০২:০২ এম
প্রকাশ্যে মাদক বিক্রির খবর পেয়ে ছাত্রদলের নেতাকর্মীরা ঘটনাস্থলে গিয়েছেন এবং লামিয়া আক্তার (১৯) নামে এক নারী মাদক কারবারীকে হাতেনাতে আটক করেছেন, এরপর পুলিশে দিয়েছেন।
মঙ্গলবার (২৩ জুন) দুপুরে বরিশালের গৌরনদী পৌরসভার টরকী বাসষ্ট্যান্ড সংলগ্ন চাতাল থেকে তাকে আটক করা হয়। আটক হওয়া মাদক কারবারী লামিয়া উপজেলার সালতা গ্রামের সামছুল হক বেপারীর মেয়ে।
উপজেলা ছাত্রদলের আহবায়ক রুবেল গোমস্তা ও পৌর ছাত্রদলের যুগ্ম আহবায়ক আব্দুর রহিম জানান, মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে ছাত্রদলের নেতাকর্মীদের নিয়ে তারা টরকী বাসষ্ট্যান্ডে অবস্থান করছিলেন।
আরও পড়ুন: মদনে বাছুরকে বাঁচাতে গিয়ে অটোরিকশা উল্টে প্রাণ গেল বৃদ্ধার
এরই মধ্যে তারা জানতে পারেন যে, বাসষ্ট্যান্ড সংলগ্ন চাতালের মধ্যে প্রকাশ্যে মাদক বিক্রি হচ্ছে। তখন থানা পুলিশকে খবর দেওয়ার পাশাপাশি ছাত্রদলের নেতাকর্মীদের নিয়ে মাদকের আস্তানায় হানা দেয়া হয়। এসময় ছাত্রদলের নেতাকর্মীদের দেখামাত্র মাদক ক্রেতারা খালে লাফিয়ে পড়ে পালিয়ে গেছে, তবে এক নারী মাদক কারবারিকে ২১ পুড়িয়া গাঁজাসহ আটক করে থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে।
ছাত্রদল নেতাদের বরাত দিয়ে জানা যায়, ওই মাদক স্পটে হানা দেওয়ার পরপরই স্থানীয় একটি শক্তিশালী মাদক চক্র এসে ছাত্রদলের নেতাকর্মীদের ওপর হামলা চালাতে শুরু করে। পরবর্তীতে ছাত্রদলের নেতাকর্মীরা উত্তেজিত হয়ে পড়লে মাদক চক্রটি সেখান থেকে পালানোর মাধ্যমে রক্ষা পায়।
তবে আটক হওয়া লামিয়া আক্তার জানিয়েছেন, তিনি মাদক ব্যবসার সঙ্গে জড়িত নন এবং চাতালের পাশে তার আত্মীয়র বাড়িতে বেড়াতে এসেছিলেন।
গৌরনদী মডেল থানার এসআই সৌমেন জানিয়েছেন, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে আটককৃত লামিয়ার কাছ থেকে ২১ পুড়িয়া গাঁজা উদ্ধার করা হয়েছে। বর্তমানে তিনি থানায় রয়েছেন এবং তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হবে। ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাকে আদালতে প্রেরণ করা হবে।
আরও পড়ুন: নড়াইল জেলা জাপার নবগঠিত কমিটিকে অবৈধ ঘোষণা করে প্রতিবাদ সভা
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন