ঢাকা বৃহস্পতিবার, ০৫ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২০ই কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২৪শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ০৫ই নভেম্বর, ২০২৬ইং ২০ই কার্তিক, ১৪৩২বাং

মহেশখালীতে ইয়াবা সেবনরত যুবকের ১ বছরের কারাদণ্ড


মহেশখালীতে ইয়াবা সেবনরত যুবকের ১ বছরের কারাদণ্ড

মহেশখালী উপজেলার বড় মহেশখালী ইউনিয়নের মিয়াজির পাড়া এলাকায় মাদকবিরোধী ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে উপজেলা প্রশাসন।

সোমবার রাত ৯টার দিকে মহেশখালী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আবু জাফর মজুমদারের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

অভিযান চলাকালে এক যুবককে ৪ পিস ইয়াবা সেবনরত অবস্থায় আটক করা হয়।

আরও পড়ুন: নড়াইল জেলা জাপার নবগঠিত কমিটিকে অবৈধ ঘোষণা করে প্রতিবাদ সভা

পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(৫) ধারা অনুযায়ী ভ্রাম্যমাণ আদালত তাকে ৫০০০ টাকা অর্থদণ্ড এবং ১ বছরের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।

সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আবু জাফর মজুমদার বলেছেন, জনস্বার্থে মাদকের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

 

আরও পড়ুন: নাগেশ্বরীতে ১,১৭০ পিস ইয়াবাসহ ৩ জন গ্রেফতার

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আমিরাতের দুই তেলবাহী জাহাজে ইরানের হামলা, নিহত ভারতীয় নাবিক

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

মঙ্গলবার, ১৪ই জুলাই, ২০২৬ ইং

০৬:০৭ এম


আমিরাতের দুই তেলবাহী জাহাজে ইরানের হামলা, নিহত ভারতীয় নাবিক

হরমুজ প্রণালি নিয়ে যুক্তরাষ্ট্র ও ইরানের মাঝে চাপা উত্তেজনা চলছিল। এই প্রেক্ষাপটে ঘটে গেল আরেকটি ভয়াবহ ঘটনা। ওমান জলসীমায় সংযুক্ত আরব আমিরাতের দুটি তেলবাহী জাহাজে ইরান ক্রুজ মিসাইল ব্যবহার করে হামলা চালিয়েছে।

আমিরাতের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, হামলার প্রথম লক্ষ্যস্থল ছিল ‘মোম্বাসা’ নামের একটি জাহাজ, যেখানে হামলার ফলে এক ভারতীয় নাবিক নিহত হন। এছাড়া, এই ঘটনায় আহত হয়েছেন আরও আটজন।

হামলার পর উক্ত জাহাজ দুটিতে আগুন ধরে যায়, যা ব্যাপক ক্ষতি সাধন করেছে। তবে কর্তৃপক্ষের বরাতে জানা যায়, বর্তমানে দুই জাহাজের আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে।

এই হামলাকে আরব আমিরাত ‘নির্লজ্জ’ হিসেবে অভিহিত করেছে। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে kড়া ভাষায় জানিয়েছে, এটি আন্তর্জাতিক আইনের চরম লঙ্ঘন। নিজেদের এলাকা, জনগণ ও বাসিন্দাদের রক্ষার জন্য সব ধরনের ব্যবস্থা নেওয়ার অধিকার সংযুক্ত আরব আমিরাতের রয়েছে। তারা এই হামলার শক্তিশালী জবাব দিতে সম্পূর্ণ প্রস্তুত বলেও জানায়।

অন্যদিকে, এই হামলার কারণে পুরো অঞ্চলে নতুন করে নিরাপত্তা ঝুঁকি তৈরি হয়েছে। হামলার পর সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবিতে অবস্থিত মার্কিন দূতাবাস এবং দুবাইয়ের কনস্যুলেট তাদের সব পূর্বনির্ধারিত সাক্ষাৎ বুধবার পর্যন্ত বাতিল করেছে। মার্কিন মিশন জানিয়েছে, আগামী দুই দিন যাদের সাক্ষাৎকারের তারিখ ছিল, তাদের আপাতত দূতাবাস বা কনস্যুলেটে আসতে নিষেধ করা হয়েছে।

এছাড়া, হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ নিয়ে কয়েকদিন ধরে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে পাল্টাপাল্টি হামলা চলছে। নতুন করে নৌ-অবরোধ দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। এই প্রেক্ষিতে আমিরাতের জাহাজে ইরানের এই হামলা মধ্যপ্রাচ্যের পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছিল।

 

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সকাল থেকে যেসব এলাকায় চার ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ১৪ই জুলাই, ২০২৬ ইং

০৬:১০ এম


সকাল থেকে যেসব এলাকায় চার ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে

আজ মঙ্গলবার (১৪ জুলাই) সকালে জরুরি রক্ষণাবেক্ষণ কাজের জন্য নাটোরের কিছু কিছু এলাকায় টানা ৪ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

এ বিষয়ে সোমবার (১৩ জুলাই) এক বিজ্ঞপ্তির মাধ্যমে নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি-২ এই তথ্য জানিয়েছে।

এতে উল্লেখ করা হয়েছে, মঙ্গলবার নাটোর গ্রিড উপকেন্দ্রের ১৩২ কেভি মেইন বাসে জরুরি রক্ষণাবেক্ষণ কাজ চলবে। এর ফলে বড়াইগ্রাম -১ (বনপাড়া) উপকেন্দ্রের (সব ফিডার) আওতাধীন বনপাড়া পৌরসভা, জোয়াড়ি ইউনিয়ন, মাঝগাঁও ইউনিয়ন, দুয়াড়িয়া ইউনিয়ন (আংশিক) এলাকার বিদ্যুৎ সরবরাহ সকাল ৬টা থেকে ১০টা পর্যন্ত বন্ধ থাকবে।

তবে, কাজের অগ্রগতি অনুযায়ী বিদ্যুৎ বন্ধ থাকার সময় কিছুটা কম-প হবে বা বেড়ে যেতে পারে। বিদ্যুৎ বন্ধের ফলে যে সাময়িক অসুবিধার সৃষ্টি হবে, তার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সকাল ৯টার মধ্যে ঢাকাসহ ২০ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ১৪ই জুলাই, ২০২৬ ইং

০৬:১২ এম


সকাল ৯টার মধ্যে ঢাকাসহ ২০ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস

দেশের কিছু অঞ্চলে সকাল ৯টার মধ্যে ৬০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে, এ বিষয়টি জানিয়ে দিয়েছে আবহাওয়া অফিস। একইসাথে, বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিরও আশঙ্কা রয়েছে।

সোমবার (১৩ জুলাই) রাতে আবহাওয়া অফিসের দেয়া পূর্বাভাস অনুযায়ী, রাত ৯টা থেকে পরবর্তী দিন অর্থাৎ মঙ্গলবার (১৪ জুলাই) সকাল ৯টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদী বন্দরগুলোর জন্য এ তথ্য জানানো হয়েছে।

এতে উল্লেখ করা হয়েছে, রংপুর, দিনাজপুর, রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, মাদারীপুর, কুষ্টিয়া, যশোর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলগুলোর ওপর দিয়ে দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।

এসব অঞ্চলে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। এ কারণে এসব এলাকার নদী বন্দরগুলোকে ১ নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত দেখাতে নির্দেশ দেওয়া হয়েছে।

আবহাওয়া সংক্রান্ত আরও সংবাদ পড়তে ক্লিক করুন এখানে

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কুয়েতে মার্কিন সামরিক ঘাঁটিতে ইরানের ভয়াবহ হামলা

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

মঙ্গলবার, ১৪ই জুলাই, ২০২৬ ইং

০৬:১৬ এম


কুয়েতে মার্কিন সামরিক ঘাঁটিতে ইরানের ভয়াবহ হামলা

সোমবার রাতের দিকে কুয়েতে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিগুলোতে একের পর এক বিধ্বংসী ড্রোন হামলা চালিয়েছে ইরানের সেনাবাহিনী।

ইসলামি প্রজাতন্ত্রটির দাবি, তাদের ভূখণ্ডে বারবার মার্কিন আগ্রাসন এবং উসকানিমূলক কর্মকাণ্ডের জবাব দিতেই এই সামরিক অভিযান পরিচালিত হয়েছে।

ইরানের সামরিক বাহিনীর জনসংযোগ দপ্তরের পক্ষ থেকে দেওয়া বিবৃতিতে জানানো হয়, কামিকাজে ড্রোন ব্যবহারের মাধ্যমে কুয়েতে মার্কিন বাহিনীর জ্বালানি ভান্ডার, প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা, যোগাযোগ কেন্দ্র এবং গোলাবারুদ রাখার ডিপো লক্ষ্য করে সরাসরি আঘাত হানা হয়েছে।

এতে ওই ঘাঁটিগুলোতে ব্যাপক ক্ষয়ক্ষতি ও আগুনের কুণ্ডলী তৈরি হয়েছে বলে দাবি করা হয়েছে। একই সময়ে ইরানের নৌবাহিনী জানিয়েছে, মার্কিন বাহিনীর পক্ষ থেকে ইরানের সামরিক স্থাপনা লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ছোড়ার পরপরই তারা পাল্টা ব্যবস্থা গ্রহণ করেছে।

এর অংশ হিসেবে ইরান তাদের উপকূলীয় এলাকা থেকে ক্রুজ ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে মার্কিন একটি যুদ্ধজাহাজকে অকার্যকর করে দিয়েছে।

এই ঘটনার পরপরই মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) নিশ্চিত করেছে যে, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে তারা ইরানের ভেতরে নতুন করে সামরিক হামলা চালিয়েছে।

মার্কিন কর্তৃপক্ষের দাবি, হরমুজ প্রণালীতে বাণিজ্যিক জাহাজ চলাচল ও সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতেই তাদের এই অভিযান। সোমবার রাত থেকে মঙ্গলবার পর্যন্ত এই সংঘাত আরও তীব্র হওয়ার আশঙ্কা প্রকাশ করেছেন প্রেসিডেন্ট ট্রাম্প।

সূত্র: প্রেস টিভি 

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২৪শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৯
জোহর ১১:৪৩
আসর ০৩:৪১
মাগরিব ০৫:১৭
ইশা ০৬:৩০
সূর্যোদয় : ০৬:০৬ সূর্যাস্ত : ০৫:১৭
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%