১১:২৮ এম
জিম্বাবুয়ের বিপক্ষে অনুষ্ঠিত দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে বাংলাদেশ জিতে সিরিজে ১-১ সমতায় ফিরেছে। কিন্তু টাইগার শিবিরে স্বস্তির বদলে উদ্বেগ রয়েছে। কারণ, টাইগার পেসার নাহিদ রানা ইনজুরির শঙ্কায় আছেন।
শুক্রবার (১৮ জুলাই) তিনি মাত্র ২.৩ ওভার বোলিং করার পর একটি চোটের কারণে মাঠ ত্যাগ করতে বাধ্য হন।
আরও পড়ুন: মাদকচক্রের বিরুদ্ধে প্রতিবাদ করায় আখতারুজ্জামানের ছেলের ওপর হামলা
ম্যাচ শেষে নাহিদকে নিয়ে কোনো সুখবর পাওয়া যায়নি। জাতীয় দলের ফিজিও বায়েজিদুল ইসলাম বলেছেন, "নাহিদ পর্যবেক্ষণে রয়েছে। তিনি বোলিং শেষ করতে পারেননি।" বায়েজিদ আরও জানান, "আজকের (গতকাল) খেলায় নাহিদ লেফট সাইড স্ট্রেইনের কথা জানিয়েছে। তাই আমরা তাকে আর বল করতে দিইনি। আগামীকাল পর্যন্ত তাকে পর্যবেক্ষণ করা হবে। আমার মনে হচ্ছে তার সাইড স্ট্রেইন হয়েছে। কাল সকালের পর আমরা সিদ্ধান্ত নেব স্ক্যান করব কি করব না।"
এদিকে নাহিদ রানা ২.৩ ওভার বল করে ১৫ রান খরচায় ব্রায়ান বেনেটের উইকেট শিকার করেন। আগের ম্যাচে তিনি মাত্র ২৬ রানের বিনিময়ে ৪ উইকেট নিয়েছিলেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন