১১:২২ এম
নওগাঁ জেলার পুলিশ সুপার জনাব মোহাম্মদ তারিকুল ইসলাম এর দিকনির্দেশনায় মাদকমুক্ত পোরশা গড়ার উদ্দেশ্যে পোরশা থানা পুলিশের উদ্যোগে ১২/০৮/২০২৬ খ্রিঃ বিকাল ০৫:৩০ ঘটিকায় গাংগুরিয়া ইউনিয়নের পশ্চিম দেউলিয়া আদিবাসী পাড়ায় একটি সচেতনতামূলক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। উক্ত উঠান বৈঠকে উপস্থিত ছিলেন পোরশা থানার অফিসার ইনচার্জ মোঃ জিয়াউর রহমান, বিট অফিসার এসআই অমিত কুমার দাসসহ ক্ষুদ্র নৃতাত্ত্বিক সম্প্রদায় থেকে বিভিন্ন শ্রেণি-পেশার সম্মানিত ব্যক্তিরা।
বৈঠকে মাদকের ভয়াবহতা, মাদকাসক্তির ক্ষতিকর প্রভাব, মাদক ব্যবসার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা এবং মাদক নির্মূলে পরিবার ও সমাজের সম্মিলিত দায়িত্ব সম্পর্কিত বিষয়ে আলোচনা করা হয়। বিশেষ করে ক্ষুদ্র নৃতাত্ত্বিক গোষ্ঠীকে চোলাই মদ পরিহারের জন্য আহ্বান জানানো হয়।
মাদক প্রতিরোধে এটি শুধু পুলিশের একার দায়িত্ব নয়—এটি আমাদের সবার সামাজিক দায়িত্ব। পুলিশ ও জনগণের সম্মিলিত প্রচেষ্টা, পারস্পরিক সহযোগিতা এবং সচেতনতার মাধ্যমে একটি নিরাপদ, শান্তিপূর্ণ ও মাদকমুক্ত সমাজ গড়ে তোলা সম্ভব। পোরশা থানা পুলিশ মাদকবিরোধী অভিযান পরিচালনার পাশাপাশি জনগণের মধ্যে সচেতনতা সৃষ্টির এ কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত রাখবে।
আরও পড়ুন: ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে মহানগর বিএনপির প্রস্তুতি সভা
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন