১১:৩২ পি.এম
জিম্বাবুয়ের বিপক্ষে টেস্টের পরে প্রথম ওয়ানডে ম্যাচেও বাংলাদেশ পরাজিত হলো। মাত্র ১৪২ রানের লক্ষ্য নিয়ে ব্যাট করতে নেমে সফরকারীরা ১১৬ রানে গুটিয়ে যায়। এর ফলে ২৫ রানের ব্যবধানে ওয়ানডে সিরিজ শুরু করেছে টাইগাররা।
এইদিন বাংলাদেশ আগে বোলিংয়ে নেমে ৭০ রানেই জিম্বাবুয়ের ৮ উইকেট তুলে নেয়। কিন্তু শেষের দুই উইকেট মিলে জিম্বাবুয়ে আরও ৭১ রান সংগ্রহ করে নেয়। ফলে তাদের লড়াই করার জন্য পুঁজি তৈরি হয়। জবাবে বাংলাদেশ ব্যাটিংয়ে শুরুর ধাক্কা সামলে নুরুল হাসান সোহান এবং তাওহীদ হৃদয় মিলে ৪৯ রানের একটি জুটি গড়েছিলেন। কিন্তু এরপরই শুরু হয় ব্যাটিং ধস। একের পর এক উইকেট হারিয়ে বাংলাদেশ ১১৬ রানে থেমে যায়।
এমন শোচনীয় পরাজয়ের পর ম্যাচ শেষে টাইগার অধিনায়ক মেহেদী হাসান মিরাজের কণ্ঠে হতাশা ঝরে পড়ে। তিনি বলেন, নাহিদ রানা যেভাবে বল করেছে, ৬ উইকেট নিয়েছে। আমরা কিছু জায়গায় অবশ্যই আরও উন্নতি করতে পারি। তারা ৮ উইকেট হারিয়েও ভালো জুটি গড়েছে এবং অনেক রান বের করেছে। এখানে আমাদের দুর্বলতা ছিল।
আরও পড়ুন: শেরপুরে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে ঢাকা-বগুড়া মহাসড়কে আগুন লাগানো হয়
অধিনায়ক মিরাজ আরও বলেন, নাহিদ রানা গত কয়েক সিরিজে দারুণ বল করছে। তার এই ফর্ম সামনে চালিয়ে গেলে দলের জন্য ভালো হবে। বল হাতে আরও ভালো করার সুযোগ ছিল আমাদের। তবুও (জিম্বাবুয়ের) দুই ব্যাটার মিলে দারুণ জুটি গড়েছে এবং অসাধারণ খেলেছে।
উইকেট নিয়ে তিনি মন্তব্য করেন, ব্যাটিংয়ে শুরুর ১০ ওভারে আমাদের জুটি গড়তে পারলে আমরা আরও ভালো করতে পারব। আমাদের দায়িত্ব নিয়ে ভালো করতে হবে। এই কন্ডিশনে ১৪২ রান এত সহজ নয়। তবে আমাদের প্রথমে জুটি গড়তে হবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
