ঢাকা রবিবার, ০৮ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২৩শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২৭শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
রবিবার, ০৮ই নভেম্বর, ২০২৬ইং ২৩শে কার্তিক, ১৪৩২বাং

বাংলাদেশ-যুক্তরাষ্ট্র যৌথ সামরিক মহড়া ‘টাইগার লাইটনিং’ শুরু


বাংলাদেশ-যুক্তরাষ্ট্র যৌথ সামরিক মহড়া ‘টাইগার লাইটনিং’ শুরু

বাংলাদেশ সেনাবাহিনী এবং যুক্তরাষ্ট্রের প্যাসিফিক আর্মি কমান্ডের যৌথ উদ্যোগে শুরু হয়েছে ১৩ দিনব্যাপী ‘টাইগার লাইটনিং-২০২৬’। রবিবার (১৯ জুলাই) সিলেটের জালালাবাদ সেনানিবাসে প্যারা কমান্ডো ব্রিগেডে এর উদ্বোধন করা হলো।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন। বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষে জ্যেষ্ঠ প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন চিফ অব জেনারেল স্টাফ লেফটেন্যান্ট জেনারেল মো. মাইনুর রহমান।

উদ্বোধনী অনুষ্ঠানে মার্কিন রাষ্ট্রদূত উক্তি করেন, এই যৌথ প্রশিক্ষণ সামরিক পর্যায়ে পারস্পরিক যোগাযোগ বৃদ্ধি করবে এবং বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের ক্রমবর্ধমান কৌশলগত অংশীদারিকে আরো শক্তিশালী করবে। রাষ্ট্রদূতের মতে, এটি শুধুমাত্র একটি সামরিক প্রশিক্ষণ নয়, বরং দুই দেশের দীর্ঘদিনের বন্ধুত্ব, পারস্পরিক শ্রদ্ধা এবং নিরাপদ ও সমৃদ্ধ ইন্দো-প্যাসিফিক অঞ্চলের প্রতি যৌথ অঙ্গীকারের প্রতীক।

আরও পড়ুন: মাদারীপুরে কৃষককে কুপিয়ে জখম, প্রধান আসামি জাকির গ্রেফতার

লেফটেন্যান্ট জেনারেল মো. মাইনুর রহমান উল্লেখ করেন, ‘টাইগার লাইটনিং’ হলো বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যকার দ্বিপক্ষীয় সামরিক সম্পর্কের একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। এ ধরনের যৌথ অনুশীলনের মাধ্যমে উভয় দেশের সেনাবাহিনীর আভিযানিক সক্ষমতা বৃদ্ধি, পারস্পরিক সমন্বয় জোরদার করা এবং দীর্ঘমেয়াদি কৌশলগত অংশীদারিকে আরো সুদৃঢ় করা হবে।

বাংলাদেশ সেনাবাহিনীর বিশেষায়িত ফরমেশন প্যারা কমান্ডো ব্রিগেডের তত্ত্বাবধানে পরিচালিত এই মহড়া আগামী ৩১ জুলাই পর্যন্ত চলবে। এতে যুক্তরাষ্ট্রের আর্মি প্যাসিফিক ও ওরেগন ন্যাশনাল গার্ড থেকে ৯১ জন এবং বাংলাদেশ সেনাবাহিনীর প্যারা কমান্ডো ব্রিগেড ও বিভিন্ন ফরমেশন থেকে ৯৩ জন সদস্য অংশগ্রহণ করছেন।

বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে আঞ্চলিক ও বৈশ্বিক নিরাপত্তা, সন্ত্রাসবাদ দমন, দুর্যোগ ব্যবস্থাপনা এবং মানবিক সহায়তাসহ বিভিন্ন ক্ষেত্রে বিদ্যমান সহযোগিতার ধারাবাহিকতায় এই যৌথ মহড়ার আয়োজন করা হয়েছে। এতে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি, যৌথ আভিযানিক সক্ষমতা উন্নয়ন এবং ভবিষ্যৎ প্রস্তুতি আরো জোরদার হবে বলে আশা প্রকাশ করা হয়েছে।

আরও পড়ুন: সারজিস আলম: গণহত্যাকারী হাসিনার অলীক ডিসেম্বর বাংলাদেশে আসবে না

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ন্যায়বিচার নিশ্চিত করতে আমরা কাজ করে যাচ্ছি: আইনমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

রবিবার, ১৯ই জুলাই, ২০২৬ ইং

০৮:৪২ পি.এম


ন্যায়বিচার নিশ্চিত করতে আমরা কাজ করে যাচ্ছি: আইনমন্ত্রী

ন্যায়বিচার নিশ্চিত করতে আমরা কাজ করে যাচ্ছি বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান।

তিনি রোববার (১৯ জুলাই) সন্ধ্যায় মাগুরা জেলা অডিটরিয়ামে আয়োজিত এক অনুষ্ঠানে এ মন্তব্য করেন। আইনমন্ত্রী বলেন, পিরোজপুর জেলায় ১৬ বছর ‘মহারাজ’ নামে এক সংসদ সদস্য ছিলেন। স্থানীয় সরকারের বিভিন্ন প্রকল্প দেখিয়ে কাগজে-কলমে কাজ হয়েছে, কিন্তু বাস্তবে লুটপাটের মাধ্যমে সাড়ে তিন হাজার কোটি টাকা মহারাজদের পকেটে ঢুকে গেছে।

আইনমন্ত্রী আরও বলেন, আপনার টাকা, আপনার ন্যায্য হিস্যা, আপনার কাছে পৌঁছে দেওয়া এই সরকারের অঙ্গীকার।

তিনি বলেন, জুলাই গণঅভ্যুত্থান আমাদের ন্যায়বিচারের পথ দেখিয়েছে। এ দেশের মানুষের মৌলিক অধিকার ও ন্যায়বিচার নিশ্চিত করতে আমরা কাজ করে যাচ্ছি।

তিনি আরও বলেন, গত ১৬ বছরে ফ্যাসিস্টদের পৃষ্ঠপোষকতা করার কারণে পুলিশ ও আমলাদের চাকরি গেছে। এখান থেকে সবার শিক্ষা নেওয়া উচিত।

এ সময় আইনমন্ত্রী নিজ হাতে জেলার বিভিন্ন পর্যায়ের শিক্ষার্থীদের মাঝে ১১২টি বাইসাইকেল, গ্রামীণ নারীদের কর্মসংস্থানের জন্য ৫১টি সেলাই মেশিন, অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে ২০টি হুইলচেয়ার, ক্রীড়া সামগ্রী ও গাছের চারা বিতরণ করেন।

অনুষ্ঠানে জেলা প্রশাসক মোতাকাব্বির আহমেদের সভাপতিত্বে মুখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য মনোয়ার হোসেন খান। বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন, সিভিল সার্জন ডা. শামীম কবির, জেলা পরিষদ প্রশাসক আলী আহমেদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেরুন্নাহার প্রমুখ।

মাগুরা সদর উপজেলার উন্নয়ন তহবিল (এডিপি) থেকে গৃহীত প্রকল্পের আওতায় উপজেলা পরিষদের আয়োজনে এসব সামগ্রী বিতরণ করা হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নন্দীগ্রামে ছাত্রদল নেতাকর্মীর সহযোগীতায় ইয়াবাসহ শীর্ষ মাদক ব্যবসায়ী হোসেন আলীকে পুলিশে সোপর্দ

আন্তর্জাতিক ডেস্ক

নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি

রবিবার, ১৯ই জুলাই, ২০২৬ ইং

০৮:৪২ পি.এম


নন্দীগ্রামে ছাত্রদল নেতাকর্মীর সহযোগীতায় ইয়াবাসহ শীর্ষ মাদক ব্যবসায়ী হোসেন আলীকে পুলিশে সোপর্দ

বগুড়ার নন্দীগ্রামে ছাত্রদল নেতাকর্মীর সহযোগীতায় ৫০ পিচ ইয়াবা সহ উপজেলার শীর্ষ মাদক ব্যবসায়ী হোসেন আলী আটক করে পুলিশে সোপর্দ করেছেন এলাকাবাসী। শীর্ষ মাদক কারবারী হোসেন আলী, নন্দীগ্রাম পৌর কলেজ পাড়া এলাকার হাফিজ উদ্দিনের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে মাদক দ্রব্য (ইয়াবা) ব্যবসার সাথে জড়িত এবং উপজেলার শীর্ষ মাদক ব্যবসায়ী হিসেবে পরিচিত।

গত শুক্রবার (১৭ জুলাই) রাত সাড়ে ১০টার সময় পৌর কলেজ পাড়া এলাকায় মাদক ব্যবসার খবর পেয়ে উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান তারেক ও পৌর ছাত্রদলের সভাপতি রাকিবুল হাসান পলিনের সহযোগীতায় ঘটনাস্থল থেকে হোসেন আলীকে মাদক সহ হাতে নাতে আটক করে পুলিশে সোপর্দ করেন এলাকাবাসী।

এলাকাবাসী জানান, হোসেন আলী দীর্ঘদিন ধরে এলাকায় মাদক দ্রব্য (ইয়াবা) ব্যবসার সাথে জরিত। একাধিক সূত্র অনুযায়ী, ইয়াবার সর্ব বৃহৎ চালান হোসেন আলীর মাধ্যমে উপজেলায় প্রবেশ করে এবং বিভিন্ন উপায়ে গ্রাহকদের কাছে পৌঁছে যায়।

উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক এবং পৌর ছাত্রদলের সভাপতি রাকিবুল হাসান পলিন বলেন, মাদক সমাজের জন্য এক ভয়ংকর ব্যাধি। এই ব্যাধী থেকে সমাজকে রক্ষার্থে ছাত্রদল সবসময় প্রস্তুত রয়েছে। এসময় সামাজিক দায়বদ্ধতা থেকে মাদকের বিরুদ্ধে প্রশাসনের পাশাপাশি সামাজিক প্রতিরোধ গড়ে তোলার জন্য সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান তারা।

নন্দীগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, আটককৃত আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। বিজ্ঞ আদালতের মাধ্যমে তাকে কারাগারে প্রেরণ করা হয়েছে। তার বিরুদ্ধে পূর্বেও থানায় মাদক মামলা রয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

তেজগাঁও রেলগেটে রড ঢুকে অজ্ঞাত ব্যক্তির মর্মান্তিক মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ১৯ই জুলাই, ২০২৬ ইং

০৮:৪৩ পি.এম


তেজগাঁও রেলগেটে রড ঢুকে অজ্ঞাত ব্যক্তির মর্মান্তিক মৃত্যু

রাজধানীর তেজগাঁও রেলগেট এলাকা থেকে একটি অগ্নিগর্ভ ঘটনা ঘটেছে, যেখানে পেটে রড ঢুকে অজ্ঞাত (৪৫) এক ব্যক্তির লাশ পাওয়া গেছে।

রোববার (১৯ জুলাই) বিকেল ৪টার দিকে, পথচারীরা তাকে মুমূর্ষু অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন।

পথচারী আব্দুর রহমান বলেন, বেলা ৩টার দিকে তিনি বিমানবন্দরের দিকে যাওয়ার পথে তেজগাঁও রেলগেট এলাকায় একটি ব্যক্তিকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন। তখন আহত ব্যক্তি তাকে ডাক দেন এবং চিকিৎসার জন্য যেতে বলেন। ওই ব্যক্তিটি জানান, পরে গিয়েছিলেন, তখন তার পেটে রড ঢুকে গেছে। এরপর আব্দুর রহমান দ্রুত তাকে ফার্মগেটের একটি হাসপাতালে নেয়ন। সেখানে থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তিনি আরও বলেন, হাসপাতালে নিয়ে যাওয়ার সময় প্রয়োজনে জিজ্ঞাসা করা হয়, তাকে কেউ মেরেছে কিনা? আহত ব্যক্তি জানান, 'আমাকে কেউ মারেনি। পরে গিয়ে পেটে রড ঢুকে গেছে।' তার পেটে আঘাতের চিহ্নও ছিল।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক জানান, মৃত ব্যক্তির পেটে আঘাতের চিহ্ন রয়েছে। মরদেহ বর্তমানে ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। তবে তার নামপরিচয় এখনও জানা যায়নি।

তেজগাঁও শিল্পাঞ্চল থানার ডিউটি অফিসার মো. ঈসমাইল হোসেন জানিয়েছেন, তেজগাঁও রেলগেট এলাকায় এক ব্যক্তি অসুস্থ হয়ে ঢাকা মেডিকেলে মারা যাওয়ার সংবাদ তিনি পেয়েছেন। তবে ঘটনাস্থল কোন থানার আন্ডারে পরেছে, তা তিনি এখনও জানতে পারেননি। ইতিমধ্যে তদন্তের কার্যক্রম শুরু হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

গৌরীপুরে দুর্বৃত্তের ছুরিকাঘাতে বৃদ্ধ নিহত

আন্তর্জাতিক ডেস্ক

মোঃ হুমায়ুন কবির, গৌরীপুর প্রতিনিধি

রবিবার, ১৯ই জুলাই, ২০২৬ ইং

০৮:৪৪ পি.এম


গৌরীপুরে দুর্বৃত্তের ছুরিকাঘাতে বৃদ্ধ নিহত

ময়মনসিংহের গৌরীপুর উপজেলায় এক দুর্বৃত্তের ছুরিকাঘাতে আব্দুল মান্নান ওরফে মুন্নাফ (৬৫) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। শনিবার (১৮ জুলাই) রাত আনুমানিক ৯টা ১০ মিনিটে এই ঘটনা ঘটে উপজেলার মইলাকান্দা ইউনিয়নের ডেংগা মোড় সংলগ্ন এলাকায়। নিহত আব্দুল মান্নান উপজেলার পাইসকা গ্রামের মৃত হাতেম আলীর ছেলে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার রাতে প্রতিবেশী মোস্তফার সঙ্গে ডেংগা মোড় থেকে বাড়ির উদ্দেশ্যে রওনা হন আব্দুল মান্নান। সেখানে তিনি যখন মোস্তফার জন্য অপেক্ষা করছিলেন, তখন মোস্তফা রাস্তার পাশে প্রস্রাব করার জন্য থামলে মান্নান একাই সামনে অগ্রসর হন। তিনি লুৎফর রহমানের কচুক্ষেতের উত্তর-পূর্ব কোণে মোতালেবের চায়ের দোকান থেকে প্রায় ৪০ গজ উত্তরে পৌঁছালে, তখনই আগে থেকে ওৎ পেতে থাকা অজ্ঞাত দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে তাকে এলোপাতাড়ি আঘাত করে। পরে গুরুতর আহত অবস্থায় তাকে রাস্তার পাশের কচুক্ষেতে ফেলে রেখে হামলাকারীরা পালিয়ে যায়। কিছুক্ষণ পর আব্দুল মান্নানের চিৎকার শুনে মোস্তফা ঘটনাস্থলে গিয়ে তাকে রক্তাক্ত অবস্থায় দেখতে পান। এরপর স্থানীয় লোকজন ও স্বজনদের সহায়তায় তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। গৌরীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাবিবুর রহমান জানিয়েছেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন এবং জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২৭শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫১
জোহর ১১:৪৩
আসর ০৩:৪০
মাগরিব ০৫:১৬
ইশা ০৬:২৯
সূর্যোদয় : ০৬:০৮ সূর্যাস্ত : ০৫:১৬
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%