১১:০২ পি.এম
গতরাতে বিশ্বকাপ ফুটবলে ‘এইচ’ গ্রুপে নিজেদের দ্বিতীয় ম্যাচে সৌদি আরবের বিপক্ষে ৪-০ গোলের বড় জয় পায় স্পেন।
দলের হয়ে ম্যাচের ১০ মিনিটের মাথায় গোল করেন লামিন ইয়ামাল। এরপর স্পেনের হয়ে জোড়া গোল করেন মিকেল ওয়ারজাবাল। এছাড়া চতুর্থ গোলটি ছিল আত্মঘাতি।
বিশ্বকাপের মঞ্চে সর্বকনিষ্ঠ খেলোয়াড় হিসেবে গোল করার ক্ষেত্রে মেসির রেকর্ড ভাঙ্গলেন ইয়ামাল।
আরও পড়ুন: এইচএসসির খাতা পুনর্মূল্যায়ন আবেদনের সময়সীমা বৃদ্ধি, ২ লাখ ৭৮ হাজার ৮৮২ শিক্ষার্থী আবেদন করেছেন
২০০৬ সালের বিশ্বকাপে সার্বিয়া ও মন্টেনেগ্রোর বিপক্ষে নিজের প্রথম বিশ্বকাপ খেলতে গিয়ে ১৮ বছর ৩৫৭ দিন বয়সে গোল করেছিলেন মেসি। তবে এবার বিশ্বকাপের মঞ্চে ক্যারিয়ারের প্রথম গোল করার সময় ইয়ামালের বয়স ছিল ১৮ বছর ৩৪৩ দিন। এতে করে আর্জেন্টাইন তারকা খেলোয়াড়ের চেয়ে ১৪ দিন কম বয়সে ইয়ামাল বিশ্বকাপে নিজের প্রথম গোল করলেন।
যদিও বিশ্বকাপের ইতিহাসে সর্বকনিষ্ঠ খেলোয়াড় হিসেবে গোল করার বিশ্ব রেকর্ডটি ব্রাজিলের কিংবদন্তি পেলের।
১৯৫৮ সালে মাত্র ১৭ বছর ২৯৩ দিন বয়সে পেলে বিশ্বকাপে ওয়েলসের বিপক্ষে গোল করেছিলেন।
বিশ্বকাপে স্পেনের দ্বিতীয় সর্বকনিষ্ঠ খেলোয়াড় হিসেবে গোলের তালিকায় নাম তুলেছেন ইয়ামাল। এর আগে ২০২২ সালের বিশ্বকাপে ১৮ বছর এবং ১১০ দিন বয়সে কোস্টারিকার বিপক্ষে গোল করেছিলেন গাভি।
আরও পড়ুন: টেকনাফে মানবপাচারকারীদের আস্তানা গুঁড়িয়ে দিল যৌথ বাহিনী
তবে সব মিলিয়ে ইয়ামাল বিশ্বকাপে সর্বকনিষ্ঠ খেলোয়াড় হিসেবে গোলের ক্ষেত্রে অষ্টম স্থানে রয়েছেন।
বিশ্বকাপে সর্বকনিষ্ঠ গোলদাতা:
পেলে- ১৭ বছর ২৩৯ দিন
ম্যানুয়েল রোসাস- ১৮ বছর ৯৩ দিন
আরও পড়ুন: ধর্মমন্ত্রীর আহ্বান: দেশি-বিদেশি ষড়যন্ত্র নস্যাৎ করতে ঐক্যবদ্ধ থাকুন
গাভি- ১৮ বছর ১১০ দিন
ইব্রাহিম এমবায়ে- ১৮ বছর ১৪২ দিন
মাইকেল ওয়েন- ১৮ বছর ১৯০ দিন
নিকোলাই কোভাচ- ১৮ বছর ১৯৭ দিন
আরও পড়ুন: এবিজি স্পোর্টস সিটিতে দৃষ্টিপ্রতিবন্ধীদের জন্য এশিয়া কাপ
দিমিত্রি সিচেভ- ১৮ বছর ২৩১ দিন
লামিন ইয়ামাল- ১৮ বছর ৩৪৩ দিন
লিওনেল মেসি- ১৮ বছর ৩৫৭ দিন
জুলিয়ান গ্রিন- ১৯ বছর ২৫ দিন
আরও পড়ুন: চিকিৎসার জন্য অনুদান নিলে যুক্তরাষ্ট্রে প্রবেশে নিষেধাজ্ঞার শঙ্কা
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন