থা রোগীবান্ধব এবং আরও গতিশীল করার বিষয়ে আলোচনা হয়।

সভায় রোগীদের উন্নত ও মানসম্মত চিকিৎসাসেবা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সব বিভাগের মধ্যে সমন্বয় জোরদার করার ওপর গুরুত্বারোপ করা হয়। পাশাপাশি হাসপাতালের অবকাঠামোগত উন্নয়ন ও প্রশাসনিক কার্যক্রমকে আরও কার্যকর করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার বিষয়েও আলোচনা হয়।

সভায় উপস্থিত হাসপাতালের বিভিন্ন বিভাগের প্রধান ও কর্মকর্তারা রোগীদের কল্যাণ এবং চিকিৎসা সেবার মানোন্নয়নে পারস্পরিক সহযোগিতা ও সমন্বয়ের মাধ্যমে একযোগে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

যাত্রাবাড়ী থানার অভিযানে বিভিন্ন অপরাধে ১৭ জন গ্রেফতার

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ১০ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০২:৪৬ পি.এম


যাত্রাবাড়ী থানার অভিযানে বিভিন্ন অপরাধে ১৭ জন গ্রেফতার

ঢাকা, ১০ সেপ্টেম্বর, ২০২৬ : ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) যাত্রাবাড়ী থানার পুলিশ বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে ১৭ জনকে গ্রেফতার করেছে।

আজ ডিএমপির একটি সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য প্রকাশ করা হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বুধবার থানার বিভিন্ন অপরাধপ্রবণ এলাকা থেকে অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতদের মধ্যে রয়েছেন- শুক্কুর আলী (৩৩), আসমা বেগম (৫৫), তানিয়া আক্তার (২৫), মো. জীবন (৩৬), রিয়াজুল ইসলাম রিয়াজ ওরফে কালিয়া রিয়াজ (৪২), মো. কামরুল হাসান (২৫), মো. সাইফুল হোসেন (২০), মো. জামিল মিয়া দোলন (৩৫), মো. মিন্টু ওরফে নাজমুল (২৪), সজিব মোস্তফা (২০), মো. উজ্জল হাওলাদার, মো. রফিক (২৮), মো. সাজ্জাদ নূর (২০), মো. কবির হাওলাদার, শামীম মাতুব্বর (২৭), মো. সজীব (২১) এবং সাগর আহম্মেদ (৩৭)।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে যে, গ্রেফতারকৃতদের আদালতে প্রেরণ করা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

২৫ সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে হামের বিশেষ টিকা ক্যাম্পেইন : স্বাস্থ্যমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বৃহস্পতিবার, ১০ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০২:৪৭ পি.এম


২৫ সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে হামের বিশেষ টিকা ক্যাম্পেইন : স্বাস্থ্যমন্ত্রী
স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বৃহস্পতিবার বিশ্ব আত্মহত্যা প্রতিরোধ দিবস-২০২৬ উপলক্ষে রাজধানীর ইউনিভার্সিটি উইমেন্স ফেডারেশনে আয়োজিত সেমিনারে কথা বলেন। 

 চলতি মাসের ২৫ তারিখ থেকে  সারা দেশে হামের বিশেষ টিকা ক্যাম্পেইন শুরু হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।

তিনি বলেন , আগামী ২৫ সেপ্টেম্বর থেকে বড় পরিসরে আবারও হামের টিকা দেওয়ার ক্যাম্পেইন শুরু হবে। তবে দেশে নতুন করে যেসব শিশু হামে আক্রান্ত হচ্ছে, তাদের বেশির ভাগই এখনো হামের টিকা নেয়নি।

আজ বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বিশ্ব আত্মহত্যা প্রতিরোধ দিবস-২০২৬ উপলক্ষে রাজধানীর ইউনিভার্সিটি উইমেন্স ফেডারেশনে আয়োজিত এক সেমিনারে তিনি এ কথা জানান।

এসোসিয়েশন ফর ডিজএবল্ড পিপল (এডিপি) ও রোটারি ক্লাব অব আহসান মঞ্জিল ঢাকা আয়োজিত সেমিনারে এডিপির চেয়ারম্যান রওশন আরা জামান সভাপতিত্ব করেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, বিগত সরকার কোনো টিকা রেখে না যাওয়ায় শুরুতে হামের প্রকোপ মোকাবিলায় কিছুটা বেগ পেতে হয়েছে। তবে ইতোমধ্যে স্বাস্থ্য মন্ত্রণালয় এক কোটির বেশি টিকা সংগ্রহ করে ক্যাম্পেইন পরিচালনা করেছে।

তিনি বলেন, এখনো যেসব শিশু টিকার আওতায় আসেনি, তাদের জন্য ইউনিসেফ থেকে নতুন টিকা এসেছে। এসব টিকা দিয়ে আগামী ২৫ সেপ্টেম্বর থেকে পুনরায় বড় পরিসরে ক্যাম্পেইন শুরু করা হবে।

ডেঙ্গু পরিস্থিতি নিয়েও সাখাওয়াত হোসেন  বলেন, বাসাবাড়িতে ফুলের টবে পানি জমে থাকে এবং সেখানে মশার লার্ভা জন্মায়। এমন পরিস্থিতিতে ডেঙ্গু হওয়াটা খুব স্বাভাবিক। তবে ডেঙ্গু মোকাবিলায় স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে ব্যাপক কাজ শুরু হয়েছে। শুধু রাজধানী ঢাকা নয়, সারাদেশে, এমনকি মফস্বল এলাকাতেও ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক কার্যক্রম শুরু হয়েছে।

অনুষ্ঠানে সরকার দেশে আত্মহত্যার প্রবণতা শূন্যের কোঠায় নামিয়ে আনতে কাজ করছে বলেও জানান তিনি।

এর আগে সকালে বিশ্ব আত্মহত্যা প্রতিরোধ দিবস উপলক্ষে আয়োজিত একটি র‌্যালিতে অংশ নেন স্বাস্থ্যমন্ত্রী।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫২
জোহর ১১:৪৩
আসর ০৩:৩৯
মাগরিব ০৫:১৫
ইশা ০৬:২৮
সূর্যোদয় : ০৬:১০ সূর্যাস্ত : ০৫:১৫
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%