ঢাকা শুক্রবার, ০৬ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২১শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২৫শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শুক্রবার, ০৬ই নভেম্বর, ২০২৬ইং ২১শে কার্তিক, ১৪৩২বাং

কিশোরীর মরদেহ উদ্ধার, পাশে পড়ে ছিল বিয়ের লাল শাড়ি


কিশোরীর মরদেহ উদ্ধার, পাশে পড়ে ছিল বিয়ের লাল শাড়ি

যমুনা সেতু পশ্চিমপাড় সংযোগ মহাসড়কের সিরাজগঞ্জের কামারখন্দের মফিজ মোড়ে মহাসড়কের পাশ থেকে উদ্ধার করা হয়েছে এক কিশোরীর মরদেহ। সোমবার (২২ জুন) সকালে যমুনা সেতু পশ্চিম থানার পুলিশ বিকৃত অবস্থায় ওই মরদেহটি উদ্ধার করে।

মরদেহের পাশে একটি লাল বিয়ের শাড়ি পড়ে ছিল। নিহত কিশোরীর নাম মুক্তা খাতুন (১৪)। সে সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার পুব দেলুয়া গ্রামের আলতাব হোসেনের কন্যা।

যমুনা সেতু পশ্চিম থানার ওসি আনোয়ারুল ইসলাম জানিয়েছেন, সোমবার সকালে মহাসড়কের পাশে মরদেহটি পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন। খবর পেয়ে পুলিশ মরদেহটি উদ্ধার করে হাসপাতালে পাঠায়। মেয়েটির পাশে সেই বিয়ের শাড়িটি পড়ে ছিল।

আরও পড়ুন: ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে মহানগর বিএনপির প্রস্তুতি সভা

তিনি আরও জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, সড়কে কোনো গাড়ির নিচে চাপা পড়ে ওই কিশোরী মারা গেছে। দিবাগত দুপুরের পরে মরদেহটি ময়নাতদন্ত শেষে পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়। তবে এ বিষয়ে পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ করা হয়নি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জাতীয় সংসদের অধিবেশন শুরু

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ২২শে জুন, ২০২৬ ইং

০৪:৩১ পি.এম


জাতীয় সংসদের অধিবেশন শুরু

ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় ও ২০২৬-২৭ অর্থবছরের বাজেট অধিবেশন শুরু হয়েছে আজ সোমবার বিকেল ৩টা ৪ মিনিটে। স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রমের সভাপতি হিসেবে উপস্থিতিতে অধিবেশন পুনরায় শুরু হয়।

এই অধিবেশন শুরু হয় পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কঠিন পরিস্থিতির মধ্যেও ফুটবলাররা দারুণ খেলা উপহার দিয়েছে: ইরানি কোচ

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

সোমবার, ২২শে জুন, ২০২৬ ইং

০৪:৩৩ পি.এম


কঠিন পরিস্থিতির মধ্যেও ফুটবলাররা দারুণ খেলা উপহার দিয়েছে: ইরানি কোচ

 

বিশ্বকাপ শুরু হওয়ার আগে থেকেই যুদ্ধের কারণে নানা ধকল সামলাতে হচ্ছে ইরান ফুটবল দলকে। তবে সবকিছুকে মানিয়ে নিয়ে দারুণ শুরু করেছে মেহদি তোরাবিরা।

কোচ আমির ঘালেনোই বলেছেন, কঠিন পরিস্থিতির মধ্যেও ফুটবলাররা দারুণ খেলা উপহার দিয়েছে।

সংবাদ প্রতিদিনের প্রতিবেদন অনুযায়ী, দলের কয়েকজন কর্মকর্তা ও সাপোর্ট স্টাফরাও ভিসা সংক্রান্ত জটিলতায় পড়েছেন। এমনকি উইঙ্গার মেহদি তোরাবিকেও নতুন করে ভিসা জোগাড় করতে হয়েছে। এসব বিধি-নিষেধের ব্যাপক সমালোচনা করেছেন কোচ।

বেলজিয়ামের বিপক্ষে ড্রয়ের পর কোচ জানান, ‘আমরাই এই বিশ্বকাপের সবচেয়ে নিপীড়িত দল।’ একই সঙ্গে প্রতিকূল পরিস্থিতির মধ্যেও খেলোয়াড়দের পারফরম্যান্সের প্রশংসা করেন। তিনি বলেন, ‘কঠিন পরিস্থিতির মধ্যেও ওরা দারুণ ফুটবল উপহার দিয়েছে।’

গোলরক্ষক বেইরানভান্দের বিশেষ প্রশংসা করে, ৭টি সেভ করে ইরানকে একটি মূল্যবান পয়েন্ট এনে দেওয়ার জন্য তাকে ‘ইরানি ফুটবলের ইতিহাসের অন্যতম সেরা গোলরক্ষক’ বলেও অভিহিত করেছেন কোচ গালেনোই। টিম মেলির এই কোচ জোর দিয়ে বলেন, ‘এই খেলোয়াড়রা তাদের সর্বস্ব দিয়ে খেলছে এবং মনপ্রাণ দিয়ে খেলছে।

ইতিহাস এবং ভবিষ্যৎ প্রজন্ম তাদের সর্বদা মনে রাখবে।’

গ্রুপ পর্বের শেষ ম্যাচে সিয়াটলে মিসরের মুখোমুখি হবে ইরান। প্রথমবারের মতো নকআউট পর্বে উঠতে গেলে মহম্মদ সালাহদের হারাতে হবে আমির ঘালেনোইয়ের শিষ্যদের।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বিভিন্ন খাতে কৌশলগত অংশীদারিত্ব জোরদারে সম্মত বাংলাদেশ ও মালয়েশিয়া

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

সোমবার, ২২শে জুন, ২০২৬ ইং

০৪:৩৪ পি.এম


বিভিন্ন খাতে কৌশলগত অংশীদারিত্ব জোরদারে সম্মত বাংলাদেশ ও মালয়েশিয়া

বাণিজ্য, বিনিয়োগ, শ্রমবাজার, প্রতিরক্ষা, জ্বালানি, ডিজিটাল অর্থনীতি ও আঞ্চলিক বিষয়ে সহযোগিতা জোরদার করার মাধ্যমে বাংলাদেশ ও মালয়েশিয়া তাদের দীর্ঘদিনের দ্বিপক্ষীয় সম্পর্ককে নতুন উচ্চতায় নিতে সম্মত হয়েছে।

এছাড়া, মালয়েশিয়া আরসিইপিতে (রিজিওনাল কমপ্রিহেনসিভ ইকোনমিক পার্টনারশিপ) যোগদান ও আসিয়ানের সঙ্গে সম্পর্ক জোরদারে বাংলাদেশের প্রতি তাদের সমর্থন পুনর্ব্যক্ত করেছে।

আজ মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের আমন্ত্রণে প্রধানমন্ত্রী তারেক রহমানের মালয়েশিয়া সফরের সময় দুই নেতার দ্বিপক্ষীয় বৈঠকের পর এক যৌথ বিবৃতিতে এই বিষয়ে অঙ্গীকার প্রকাশ করা হয়।

গত ফেব্রুয়ারিতে দায়িত্ব নেওয়ার পর এটি তারেক রহমানের প্রথম বিদেশ সফর।

এটি প্রধানমন্ত্রী হিসেবে মালয়েশিয়ায় তাঁর প্রথম সফরও বটে।

পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাওয়া যৌথ বিবৃতি অনুযায়ী, সফরকালে দুই নেতা দ্বিপক্ষীয় সম্পর্ককে ‘নতুন উচ্চতায়’ নেওয়ার জন্য দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন।

একই সাথে সহযোগিতা সম্প্রসারণের উদ্দেশ্যে বেশ কয়েকটি দলিল বিনিময়ও প্রত্যক্ষ করেন।

বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানকে অভিনন্দন জানান মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম।

তিনি বলেন, এটি বাংলাদেশের জন্য শান্তি, স্থিতিশীলতা ও অগ্রগতির প্রত্যাশার নতুন অধ্যায়ের সূচনা।

মালয়েশিয়া-বাংলাদেশ মুক্ত বাণিজ্য চুক্তি (এমবিএফটিএ) নিয়ে আলোচনা এগিয়ে নেওয়ার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করা সফরের অন্যতম গুরুত্বপূর্ণ অর্জন।

দুই দেশ চুক্তিটি ২০২৭ সালের মধ্যে সম্পন্ন করার লক্ষ্য নির্ধারণ করেছে।

দ্বিমুখী বাণিজ্য ও বিনিয়োগ প্রবাহ বাড়ানোর গুরুত্বের ওপরও তারা জোর দেন।

উভয় নেতা উল্লেখ করেন, মালয়েশিয়া দক্ষিণ এশিয়ায় বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক সহযোগী।

এছাড়া, তারা উভয় দেশের বেসরকারি খাতের মধ্যে নিয়মিত যোগাযোগের জন্য মালয়েশিয়া-বাংলাদেশ জয়েন্ট বিজনেস কাউন্সিল (জেবিসি) গঠনের অগ্রগতিকেও স্বাগত জানান।

টেলিযোগাযোগ, জ্বালানি, অবকাঠামো, বন্দরে লজিস্টিকস, হালাল শিল্প, কৃষিপণ্য প্রক্রিয়াজাতকরণ, শিক্ষা ও দক্ষতা উন্নয়ন, ডিজিটাল অর্থনীতি, সেমিকন্ডাক্টর, এবং স্মার্ট ম্যানুফ্যাকচারিংসহ বিভিন্ন খাতে সহযোগিতা বাড়ানোর বিষয়ে দুই নেতা সম্মত হন।

বাংলাদেশের আরসিইপি আবেদনে মালয়েশিয়ার সমর্থন

এটি একটি গুরুত্বপূর্ণ কূটনৈতিক অগ্রগতি হিসেবে বিবেচিত হচ্ছে এবং বাংলাদেশের আরসিইপিতে যোগদানে আকাঙ্ক্ষার প্রতি মালয়েশিয়া সমর্থন জানিয়েছে।

মালয়েশিয়া বাংলাদেশের ক্রমবর্ধমান অর্থনৈতিক গুরুত্ব ও এই অঞ্চলে কৌশলগত ভূমিকার স্বীকৃতি দিয়ে জানায়, ভবিষ্যতে আরসিইপি-তে বাংলাদেশের অংশগ্রহণ আঞ্চলিক অর্থনৈতিক সংযোগ, বাণিজ্য, বিনিয়োগ ও সরবরাহ শৃঙ্খলকে আরও শক্তিশালী করবে।

বাংলাদেশ এই সমর্থনকে স্বাগত জানিয়ে আরসিইপি সদস্যপদের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার অঙ্গীকার পুনর্ব্যক্ত করে।

আসিয়ানের সঙ্গে সমর্থন

প্রধানমন্ত্রী তারেক রহমান দক্ষিণ-পূর্ব এশীয় দেশগুলোর জোট আসিয়ানের সঙ্গে বাংলাদেশের সম্পর্ককে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার দৃঢ় আকাঙ্ক্ষার কথা পুনর্ব্যক্ত করেন।

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার বাংলাদেশের এই আগ্রহকে স্বাগত জানান এবং আসিয়ানের কাঠামোর মধ্যে ঢাকার আকাঙ্ক্ষা বাস্তবায়নে মালয়েশিয়ার গঠনমূলক সমর্থনের আশ্বাস দেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

চুয়াডাঙ্গায় আ. লীগের অঙ্গসংগঠনের তিন নেতা গ্রেপ্তার

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ২২শে জুন, ২০২৬ ইং

০৪:৩৫ পি.এম


চুয়াডাঙ্গায় আ. লীগের অঙ্গসংগঠনের তিন নেতা গ্রেপ্তার

 

চুয়াডাঙ্গায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অঙ্গসংগঠনের তিন নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার (২১ জুন) রাত থেকে সোমবার (২২ জুন) ভোর পর্যন্ত বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

সোমবার (২২ জুন) দুপুরে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

গ্রেপ্তারকৃতরা হলেন জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক হাফিজুর রহমান, জীবননগর উপজেলার বাকা ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক তুহিন ইসলাম এবং জেলা যুবলীগের সদস্য শেখ আশিক।

পুলিশ জানায়, রবিবার রাতে জেলার বিভিন্ন স্থানে অভিযান চালায় থানা ও ডিবি পুলিশের একাধিক দল। অভিযানে চুয়াডাঙ্গা সদর থানা এলাকা থেকে দুজন এবং জীবননগর থানা এলাকা থেকে একজনকে গ্রেপ্তার করা হয়।

তাদের সবার বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের ওপর হামলা মামলা রয়েছে। সোমবার দুপুরে তাদের আদালতে তোলা হলে সেখান থেকে কারাগারে নেওয়া হয়।

চুয়াডাঙ্গার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) জামাল আল নাসের জানান, ‘আগামী ২৩ জুন কেন্দ্র করে পুলিশের নজরদারি বেড়েছে। নিয়মিত অভিযানের পাশাপাশি বিশেষ অভিযান চলছে।

মামলার অন্য আসামিদের ধরতেও অভিযান অব্যহত রয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২৪শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৯
জোহর ১১:৪৩
আসর ০৩:৪১
মাগরিব ০৫:১৭
ইশা ০৬:৩০
সূর্যোদয় : ০৬:০৬ সূর্যাস্ত : ০৫:১৭
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%