ঢাকা রবিবার, ০৮ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২৩শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২৭শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
রবিবার, ০৮ই নভেম্বর, ২০২৬ইং ২৩শে কার্তিক, ১৪৩২বাং

মেসির ক্লাবের সঙ্গে ‘চুক্তি হয়ে গেছে’ ক্যাসেমিরোর, কেন ঘোষণা দিতে পারছে না মায়ামি?


মেসির ক্লাবের সঙ্গে ‘চুক্তি হয়ে গেছে’ ক্যাসেমিরোর, কেন ঘোষণা দিতে পারছে না মায়ামি?

ক্যাসেমিরো তার ঘোষণাটি গত জানুয়ারিতে দিয়েছিলেন। ২০২৫-২৬ মৌসুম শেষে তিনি আর ম্যানচেস্টারে থাকছেন না এমন কথা তিনি মার্চেও একইভাবে বলেছেন। জুনে বিভিন্ন গুঞ্জনে শোনা যায়, লিওনেল মেসির ইন্টার মায়ামি তাকে কিনে ফেলেছে।

মায়ামি সরকারি ঘোষণা না দিলেও স্প্যানিশ গণমাধ্যম মার্কার রিপোর্ট অনুযায়ী, দুই পক্ষের মধ্যে চুক্তি হয়ে গেছে আরও কয়েক মাস আগে। ব্রাজিলিয়ান মিডফিল্ডার আগামী তিন মৌসুম পর্যন্ত ম্যসির দলে খেলবেন। যদিও এই চুক্তির আনুষ্ঠানিক ঘোষণা এখনও আসেনি, তার কারণ হচ্ছে ডিসকভারি রাইটস।

মেজর লিগ সকারে ডিসকভারি রাইটস হলো একটি আনুষ্ঠানিক নিয়ম, যা খেলোয়াড় সই করার ক্ষেত্রে ‘আগে দাবি জানানো’ পদ্ধতির মতো কাজ করে। যদি কোনো ক্লাব এমন একজন খেলোয়াড়কে, যিনি বর্তমানে কোনো চুক্তির অধীনে নেই এবং এমএলএসের কোনো দলের সঙ্গে যুক্ত নন, তাদের গোপন ডিসকভারি তালিকায় অন্তর্ভুক্ত করে, তাহলে সেই ক্লাব ওই খেলোয়াড়ের সঙ্গে একচেটিয়াভাবে আলোচনা করার এবং তাকে দলে ভেড়ানোর অধিকার লাভ করে।

আরও পড়ুন: ৬ বছর ১০ মাসে সড়ক দুর্ঘটনায় প্রায় ৩০০ পরিবার পুরোপুরি নিশ্চিহ্ন

এমএলএসের নথি অনুযায়ী, রীতিমতো ডিসকভারি রাইটস বর্তমানে লস অ্যাঞ্জেলেস গ্যালাক্সির কাছে রয়েছে। সুতরাং তারা এই অধিকার ইন্টার মিয়ামির কাছে হস্তান্তর করার জন্য ক্ষতিপূরণ দাবি করছে। লস অ্যাঞ্জেলেস গ্যালাক্সি এই অধিকার ছেড়ে দেওয়ার বিনিময়ে প্রায় ৭ লাখ থেকে ১০ লাখ মার্কিন ডলার দাবি করছে। সাধারণত এই ধরনের অঙ্ক নিয়ে দুই ক্লাবের মধ্যে সমঝোতা হতে তেমন সমস্যা হয় না, এবং খুব শিগগিরই চুক্তিটি আনুষ্ঠানিকভাবে সম্পন্ন হওয়ার কথা। কিন্তু এখনও পর্যন্ত এ সম্পর্কে কোনো চূড়ান্ত অগ্রগতি ঘটেনি।

যদি ক্যাসেমিরো মায়ামিতে যোগ দিয়েই থাকে, তাহলে তার জন্য শেষ হচ্ছে ১৩ বছরের ইউরোপ অধ্যায়। ২০১৩ সালে রিয়াল মাদ্রিদে যোগ দিয়ে ২০২২ সালের মধ্যে ম্যানচেস্টার ইউনাইটেডে আসেন। রিয়ালের জার্সিতে তিনি পাঁচবার চ্যাম্পিয়ন্স লিগ, তিনবার করে লা লিগা ও স্প্যানিশ সুপার কাপ জিতেছেন।

ওল্ড ট্রাফোর্ডে চার বছরের ক্যারিয়ারে অবিশ্বাস্যভাবে মোট ১৬০ ম্যাচ খেলে এখন পর্যন্ত ২৬টি গোল করেছেন এবং ১৪টি অ্যাসিস্ট করেছেন। এই ব্রাজিলিয়ান মিডফিল্ডার ২০২৩ সালে লিগ কাপের ফাইনালে নিউক্যাসেলের বিপক্ষে একটি গোল করেন এবং ২০২৪ সালে এফএ কাপ জিতে নিয়েছেন।

আরও পড়ুন: শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে আইনগত পদক্ষেপ নেবে সরকার

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সুন্দরবনে বিষ প্রয়োগে মাছ শিকারের চেষ্টায় ৩ নৌকা জব্দ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ২ই জুলাই, ২০২৬ ইং

১১:০০ পি.এম


সুন্দরবনে বিষ প্রয়োগে মাছ শিকারের চেষ্টায় ৩ নৌকা জব্দ

সুন্দরবনে মাছ ধরার ওপর তিন মাসের নিষেধাজ্ঞা বজায় রয়েছে। এই নিষেধাজ্ঞা থাকা অবস্থায় বিষ দিয়ে মাছ শিকার করার চেষ্টা করছিলেন কিছু ব্যক্তি। বন বিভাগ তাদের এই অপচেষ্টা নস্যাৎ করে দিয়েছে।

বৃহস্পতিবার (২ জুলাই) সকালে সুন্দরবনের চাঁদপাই রেঞ্জ এলাকার এক স্থান থেকে ২৪ বোতল কীটনাশক ও শুঁটকি তৈরির সরঞ্জামসহ তিনটি নৌকা জব্দ করেন বনরক্ষীরা। কিন্তু বনরক্ষীদের উপস্থিতি টের পেয়ে জড়িত জেলেরা দ্রুত গহীন বনে পালিয়ে যায়।

বন বিভাগ সূত্রে জানা যায়, সুন্দরবনের চরাপুটিয়া টহল ফাঁড়ির বনরক্ষীরা বৃহস্পতিবার সকালে একটি নিয়মিত টহলে বের হন। টহলকালে চাঁদপাই রেঞ্জের শিয়ালা এলাকার একটি সাইড খালে তিনটি সন্দেহজনক জেলে নৌকা দেখতে পেয়ে তারা সেগুলোর দিকে অগ্রসর হন। তখন নৌকায় থাকা অজ্ঞাত পরিচয়ের জেলেরা বনরক্ষীদের সামনে পড়েই নৌকা ফেলে বনের ভেতরে পালিয়ে যান।

এরপর বনরক্ষীরা পরিত্যক্ত নৌকাগুলোতে তল্লাশি চালিয়ে মাছ ধরার অবৈধ সরঞ্জামাদি উদ্ধার করেন। জব্দকৃত দ্রব্যের তালিকায় রয়েছে ২৪ বোতল কীটনাশক (বিষ), তিনটি টোনা জাল, বনের ভেতর মাছ শুকানোর প্রক্রিয়ায় ব্যবহৃত শুঁটকি তৈরির চাটাই এবং অন্যান্য আনুষঙ্গিক সরঞ্জাম।

এ বিষয়ে সুন্দরবন পূর্ব বন বিভাগের চাঁদপাই রেঞ্জ কর্মকর্তা (এসিএফ) দ্বীপন চন্দ্র দাস জানান, বর্তমানে সুন্দরবনে মাছ ধরার ওপর তিন মাসের নিষেধাজ্ঞা প্রযোজ্য রয়েছে। এই সময়কালে অজ্ঞাত জেলেরা অবৈধভাবে বনের খালে বিষ দিয়ে মাছ ধরার চেষ্টা করে, যা পরে বনের মধ্যেই শুঁটকি করার উদ্দেশ্যে প্রবেশ করেছিল। সকালের বনরক্ষীদের কার্যক্রমের ফলে বিষ দিয়ে মাছ ধরার এই অপচেষ্টা সফলভাবে নস্যাৎ করে দেয়া হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পোরশায় সারাদেশের সাথে নজরুল বর্ষ উদ্বোধন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ২ই জুলাই, ২০২৬ ইং

১১:০১ পি.এম


পোরশায় সারাদেশের সাথে নজরুল বর্ষ উদ্বোধন

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জীবন, সাহিত্য ও আদর্শ নতুন প্রজন্মের কাছে বিস্তৃতভাবে পৌঁছে দিতে আনুষ্ঠানিকভাবে ‘নজরুল বর্ষ ২০২৬-২০২৭’-এর উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

উদ্বোধনী অনুষ্ঠান ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে নওগাঁর পোরশায় দেখানো হলো।

বৃহস্পতিবার সচিবালয়ে আয়োজিত অনুষ্ঠানের মাধ্যমে দেশের ৬৪ জেলা এবং নির্বাচিত ৭৪টি উপজেলায় একযোগে বছরব্যাপী নজরুল বর্ষের কর্মসূচির সূচনা করা হয়।

এরই অংশ হিসেবে উপজেলা প্রশাসনের আয়োজনে নওগাঁর পোরশা উপজেলায় এই অনুষ্ঠান শুরু করা হয়।

এসময় ইউএনও রাকিবুল ইসলামসহ কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। সংশ্লিষ্টরা জানিয়েছেন, ২ জুন থেকে ৪ জুন তিনদিন এই অনুষ্ঠান চলবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আগামী ৫ দিন বজ্রসহ ভারী বৃষ্টির পূর্বাভাস

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ২ই জুলাই, ২০২৬ ইং

১১:০২ পি.এম


আগামী ৫ দিন বজ্রসহ ভারী বৃষ্টির পূর্বাভাস

সারা দেশের বিভিন্ন অঞ্চলে টানা পাঁচদিন বজ্রসহ ভারী বর্ষণের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সংস্থাটি জানিয়েছে, উত্তরপশ্চিম বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন উত্তর উড়িষ্যা-পশ্চিমবঙ্গ উপকূলীয় এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। মৌসুমি বায়ুর অক্ষের বর্ধিতাংশ উত্তর প্রদেশ, বিহার, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, লঘুচাপের কেন্দ্রস্থল ও বাংলাদেশের দক্ষিণাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। এ ছাড়া মৌসুমী বায়ু বাংলাদেশের উপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরের অন্যত্র মাঝারি থেকে প্রবল অবস্থায় রয়েছে।

বৃহস্পতিবার (২ জুলাই) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

শুক্রবার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

শনিবার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা ও ময়মনসিংহ বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।

রবিবার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং রংপুর ও রাজশাহী বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে সারা দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা (১-২) ডিগ্রি সে. কমতে পারে।

সোমবার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং রংপুর ও রাজশাহী বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে সারা দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বহুদিনের স্বপ্ন পূরণে যুক্তরাষ্ট্রে স্টেডিয়াম নির্মাণ করলেন শাহরুখ খান

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

বৃহস্পতিবার, ২ই জুলাই, ২০২৬ ইং

১১:০৬ পি.এম


বহুদিনের স্বপ্ন পূরণে যুক্তরাষ্ট্রে স্টেডিয়াম নির্মাণ করলেন শাহরুখ খান

বলিউডের সুপারস্টার এবং নাইট রাইডার্স গ্রুপের সহ-মালিক শাহরুখ খানের নেতৃত্বে, নাইট রাইডার্স গ্রুপ বিশ্ব ক্রিকেটে নতুন ইতিহাস গড়ার পথে এগিয়ে গেছে। তারা নিজেদের দেশের বাইরে প্রথমবারের মতো আন্তর্জাতিক মানের একটি ক্রিকেট স্টেডিয়াম নির্মাণ এবং পরিচালনার নজির স্থাপন করেছে।

যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে উদ্বোধিত হলো বিশ্বের প্রথম ফ্র্যাঞ্চাইজি-নির্মিত আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম। নতুন এই নাইট রাইডার্স ক্রিকেট গ্রাউন্ডে প্রথম ম্যাচে মুখোমুখি হয় লস অ্যাঞ্জেলেস নাইট রাইডার্স এবং ওয়াশিংটন ফ্রিডম। এর মাধ্যমে যুক্তরাষ্ট্রে ক্রিকেটের ক্রমবর্ধমান জনপ্রিয়তা ও সম্ভাবনার একটি নতুন অধ্যায়ের সূচনা হলো।

এটি শুধুমাত্র একটি নতুন স্টেডিয়াম নয়; বরং লস অ্যাঞ্জেলেসে ক্রিকেটের জন্য একটি স্থায়ী ঠিকানা গড়ে তোলার জন্য একটি দীর্ঘমেয়াদি পরিকল্পনার অংশ। বিশ্বমানের অবকাঠামো নির্মাণ করে যুক্তরাষ্ট্রে ক্রিকেটের বিকাশে নাইট রাইডার্স গ্রুপের প্রতিশ্রুতির প্রমাণ হিসেবে এই প্রকল্প কাজ করছে।

আন্তর্জাতিক মানদণ্ড অনুসারে নির্মিত স্টেডিয়ামটিতে রয়েছে মূল স্কয়ারে আটটি উইকেট, আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)-এর নির্ধারিত মানসম্মত মাঠের পরিমাপ এবং ১২০ ফুট উচ্চতার ছয়টি ফ্লাডলাইট টাওয়ার। স্টেডিয়াম নির্মাণের জন্য প্রায় ৩২ হাজার মেট্রিক টন মাটি স্থানান্তর করা হয়েছে।

শাহরুখ খান এক বিবৃতিতে জানিয়েছেন, যে স্বপ্ন নিয়ে তারা যাত্রা শুরু করেছিলেন, আজ তা বাস্তবে রূপ নিয়েছে। বিশ্বের দ্বিতীয় সর্বাধিক জনপ্রিয় খেলা ক্রিকেটকে লস অ্যাঞ্জেলেসে নিয়ে আসা তাদের জন্য একটি ঐতিহাসিক মুহূর্ত। ফেয়ারপ্লেক্স ও নাইট রাইডার্সের এই দীর্ঘমেয়াদি অংশীদারত্বের মাধ্যমে তারা শুধুমাত্র একটি ক্রিকেট স্টেডিয়াম গড়ে তুলছেন না; বরং এমন একটি স্থান নির্মাণ করছেন, যেখানে সম্প্রদায়ের বন্ধন, একসঙ্গে উদযাপন, প্রাণচাঞ্চল্য ও বিনোদনের সমন্বয় ঘটবে।

তিনি আরও জানান, এটি শুধু খেলাধুলার জন্য নয়; এটি বিনোদন, পরিবার এবং আজীবন মনে রাখার মতো স্মৃতি তৈরির জন্য একটি জায়গা। তাদের আশা, এটি লস অ্যাঞ্জেলেসে ক্রিকেটের স্থায়ী ঠিকানায় পরিণত হবে এবং আগামী প্রজন্মের খেলোয়াড় ও সমর্থকদের অনুপ্রাণিত করবে। এই স্টেডিয়াম লস অ্যাঞ্জেলেসের মানুষের জন্য, বিশ্বের ক্রিকেটপ্রেমীদের জন্য এবং সমগ্র নাইট রাইডার্স পরিবারের জন্য।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২৭শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫১
জোহর ১১:৪৩
আসর ০৩:৪০
মাগরিব ০৫:১৬
ইশা ০৬:২৯
সূর্যোদয় : ০৬:০৮ সূর্যাস্ত : ০৫:১৬
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%