ঢাকা শুক্রবার, ০৬ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২১শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২৫শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শুক্রবার, ০৬ই নভেম্বর, ২০২৬ইং ২১শে কার্তিক, ১৪৩২বাং

খামেনির শেষবিদায়ে থাকছেন যেসব দেশের নেতারা


খামেনির শেষবিদায়ে থাকছেন যেসব দেশের নেতারা

ইরানের সর্বোচ্চ নেতা আলি খামেনির দাফন অনুষ্ঠান শুরু হয়েছে। তাকে শেষ বিদায় জানাতে বড় আকারের শোকযাত্রার আয়োজন করা হয়েছে।

এ অনুষ্ঠানে অংশ নিতে বিশ্বের প্রায় ১০০টি দেশ প্রতিনিধি ও বিশিষ্ট ব্যক্তিদের পাঠাচ্ছে।

তবে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সামরিক অভিযানে সমর্থন দেওয়া ইউরোপের দেশগুলোকে এ অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়নি। গত ২৮ ফেব্রুয়ারি, ইরান ও মার্কিন-ইসরায়েল যুদ্ধের প্রথম দিনেই নিজের বাসভবনে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ বিমান হামলায় ৮৬ বছর বয়সে নিহত হন খামেনি। 

আরও পড়ুন: টেকনাফে মানবপাচারকারীদের গুলিতে আহত সেনাসদস্য মো. তিতাস শেখের মৃত্যু

দাফন অনুষ্ঠানে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ, তাজিকিস্তানের প্রেসিডেন্ট ইমোমালি রাহমন, আর্মেনিয়ার প্রধানমন্ত্রী নিকোল পাশিনিয়ান এবং জর্জিয়ার প্রেসিডেন্ট মিখাইল কাভেলাশভিলি অনুষ্ঠানটি অনুষ্ঠিত হবে বলে জানানো হয়েছে।

এছাড়া তুরস্কের ভাইস প্রেসিডেন্ট সেভদেত ইলমাজ, ভারতের প্রতিমন্ত্রী পবিত্র মার্গারিটা, বিহারের গভর্নর সৈয়দ আতা হাসনাইন, সাবেক পররাষ্ট্রমন্ত্রী সালমান খুরশিদ ও কাশ্মীরি নেতা মেহবুবা মুফতিও প্রতিনিধিদলের সদস্য হিসেবে থাকবেন।

চীনের জাতীয় গণকংগ্রেসের স্থায়ী কমিটির ভাইস চেয়ারম্যান হে ওয়েই এবং রাশিয়ার নিরাপত্তা পরিষদের উপপ্রধান ও সাবেক প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভও অনুষ্ঠানে যোগ দেবেন। আফগানিস্তানের তালেবান সরকারের পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকী ইতোমধ্যে তেহরানে পৌঁছেছেন। উপপ্রধানমন্ত্রী আব্দুল গনি বারাদারেরও অংশ নেওয়ার কথা রয়েছে।

বাংলাদেশের পক্ষ থেকে জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ অনুষ্ঠানে অংশ নেবেন বলে গণমাধ্যমে খবর প্রকাশিত হয়েছে। এর পাশাপাশি থাকবেন ১১ দলীয় জোটের প্রতিনিধিদল।

আরও পড়ুন: চাঁদপুরে শিশুদের আঁকায় জিয়াউর রহমানের প্রতিকৃতি প্রদর্শিত

ইরানের সর্বোচ্চ নেতা আলি খামেনির দাফন অনুষ্টান উপলক্ষে ছয় দিনের কর্মসূচি ঘোষণা করা হয়েছে। শনিবার ও রবিবার তেহরানের গ্র্যান্ড মোসাল্লায় খামেনি ও তার পরিবারের কয়েকজন সদস্যের কফিন জনসাধারণের শ্রদ্ধা নিবেদনের জন্য রাখা হবে।

সোমবার ও মঙ্গলবার শেষযাত্রা ইরানের ধর্মীয় নগরী কোমের দিকে যাবে।

বুধবার ইরাকের নাজাফ ও কারবালায় শোকযাত্রা ও স্মরণসভা অনুষ্ঠিত হবে। শহর দুটি বিশ্বের কোটি কোটি শিয়া মুসলমানের কাছে অত্যন্ত পবিত্র। 

পরবর্তীতে মরদেহ আবার ইরানে ফিরিয়ে আনা হবে এবং দেশটির উত্তর-পূর্বাঞ্চলীয় শহর মাশহাদে অবস্থিত ইমাম রেজার পবিত্র মাজারে চূড়ান্ত দাফন কার্য সম্পন্ন হবে। খামেনির জন্মশহর ইরানের মাশহাদ।

আরও পড়ুন: স্কুল ফিডিংয়ের পাউরুটির ভেতর পাওয়া গেল ধারালো ব্লেড

এদিকে ২৮ ফেব্রুয়ারির যুক্তরাষ্ট্র-ইসরায়েলি হামলায় নিহত খামেনির পরিবারের আরো কয়েকজন সদস্যকেও তার সঙ্গে দাফন করা হবে। তাদের মধ্যে রয়েছেন তার মেয়ে, পুত্রবধূ, জামাতা এবং তিন বছর বয়সী নাতনি।

পর্যবেক্ষকদের মতে, ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আলি খামেনির দাফন অনুষ্ঠান আধুনিক ইতিহাসের অন্যতম বৃহৎ জনসমাগমে পরিণত হতে পারে। এর আকার ও অংশগ্রহণ ১৯৮৯ সালে আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনির শেষকৃত্যকেও ছাড়িয়ে যেতে পারে। সে সময় প্রায় ১ কোটি মানুষ শোকযাত্রায় অংশ নিয়েছিলেন।

নিরাপত্তাজনিত কারণে খামেনির ছেলে ও বর্তমান সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি শেষকৃত্যে অংশ নেবেন না বলে বৃহস্পতিবার তার ভারতের প্রতিনিধি জানিয়েছেন। বর্তমানে ইসরায়েলের সাম্প্রতিক হত্যার হুমকির পর এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এদিকে খামেনির রাষ্ট্রীয় শেষকৃত্যের প্রস্তুতির মধ্যে ইরানের এক শীর্ষ সামরিক কর্মকর্তা যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে নতুন হামলার বিরুদ্ধে সতর্ক করেছেন।

খাতাম আল-আম্বিয়া কেন্দ্রীয় সদর দপ্তরের কমান্ডার আলি আবদোল্লাহি এক বিবৃতিতে বলেন, ইরানের বিরুদ্ধে কোনো ধরনের হামলা বা আগ্রাসন চালানো হলে দেশটির সশস্ত্র বাহিনী কঠোর জবাব দেবে। তিনি বিশেষভাবে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে ভুল পদক্ষেপ না নেওয়ার জন্য আহ্বান জানান।

আরও পড়ুন: টেকনাফে মানবপাচারকারী চক্রের সঙ্গে যৌথ বাহিনীর গুলি বিনিময়ে সেনাসদস্য আহত

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানে ৬ পেশাদার ছিনতাইকারী গ্রেপ্তার

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ৩ই জুলাই, ২০২৬ ইং

০৪:৫৯ পি.এম


আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানে ৬ পেশাদার ছিনতাইকারী গ্রেপ্তার

চট্টগ্রাম নগরীর চকবাজার থানা এলাকার অভিযানে পুলিশ ছয়জন পেশাদার ছিনতাইকারীকে গ্রেফতার করেছে। গ্রেফতার হওয়া ব্যক্তিদের নামে চট্টগ্রাম নগরসহ দেশের অন্যান্য থানায় বিভিন্ন শাখার ডাকাতি, দস্যুতা ও চুরির একাধিক মামলা রয়েছে।

গ্রেফতারকৃতদের মধ্যে আলী আকবর (৩০), সাজ্জাদ হোসেন (২৪), বাবু (২২), মুন্না (৩০), মো. জসিম (২৬) এবং মো. সাজ্জাদ হোসাইন (২৫) অন্তর্ভুক্ত।

শুক্রবার চকবাজার থানার ওসি নূর হোসেন মামুন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নিয়মিত অভিযান চালানো হচ্ছে এবং গ্রেপ্তার ব্যক্তিদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

খামেনির শেষ বিদায়ে সৌদি কেউ অংশ নেয়নি

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শুক্রবার, ৩ই জুলাই, ২০২৬ ইং

০৪:৫৯ পি.এম


খামেনির শেষ বিদায়ে সৌদি কেউ অংশ নেয়নি

ইরানের সাবেক সুপ্রিম লিডার আয়াতুল্লাহ আলি খামেনির শেষ বিদায়ে বিশ্বের বিভিন্ন দেশের প্রতিনিধি ইতিমধ্যে উপস্থিত হয়েছেন। এর মধ্যে কয়েকটি দেশের প্রেসিডেন্টও অংশ নিয়েছেন। তবে খামেনির শেষ বিদায়ে সৌদির কেউ উপস্থিত ছিলেন না।

আয়াতুল্লাহ খামেনিকে শেষ বিদায় জানানোর জন্য আন্তর্জাতিকভাবে একটি অনুষ্ঠান আয়োজন করেছে ইরান। শুক্রবার (৩ জুলাই) আনুষ্ঠানিকভাবে এটি শুরু হয়েছে। তবে আজ শুধুমাত্র বিদেশি প্রতিনিধিদের শ্রদ্ধা জানানোর জন্য খামেনির মরদেহ রাখা হয়েছে। কাল শনিবার থেকে সাধারণ মানুষ তার কফিন দেখার জন্য উন্মুক্ত স্থানে নিয়ে যাওয়া হবে।

সংবাদমাধ্যম হাউজ অব সৌদ জানিয়েছে, ১৪ মাস আগে ইরানের সাবেক প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি হেলিকপ্টার বিধ্বস্তে নিহত হওয়ার পর সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী তার জানাজায় অংশগ্রহণ করেছিলেন। কিন্তু খামেনির মৃত্যুর পর সৌদি থেকে কেউ আসেনি।

শুক্রবার পর্যন্ত সৌদি তাদের কোনো প্রতিনিধিকে চূড়ান্ত করেনি। এছাড়া গালফ অঞ্চলের দেশগুলোও খামেনির শেষ বিদায়ে নিজেদের প্রতিনিধিদের পাঠায়নি। এর মধ্যে রয়েছে সংযুক্ত আরব আমিরাত, কুয়েত, কাতার এবং বাহরাইন।

গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানে হামলা চালানোর পর ইরান পাল্টা হামলা হিসেবে এসব দেশে থাকা মার্কিন অবকাঠামো লক্ষ্য করে হামলা চালায়।

হামলার দিনেই খামেনি তার পরিবারের অন্যান্য সদস্যদের সঙ্গে নিহত হন। কিন্তু গালফ অঞ্চলের দেশগুলো এখনও পর্যন্ত তার মৃত্যুতে আনুষ্ঠানিক শোক জানায়নি। এর মাধ্যমে তারা মূলত মোজতবা খামেনিকে নতুন সুপ্রিম লিডার হিসেবে অস্বীকৃতি দেওয়ার চেষ্টা করছে।

সূত্র: হাউজ অব সৌদ

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

লেবাননে ৩ ইসরাইলি সেনা আহত, একজনের অবস্থা গুরুতর

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শুক্রবার, ৩ই জুলাই, ২০২৬ ইং

০৫:০২ পি.এম


লেবাননে ৩ ইসরাইলি সেনা আহত, একজনের অবস্থা গুরুতর

দক্ষিণ লেবাননের বিনত জেবাইলে সামরিক আগ্রাসন চালানোর সময় ঘটে যাওয়া মুখোমুখি সংঘর্ষে তিনটি ইসরাইলি সেনা আহত হয়েছেন। এদের মধ্যে একজনের অবস্থা গুরুতর বলে ইসরাইলি সেনাবাহিনী জানিয়েছে। শুক্রবার লেবাননভিত্তিক সংবাদমাধ্যম আল মায়াদিন এক প্রতিবেদনে উল্লিখিত তথ্য প্রকাশ করেছে।

বৃহস্পতিবার ইসরাইলি আর্মি রেডিও সূত্রে জানা যায়, ৬৭৯তম ব্রিগেডের (ইফতাহ) একটি ইউনিট যখন বিনত জেবাইলের একটি ভবনে প্রবেশ করে, তখন সেখানে বন্দুকধারীর সঙ্গে গুলাগুলি শুরু হয়। এই ঘটনায় একজন ইসরাইলি সেনা গুরুতরভাবে আহত সহ মোট তিন সেনা আহত হন।

পরে ওই ভবনে ইসরাইলি যুদ্ধবিমান বিমান হামলা চালায় এবং ঘটনাস্থলে ব্যাপক তল্লাশি অভিযান পরিচালনা করে। তবে এখনও ওই যোদ্ধার অবস্থান শনাক্ত করতে পারেনি ইসরাইলি বাহিনী।

উল্লেখ্য, যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় অনুষ্ঠিত যুদ্ধবিরতি কাঠামো এবং আঞ্চলিক সমঝোতা সত্ত্বেও, দক্ষিণ লেবাননের কিছু এলাকায় কার্যক্রম চালিয়ে যাচ্ছেন ইসরাইলি বাহিনী।

সাম্প্রতিক সংঘর্ষে অন্যান্য হতাহতও ঘটেছে। সোমববার আইতা আল-শাবে ইসরাইলি কমান্ডো ব্রিগেডের উপ-কমান্ডারের ফিল্ড কমান্ড পোস্ট লক্ষ্য করে বিস্ফোরক হামলায় দুইটি রিজার্ভ সেনা আহত হন, যাদের একজনের অবস্থা গুরুতর।

এর আগের দিন দেইর সেরিয়ানে ভোরের আগে সংঘর্ষে এক হিজবুল্লাহ যোদ্ধার হামলায় ইসরাইলের গোলানি ব্রিগেডের ১২তম ব্যাটালিয়নের একজন ক্যাপ্টেন নিহত ও একজন সেনা আহত হয়ে ওঠে।

ইসরাইলের চ্যানেল ১২-এর প্রকাশিত তথ্য অনুযায়ী, ২০২৬ সালের ১৭ এপ্রিল থেকে ২০ জুন পর্যন্ত লেবাননে ইসরাইলি বাহিনী ৬৩৭টি সামরিক অভিযান পরিচালনা করেছে। এর মধ্যে ৪৪০টি তথাকথিত ‘ইয়েলো লাইন’-এর ভেতরে এবং ১৮৭টি অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রিকশাচালককে মারধরে বাধা, যাত্রীকে ঘুষি মেরে হত্যা করার অভিযোগ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ৩ই জুলাই, ২০২৬ ইং

০৫:০৩ পি.এম


রিকশাচালককে মারধরে বাধা, যাত্রীকে ঘুষি মেরে হত্যা করার অভিযোগ

গাইবান্ধার গোবিন্দগঞ্জে রিকশার হর্ন বাজানোর কারণে চালককে মারধরে বাধা দেওয়ায় জহুরুল প্রধান (৪৫) নামের ওই রিকশার যাত্রীকে ঘুষি মেরে হত্যার অভিযোগে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। এই ঘটনার পর পুলিশের পক্ষ থেকে অভিযুক্ত এরশাদ নামের একজনকে গ্রেফতার করা হয়েছে।

শুক্রবার দুপুরে গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) স্বপন কুমার সরকার বিষয়টি নিশ্চিত করেন। উল্লেখ্য, বৃহস্পতিবার সকালে উপজেলার কাটা মোড় এলাকায় এই ঘটনাটি ঘটে। পরে রাতে মামলাটি দায়ের করার প্রক্রিয়া সম্পন্ন হয়।

নিহত জহুরুল প্রধান গোবিন্দগঞ্জ পৌরসভার ২ নং ওয়ার্ড চক গোবিন্দপুর চরপাড়া গ্রামের মৃত খালেক প্রধানের ছেলে এবং পেশায় তিনি গ্রিল মিস্ত্রি ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার বেলা ১১টার দিকে জহুরুল প্রধান একটি অটোরিকশায় করে কাটামোড়ে যাচ্ছিলেন। রিকশাটি কাটামোড়ে পৌঁছানোর সময় হর্ন দেওয়ার কারণে স্থানীয় এরশাদ আলীসহ আরও দুই থেকে তিনজন অটোরিকশা চালককে মারধর শুরু করেন।

এসময় রিকশার যাত্রী জহুরুল প্রধান চালককে মারধরে বাধা দিতে গেলে এরশাদ আলী তাঁর বুকে মারাত্মকভাবে ঘুষি মারেন। এতে তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়লে স্থানীয়রা ঘটনাস্থলে এসে তাঁকে উদ্ধার করে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। তবে সেখানে কর্তব্যরত চিকিৎসক জহুরুল প্রধানকে মৃত ঘোষণা করেন।

পরে খবর পাওয়ার পর পুলিশ ঘটনাস্থল থেকে অভিযুক্ত এরশাদ আলীকে আটক করে থানায় নিয়ে যায় এবং মরদেহটি ময়নাতদন্তের জন্য গাইবান্ধা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়।

এ ঘটনায় গভীর রাতের দিকে নিহতের স্ত্রী শিরিন বেগম বাদী হয়ে নামীয় তিনজন এবং অজ্ঞাতনামা দুই থেকে তিনজনের বিরুদ্ধে গোবিন্দগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) স্বপন কুমার সরকার জানান, এই ঘটনায় জড়িত থাকার অপরাধে এরশাদ আলী নামের একজনকে গ্রেফতার করা হয়েছে এবং বৃহস্পতিবার দুপুরে আসামিকে আদালতে সোপর্দ করা হয়েছে। মামলার অন্য আসামিদের গ্রেফতারের কার্যক্রম চলমান রয়েছে বলেও তিনি জানান।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২৫শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫০
জোহর ১১:৪৩
আসর ০৩:৪১
মাগরিব ০৫:১৭
ইশা ০৬:২৯
সূর্যোদয় : ০৬:০৭ সূর্যাস্ত : ০৫:১৭
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%