প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
সরকারকে হুঁশিয়ারি দিয়েছেন এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম,‘জুলাই সনদ বাস্তবায়নে কোনো ধরনের গড়িমসি বা বিশ্বাসঘাতকতা মেনে নেয়া হবে না’ বলে তিনি জানান।
বৃহস্পতিবার (১৬ জুলাই) রাতে রংপুরের পীরগাছা উপজেলার পালিচড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এনসিপির উদ্যোগে আয়োজিত ‘জুলাই সমাবেশে’ তিনি এ কথা বলেন।
সারজিস আলম আরও বলেন, ‘একটি ক্ষমতাসীন দল ছয় মাসেও যদি মানুষের প্রত্যাশা অনুযায়ী পরিবর্তন আনতে না পারে, তাহলে আগামী দিনে তারা কী করবে, তা জনগণের কাছে স্পষ্ট।’
তিনি অভিযোগ করেন, ‘জুলাই সনদ নিয়ে গাদ্দারি করার কোনো সুযোগ নেই’ এবং ‘জনগণের আকাঙ্ক্ষা বাস্তবায়নে সবাইকে জবাবদিহির মধ্যে আসতে হবে।’
সমাবেশে এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী মন্তব্য করেন, ‘জুলাইয়ের শহীদদের আত্মত্যাগের সঙ্গে বেঈমানি করা হয়েছে।’ নির্বাচনের আগে যারা ‘জুলাই সনদ বাস্তবায়নের প্রতিশ্রুতি’ দিয়েছিল, তাদের ক্ষমতায় এসে অবস্থান বদলানোর বিষয়টি তিনি তুলে ধরেন।
এর আগে এনসিপির সদস্য সচিব ও রংপুর-৪ আসনের সংসদ সদস্য আখতার হোসেন বলেন, ‘আবু সাঈদের আত্মত্যাগের মধ্য দিয়ে নতুন বাংলাদেশের সূচনা হয়েছে।’
তিনি রংপুরের বৈষম্য দূর করে সমতার বাংলাদেশ গড়ে তোলার প্রত্যয়ও ব্যক্ত করেন।
সমাবেশে কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন। পরে এনসিপির নেতারা দলের উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থীকে উপস্থিত জনতার সঙ্গে পরিচয় করিয়ে দেন এবং তার পক্ষে সমর্থন কামনা করেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন