০৮:৩৭ পি.এম
জামালপুরের মেলান্দহ উপজেলায় ঢাকাগামী ‘তিস্তা এক্সপ্রেস’ ট্রেনে কাটা পড়ে আনুমানিক ১৫ বছর বয়সী অজ্ঞাতনামা এক কিশোরের মৃত্যু ঘটে।
রোববার (২১ জুন) বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার দুরমুঠ ইউনিয়নের টনকি এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
রেলওয়ে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দেওয়ানগঞ্জ বাজার রেলওয়ে স্টেশন থেকে ছেড়ে আসা ঢাকাগামী আন্তঃনগর তিস্তা এক্সপ্রেস ট্রেনটি মেলান্দহের টনকি এলাকায় অতিক্রম করার সময় ওই কিশোর ট্রেনের নিচে কাটা পড়ে। এতে ঘটনাস্থলে তার শরীর মারাত্মকভাবে ক্ষতবিক্ষত হয়ে মর্মান্তিক মৃত্যু হয়। স্থানীয়রা কেউ নিহতের পরিচয় শনাক্ত করতে পারেননি।
আরও পড়ুন: কুয়াকাটায় সড়ক দুর্ঘটনায় নারী চিকিৎসক নাবিলা নুসরাত নিহত
জামালপুর রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মেলান্দহে ট্রেনে কাটা পড়ে এক কিশোরের মৃত্যুর খবর পেয়ে রেলওয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছে। তবে এখনও পর্যন্ত তার নাম-পরিচয় জানা যায়নি। নিহতের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। এই ঘটনায় রেলওয়ে আইনে একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়েরসহ পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন