০৪:৪৯ পি.এম
কাপ্তাই উপজেলার ক্ষতিগ্রস্ত পরিবারের জন্য, বন্য হাতির আক্রমণের ফলে, বন বিভাগের পক্ষ থেকে সরকারি অনুদানের চেক প্রদান করা হয়েছে।
আজ মঙ্গলবার দুপুর ১২ টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে, চিৎমরম ইউনিয়নের মুসলিম পাড়ার ক্ষতিগ্রস্ত মো. তাহেরের হাতে, পার্বত্য চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের পক্ষ থেকে এ অনুদানের চেক তুলে দেওয়া হয়।
মো. তাহেরকে নগদ ৪৯ হাজার ৫ শত টাকার সরকারি অনুদানের চেক প্রদান করেন, কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রায়হানুল ইসলাম।
আরও পড়ুন: সুনামগঞ্জে নতুন কুঁড়ির ভার্চুয়াল উদ্বোধনে অংশ নিলেন নূরুল ইসলাম এমপি
এ উপলক্ষে উপস্থিত ছিলেন, কাপ্তাই উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান দিলদার হোসেন, কাপ্তাই থানার উপ পরিদর্শক সাইমুল ইসলাম, চন্দ্রঘোনা থানার উপ পরিদর্শক মো. আক্তারুজ্জামান, বন বিভাগের কাপ্তাই রেঞ্জ অফিসার মামুনুর রহমান, রাম পাহাড় বিট অফিসার মিঠু তালুকদার, চিৎমরম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ওয়েশ্লিমং চৌধুরী, কাপ্তাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রকৌশলী আবদুল লতিফ সহ বন বিভাগের অন্যান্য কর্মকর্তারা।
উল্লেখ্য যে, গত বছরের ২৫ মে রাতে মো. তাহেরের ঘরে বন্য হাতি আক্রমণ করে ছিল, যার ফলে তার বসতবাড়ি ভেঙে গিয়েছিল। এ কারণে আজ সরকারের পক্ষ থেকে তাকে অনুদান প্রদান করা হলো।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন