ঢাকা শুক্রবার, ০৬ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২১শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২৫শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শুক্রবার, ০৬ই নভেম্বর, ২০২৬ইং ২১শে কার্তিক, ১৪৩২বাং

আখাউড়া পৌরসভার ২৯ কোটি টাকার বাজেট ঘোষণা


আখাউড়া পৌরসভার ২৯ কোটি টাকার বাজেট ঘোষণা

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া পৌরসভায় ২০২৬-২০২৭ অর্থ বছরের ২৯ কোটি টাকার বাজেট ঘোষণা করা হয়েছে।

মঙ্গলবার (৩০ জুন) দুপুরে পৌরসভা ভবনের হলরুমে বাজেট অধিবেশনে রাজনীতিবিদ, সাংবাদিক, সুশীল সমাজের প্রতিনিধি ও পৌরকর্মকর্তাদের উপস্থিতিতে প্রস্তাবিত বাজেট উপস্থাপন করা হয়।

প্রস্তাবিত বাজেটে আয়ের পরিমাণ ২৯ কোটি ৭০ লাখ ৯১ হাজার ৭২১ টাকা নির্ধারণ করা হয়েছে এবং ব্যয়ের পরিমাণ ধরা হয়েছে ২৩ কোটি ১৬ লাখ টাকা। বাজেটে উদ্বৃত্ত হিসেবে ৬ কোটি ৫৪ লাখ ৯১ হাজার ৭২১ টাকা দেখানো হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক তাপসী রাবেয়ার সভাপতিত্বে বাজেট উপস্থাপন করেছেন পৌরসভার নির্বাহী প্রকৌশলী মো. আমজাদ হোসেন।

আরও পড়ুন: চাঁদপুরে শিশুদের আঁকায় জিয়াউর রহমানের প্রতিকৃতি প্রদর্শিত

বাজেট অনুষ্ঠানে বক্তব্য প্রদান করেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আবুল মনসুর মিশন, উপজেলা বিএনপির সভাপতি মো. জয়নাল আবেদীন, সাধারণ সম্পাদক ডা. মো. খোরশেদ আলম ভূইয়া, পৌর বিএনপির সভাপতি মো. সেলিম ভূইয়া, উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মো. বোরহান উদ্দিন খান, আখাউড়া প্রেসক্লাবের সভাপতি শাহাদাত হোসেন লিটন, দেবগ্রাম সরকারি উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক অলক চক্রবর্তী প্রমুখ।

এই সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি মো. বাহার মিয়া, সাবেক কাউন্সিলর মন্তাজ মিয়া, আতিকুর রহমান, পৌর হিসাব রক্ষণ কর্মকর্তা হুমায়ুন রশিদ চৌধুরী, সহকারী প্রকৌশলী তানভীর আহমেদ, উপসহকারী প্রকৌশলী গোলাম কিবরিয়া, প্রধান সহকারী মো. রফিকুল ইসলাম, কর আদায়কারী মাধব চন্দ্র পাল, বিএনপি নেতা সোহাগ খান, ইয়ার হোসেন শামীম, দেলোয়ার হোসেন প্রমুখ।

বক্তারা প্রস্তাবিত বাজেটের ওপর আলোচনা করেন এবং মতামত উপস্থাপন করেন। তারা আশা করছেন, বাজেট যদি সুষ্ঠুভাবে বাস্তবায়ন হয়, তা হলে পৌরবাসীরা সুফল পাবেন।

পরে পৌর প্রশাসক তাপসী রাবেয়া সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর প্রদান করেন।

আরও পড়ুন: স্কুল ফিডিংয়ের পাউরুটির ভেতর পাওয়া গেল ধারালো ব্লেড

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর
সুপারি গাছের সাঁকো ঝুঁকিপূর্ণ যাতায়াত

কাউখালীতে ৭ বছরেও শেষ হয়নি ১ কোটি ১৪ লাখ টাকার গার্ডার ব্রিজ

আন্তর্জাতিক ডেস্ক

কাউখালী প্রতিনিধি

বুধবার, ১ই জুলাই, ২০২৬ ইং

১০:০৬ এম


কাউখালীতে ৭ বছরেও শেষ হয়নি ১ কোটি ১৪ লাখ টাকার গার্ডার ব্রিজ

পিরোজপুরের কাউখালীতে, শিয়ালকাঠি ইউনিয়নের ফলোইবুনিয়া গ্রামের লক্ষণ মিস্ত্রির বাড়ির সামনে, যে গার্ডার ব্রিজটি নির্মাণাধীন রয়েছে, তার কাজ নির্ধারিত সময় পেরিয়ে দীর্ঘ প্রায় সাত বছরেও সম্পন্ন হয়নি। ফলে, এই ব্রিজটি এলাকাবাসীর কোনো কাজে আসেনি; বরং উল্টো দুর্ভোগের কারণ হয়ে দাঁড়িয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) এর আওতায় ১ কোটি ১৩ লাখ ৬৭ হাজার ৩৩৩ টাকা ব্যয়ে ব্রিজটির নির্মাণ কাজ ২০১৯ সালের ৬ জানুয়ারি শুরু হয়। এ কাজটির বাস্তবায়নের দায়িত্ব পায় ভান্ডারিয়ার মেসার্স ইশান এন্টারপ্রাইজ। চুক্তি অনুযায়ী ২০২০ সালের ৬ এপ্রিলের মধ্যে কাজ শেষ হওয়ার কথা থাকলেও, আজও অ্যাপ্রোচ সড়কসহ গুরুত্বপূর্ণ অংশের কাজ অসম্পূর্ণ রয়ে গেছে।

বর্তমানে ব্রিজটির দুই পাশের অ্যাপ্রোচ সড়ক নির্মাণ না হওয়ায়, স্থানীয় বাসিন্দা, পথচারী এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। বাধ্য হয়ে অনেকেই সুপারি গাছ দিয়ে তৈরি অস্থায়ী সাঁকো ব্যবহার করে, জীবনের ঝুঁকি নিয়ে ব্রিজে ওঠানামা করছেন। কোমলমতি শিক্ষার্থীরা প্রতিদিন ঝুঁকিপূর্ণভাবে সুপারি গাছের সাঁকো ব্যবহার করে চলাচল করছে, যেকোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে।

স্থানীয় ইউপি সদস্য মোঃ রুবেল বলেন, "ব্রিজটির কাজ দীর্ঘদিন ধরে বন্ধ রয়েছে। অ্যাপ্রোচ সড়ক না থাকায় সাধারণ মানুষ ও শিক্ষার্থীরা খুব কষ্ট করে যাতায়াত করছে। আমরা দ্রুত কাজটি সম্পন্ন করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি। জনগণের দুর্ভোগ লাঘবে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া জরুরি।"

ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স ইশান এন্টারপ্রাইজের প্রতিনিধি গিয়াস উদ্দিন বলেন, "আমরা এ পর্যন্ত প্রায় ৮২ লাখ টাকার কাজ সম্পন্ন করেছি। কিন্তু এখনো কোনো বিল হাতে পাইনি। এলজিইডি অফিসে বিল সংক্রান্ত কাগজপত্র জমা দেওয়া হয়েছে। বিল পেলে বাকি কাজ দ্রুত শেষ করে দেওয়া হবে।"

এ বিষয়ে কাউখালী উপজেলা প্রকৌশলী ইমতিয়াজ হোসাইন রাসেল বলেন, "ব্রিজটির কাজ সম্পন্ন না হওয়ায় এলাকাবাসী ভোগান্তিতে রয়েছে, বিষয়টি আমরা অবগত আছি। ঠিকাদারি প্রতিষ্ঠানের বিলসহ বিভিন্ন প্রশাসনিক বিষয় প্রক্রিয়াধীন রয়েছে। দ্রুত সমস্যার সমাধান করে অবশিষ্ট কাজ সম্পন্ন করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য ঠিকাদার প্রতিষ্ঠানকে নির্দেশনা দেওয়া হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জুলাই বিপ্লবের উত্তাল দিন: এক সাংবাদিকের দুঃসহ স্মৃতি ও লড়াইয়ের গল্প

আন্তর্জাতিক ডেস্ক

রায়হান আলী ​, নীলফামারী স্টাফ রিপোর্টার

বুধবার, ১ই জুলাই, ২০২৬ ইং

১০:১২ এম


জুলাই বিপ্লবের উত্তাল দিন: এক সাংবাদিকের দুঃসহ স্মৃতি ও লড়াইয়ের গল্প

আজ ১ জুলাই। বাংলাদেশ ও বিশ্ব ইতিহাসের পাতায় এক অবিস্মরণীয় দিন—জুলাই বিপ্লবের সূচনার বর্ষপূর্তি। ২০২৪ সালের এই দিনে ছাত্র-জনতার উত্তাল গণঅভ্যুত্থানের যে অগ্নিস্ফুলিঙ্গ জ্বলে উঠেছিল, তা শেষ পর্যন্ত দেড় দশকের বেশি সময় ধরে চেপে থাকা স্বৈরাচারী শাসনের শিকল ভেঙেছিল। সেই বিপ্লবের চেতনা যেমন আমাদের গর্বের, তেমনি সেই বিপ্লব রেখে গেছে অসংখ্য মানুষের জীবনের দীর্ঘস্থায়ী ক্ষত।
সেই ক্ষতগুলোর একটি জ্বলন্ত উদাহরণ সাংবাদিক রায়হান আলী। যিনি জুলাই বিপ্লবের সময় পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে আজ হারিয়েছেন শরীরের স্বাভাবিক কর্মক্ষমতা, লড়ছেন এক কঠিন ভবিষ্যতের সঙ্গে।
পেশাগত দায়িত্ব পালনই যেন কাল হলো
২০২৪ সালের ৪ আগস্ট। নীলফামারীর চৌরঙ্গীর মোড়ে উত্তাল আন্দোলনের দৃশ্য কভার করছিলেন সাংবাদিক রায়হান আলী। জনতার কণ্ঠস্বর ও সত্য তুলে ধরার যে ব্রত নিয়ে তিনি ক্যামেরা হাতে মাঠে নেমেছিলেন, সেই দায়িত্ব পালনই তার জীবনের মোড় ঘুরিয়ে দেয়। পুলিশের বেপরোয়া ও নির্বিচার হামলায় তিনি মারাত্মকভাবে আহত হন। তার শরীরের ডান পা পুরোপুরি অকেজো হয়ে যায় এবং মেরুদণ্ডে (স্পাইনাল কর্ড) গুরুতর আঘাত পান তিনি।
থাইল্যান্ডের হাসপাতালে লড়াই
আঘাতের ভয়াবহতা এতটাই ছিল যে, দেশের চিকিৎসায় অবস্থার উন্নতি না হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে থাইল্যান্ডে নেওয়া হয়। বর্তমানে তিনি ব্যাংককের ভেজথানি (Vejthani) হাসপাতালে চিকিৎসাধীন আছেন। দীর্ঘ দিন ধরে চলছে এই শারীরিক লড়াই। হাসপাতালের বিছানায় শুয়েও তিনি ভুলতে পারেন না সেই উত্তাল জুলাইয়ের কথা, ভুলতে পারেন না তার চার বছরের অবুঝ সন্তানের মুখটি। যে শিশুটি তার বাবার সুস্থ হয়ে ঘরে ফেরার অপেক্ষায় প্রহর গুনছে, আজ সেই বাবার এমন করুণ দশা কারো কাম্য নয়।
জুলাই আমাদের স্মৃতির আয়না
রায়হান আলীর মতো অনেকের আত্মত্যাগেই আজকের নতুন বাংলাদেশ। সাংবাদিকরা যখন গুলির সামনে দাঁড়িয়ে সংবাদ সংগ্রহ করেন, তখন তারা কেবল ঘটনার বিবরণ দেন না, তারা ইতিহাসের দলিল তৈরি করেন। রায়হান আলীর এই পরিণতি আমাদের স্মরণ করিয়ে দেয় যে, একটি স্বাধীন দেশের মূল্য কতটা চড়া হতে পারে।
আজকের এই দিনে, জুলাই বিপ্লবের তৃতীয় বার্ষিকীতে, আমরা রায়হান আলীর দ্রুত সুস্থতা কামনা করি। রাষ্ট্রের উচিত এই বীর সেনানীর চিকিৎসার দায়িত্ব গ্রহণ করা এবং তার পরিবারের পাশে দাঁড়ানো। কারণ, একটি জাতি তার বীরদের ভুলে গেলে, সেই জাতি ইতিহাসের কাছে ঋণী থেকে যায়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মুন্সীগঞ্জে পাঁচ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি আটক

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ১ই জুলাই, ২০২৬ ইং

১০:১৯ এম


মুন্সীগঞ্জে পাঁচ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি আটক

মুন্সীগঞ্জে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ পাঁচ কেজি গাঁজাসহ দুইজনকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতরা মুন্সীগঞ্জ সদর থানার নতুনগাঁও এলাকায় অবস্থিত উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের পশ্চিম পাশে শামীম মিয়ার চা-পুরির দোকানের সামনে সড়কে অভিযানের সময় গ্রেফতার হয়। ঘটনাটি ঘটে মঙ্গলবার (৩০ জুন) রাতে সাড়ে ৯টার দিকে।

গ্রেফতারকৃতদের মধ্যে আছেন গেন্ডারিয়ার আবুল কাওসারের ছেলে মো. কামরুল হাসান রবিন (৩৩) এবং টঙ্গীবাড়ী উপজেলার আড়িয়ল গ্রামের মো. জুলহাসের ছেলে মো. শান্ত ইসলাম (২৮)। বর্তমানে শান্ত ইসলাম ঢাকার গেন্ডারিয়া (৪৭ নম্বর ওয়ার্ড) এলাকায় বসবাস করছেন।

পুলিশ জানিয়েছে, অভিযানের সময় কামরুল হাসান রবিনের হাতে থাকা একটি প্লাস্টিকের বাজারের ব্যাগ থেকে আকাশি রঙের পলিথিনে মোড়ানো ১ কেজি ওজনের ৩টি গাঁজার পোটলা এবং শান্ত ইসলামের হাতে থাকা আরেকটি প্লাস্টিকের বাজারের ব্যাগ থেকে একইভাবে মোড়ানো ১ কেজি ওজনের ২টি গাঁজার পোটলা উদ্ধার করা হয়। উদ্ধৃত গাঁজার মোট পরিমাণ পাঁচ কেজি।

এই ঘটনায় গ্রেফতারকৃত দুইজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জেলা গোয়েন্দা পুলিশ জানায়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শিক্ষকের বাড়ি থেকে বোমাসদৃশ বস্তু ও চিরকুট উদ্ধার

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বুধবার, ১ই জুলাই, ২০২৬ ইং

১০:২১ এম


শিক্ষকের বাড়ি থেকে বোমাসদৃশ বস্তু ও চিরকুট উদ্ধার

মেহেরপুরের গাংনী উপজেলার কসবা গ্রামে আক্কাস আলী (৪৫) নামের এক শিক্ষকের বাড়িতে বোমাসদৃশ একটি বস্তু ও প্রাণনাশের হুমকি সম্বলিত একটি চিরকুট উদ্ধার করা হয়েছে।

বুধবার (১ জুলাই) সকালে, বাড়ির মালিক আক্কাস আলী ওই বোমাসদৃশ বস্তু এবং চিরকুটটি দেখে পুলিশকে খবর দেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, আজ সকালে আক্কাস আলীর বাড়ির সিঁড়ির নিচে লাল টেপ দিয়ে মোড়ানো একটি বোমাসদৃশ বস্তু বাড়ির লোকজন দেখে। সেই বোমাসদৃশ বস্তুর পাশেই সাদা কাগজে হাতে লেখা একটি চিরকুট পড়ে ছিল।

আক্কাস আলীর পরিবারের অভিযোগ, জমি-সংক্রান্ত বিরোধের কারণে প্রায় ৬ মাস ধরে প্রতিবেশী কয়েকজনের সঙ্গে কসবা গ্রামের মোল্লাপাড়ার রজব আলীর ছেলে আক্কাস আলীর বিরোধ চলছিল। সম্প্রতি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও সংশ্লিষ্ট কর্মকর্তারা ঘটনাস্থলে গিয়ে জমি পরিমাপ করেন। আজ বুধবার আক্কাস আলীর উপজেলা ভূমি অফিসে যাওয়ার কথা ছিল কাগজপত্র নিয়ে। এর আগেই দুর্বৃত্তরা বাড়িতে ওই বোমাসদৃশ বস্তু এবং একটি হুমকিমূলক চিরকুট রেখে গেছে।

গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) আল মামুন বলেছেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বোমাসদৃশ বস্তু এবং চিরকুট উদ্ধার করেছে। বিষয়টি নিয়ে তদন্ত করে জড়িতদের আইনের আওতায় আনার চেষ্টা চালানো হচ্ছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২৫শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫০
জোহর ১১:৪৩
আসর ০৩:৪১
মাগরিব ০৫:১৭
ইশা ০৬:২৯
সূর্যোদয় : ০৬:০৭ সূর্যাস্ত : ০৫:১৭
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%