প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
পাবনার ঈশ্বরদীতে পুলিশ নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ এবং কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের তিন নেতাকে গ্রেপ্তার করেছে। রোববার পৃথক অভিযান পরিচালনা করে তাঁদের গ্রেপ্তার করা হয়, সড়ক অবরোধ ও সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে।
গ্রেপ্তারকৃতদের মধ্যে রয়েছেন—ঈশ্বরদী উপজেলার মুলাডুলি ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি আব্দুর রহমান ফান্টু মণ্ডল, দাশুড়িয়া ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মো. হৃদয় ইসলাম এবং ঈশ্বরদী উপজেলা ছাত্রলীগের সদস্য আহনাফ ইসলাম শাওন।
পুলিশের সূত্র অনুযায়ী, সড়ক অবরোধসহ বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে তাঁদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং সংশ্লিষ্ট মামলায় তাঁদের গ্রেপ্তার দেখানো হয়েছে।
ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশাদুর রহমান গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, গ্রেপ্তারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে মামলা রয়েছে। আইনি প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর তাঁদের পাবনা জেলা কারাগারে পাঠানো হবে।
এমই
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন