০৬:৪৬ পি.এম
বিশ্বকাপের একটি গুরুত্বপূর্ণ ম্যাচে সৌদি আরবের মুখোমুখি হওয়ার আগে স্পেন এখন পর্যন্ত লামিন ইয়ামালের পুরোটা সময় খেলা নিয়ে অনিশ্চয়তায় রয়েছে। তরুণ এই তারকা পুরো ম্যাচে খেলবেন কিনা, সে বিষয়ে কোনো স্পষ্ট ইঙ্গিত দেননি স্পেন কোচ লুইস দে লা ফুয়েন্তে।
কেপ ভার্ডের বিরুদ্ধে বিশ্বকাপের প্রথম ম্যাচে পেশির চোট কাটিয়ে মাঠে ফিরেছিলেন ইয়ামাল। কিন্তু তিনি শুরুতে মাঠে নামেননি, ৭১তম মিনিটে বদলি হিসেবে নামে। কিছু দৃষ্টিনন্দন মুহূর্ত তৈরি করলেও গোল বা অ্যাসিস্ট করতে সক্ষম হননি ১৮ বছর বয়সী এই ফরোয়ার্ড। সেই ম্যাচে স্পেন গোলশূন্য ড্র করে তাদের টুর্নামেন্ট শুরু করে।
বাংলাদেশ সময় রোববার রাত ১০টায় আটলান্টায় সৌদি আরবের বিপক্ষে মাঠে নামবে স্প্যানিশরা। প্রথম জয় পাওয়ার চেষ্টা করছে ইউরোপীয় দলটি এবং এই ম্যাচটি তাদের জন্য বেশ গুরুত্বপূর্ণ। তবে ইয়ামালের ফিটনেস এবং ম্যাচে তার সম্ভাব্য ভূমিকা নিয়ে সতর্ক অবস্থান নিয়েছেন দে লা ফুয়েন্তে।
আরও পড়ুন: ময়মনসিংহে ডাম্পট্রাক-পিকআপ সংঘর্ষে নিহত ২, আহত ৫
সংবাদ সম্মেলনে স্পেন কোচ বলেন, 'আপনারা সবাই জানতে চাইছেন, ইয়ামাল প্রস্তুত কি না। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, সে এখন ভালো অনুভব করছে। এটি আমাদের জন্য দারুণ খবর। আমরা দেখব, সৌদি আরবের বিরুদ্ধে সে কত মিনিট খেলতে পারে।'
তিনি আরও উল্লেখ করেন, 'কেউ বলছেন সে শুরুর একাদশে থাকবে, কিছু জানতে চাইছেন কতক্ষণ খেলবে। কিন্তু মূল বিষয় হলো, সে আবার মাঠে ফিরেছে।'
প্রথম ম্যাচে কেপ ভার্ডের বিপক্ষে বল দখলে আধিপত্য দেখালেও আক্রমণে ধার তুলতে পারেনি স্পেন। প্রতিপক্ষের রক্ষণভাগ ভাঙতে ব্যর্থ হওয়াতে গোলশূন্য ড্র নিয়ে মাঠ ছাড়তে হয়েছিল। সেই হতাশা কাটিয়ে সৌদি আরবের বিপক্ষে আরও কার্যকর ফুটবল প্রদর্শন করতে চায় স্পেন।
দে লা ফুয়েন্তের ভাষ্য অনুযায়ী, স্পেনের আক্রমণাত্মক ফুটবলের কারণে সাধারণত প্রতিপক্ষ রক্ষণাবেক্ষণ কৌশল গ্রহণ করে। সুতরাং প্রতিরোধ ভাঙতে নিজেদের আরও উন্নতি করতে হবে।
আরও পড়ুন: ‘জিয়াউর রহমানের নেতৃত্ব অনুসরণ করেই বাংলাদেশ পুনর্গঠন করতে হবে’
তিনি মন্তব্য করেন, 'যখন আমরা আধিপত্য দেখাই, তখন প্রতিপক্ষ অনেক নিচে নেমে রক্ষণ গড়ে তোলে। কেপ ভার্ডের বিপক্ষে আমরা যথেষ্ট ধারালো ছিলাম না। বলের গতিবিধি ও বণ্টনেও ঘাটতি ছিল। এই জায়গাগুলোতে উন্নতি করতে হবে।'
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন