ঢাকা বুধবার, ১১ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২৬শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ৩০শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ১১ই নভেম্বর, ২০২৬ইং ২৬শে কার্তিক, ১৪৩২বাং

বাকেরগঞ্জে মাদক, সন্ত্রাস, নারী নির্যাতন ও সাইবার অপরাধ প্রতিরোধে বিট মিটিং।


বাকেরগঞ্জে মাদক, সন্ত্রাস, নারী নির্যাতন ও সাইবার অপরাধ প্রতিরোধে বিট মিটিং।

মাদক, সন্ত্রাস, নারী নির্যাতন, সাইবার অপরাধ ও জঙ্গিবাদমুক্ত নিরাপদ সমাজ গড়ার লক্ষ্যে বরিশালের বাকেরগঞ্জ উপজেলার ভরপাশা ইউনিয়নে বিট মিটিং অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (১১ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৬টায় ভরপাশা ইউনিয়নের আতাকাঠী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের হলরুমে এ বিট মিটিং অনুষ্ঠিত হয়।

বিট অফিসার এনামুল হকের সভাপতিত্বে ও ভরপাশা ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক আল আমিন সিকদারের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি ছিলেন বাকেরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আদিল হোসেন, বিশেষ অতিথি ছিলেন পৌর বিএনপির সাধারণ সম্পাদক শাহাবুদ্দিন তালুকদার শাহিন, বিএনপি নেতা ওয়াহিদুল ইসলাম স্বপন সিকদার,

আরও পড়ুন: ব্রাহ্মণবাড়িয়ায় তিতাস ট্রেনে অগ্নিসংযোগ, আটক ২

সভায় বক্তব্য রাখেন ওসি (তদন্ত) পলাশ চন্দ্র, রুহুল আমিন জোমাদ্দার, উপজেলা কৃষক দলের সভাপতি জাহাঙ্গীর আলম বিশ্বাস, ভরপাশা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুরুল ইসলাম সিকদার, উপজেলা স্বেচ্ছাসেবক দল আহবায়ক মাহমুদ খান সুমন ও যুগ্ম-আহবায়ক মোল্লা মাসুদ রানা প্রমূখ।

বিট মিটিংয়ে মাদক, সন্ত্রাস, নারী নির্যাতন, সাইবার অপরাধ ও জঙ্গিবাদ প্রতিরোধসহ বিভিন্ন সামাজিক সমস্যা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। পাশাপাশি আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অপরাধ দমনে পুলিশ ও সাধারণ মানুষের মধ্যে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি এবং এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখার বিষয়ে গুরুত্বারোপ করা হয়।

সভায় বক্তারা নিরাপদ সমাজ গঠনে সবাইকে সচেতন ও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান। অপরাধ প্রতিরোধে পুলিশ ও স্থানীয় জনগণের সম্মিলিত উদ্যোগের ওপরও গুরুত্ব দেওয়া হয়। এ ধরনের বিট মিটিংয়ের মাধ্যমে পুলিশ ও জনগণের মধ্যে যোগাযোগ বৃদ্ধি এবং অপরাধ প্রতিরোধে জনসচেতনতা তৈরিতে ইতিবাচক ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন।

আরও পড়ুন: চুয়াডাঙ্গায় গাছের সঙ্গে ধাক্কা লেগে মোটরসাইকেল আরোহী রাসেল হোসেন নিহত

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জবি হিউম্যান রাইটস ডিফেন্ডার সোসাইটির সভাপতি লাবিব, সম্পাদক রাকিবুল ইসলাম

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ১১ই অক্টোবর, ২০২৬ ইং

১০:২৭ পি.এম


জবি হিউম্যান রাইটস ডিফেন্ডার সোসাইটির সভাপতি লাবিব, সম্পাদক রাকিবুল ইসলাম

হিউম্যান রাইটস ডিফেন্ডারস সোসাইটির (এইচআরডিএস) জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখার নতুন কমিটি ২০২৬–২৭ সেশনের জন্য ঘোষণা করা হয়েছে। ২৬ সদস্যের এই নতুন কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন অর্থনীতি বিভাগের ২০২২–২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী জুহার আলমাস লাবিব। সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন একই শিক্ষাবর্ষের পরিসংখ্যান বিভাগের শিক্ষার্থী মো. রাকিবুল ইসলাম।

রোববার (১১ অক্টোবর) সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি মো. সাইফুল ইসলাম এবং সাধারণ সম্পাদক সিফাত উল্লাহ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে নতুন কমিটির অনুমোদনের বিষয়টি প্রকাশ করা হয়।

কমিটিতে সহসভাপতি পদে নির্বাচিত হয়েছেন গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সাকেরুল ইসলাম এবং প্রাণরসায়ন ও অণুপ্রাণ বিজ্ঞান বিভাগের নুরে হাসানা ও আসাদুল্লাহ ওয়াকিফ। যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন একই বিভাগের নিলাঞ্জলা হালদার, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের মোস্তাফিজুর রহমান এবং আইন বিভাগের মো. সাখাওয়াত হোসেন। কোষাধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করবেন অর্থনীতি বিভাগের মিনহাজুর রহমান।

এছাড়া কর্মসূচি সম্পাদক হিসেবে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের হাসিব সরদার নির্বাচিত হয়েছেন, যুগ্ম কর্মসূচি সম্পাদক হয়েছেন রাষ্ট্রবিজ্ঞান বিভাগের মো. ফারহান, সমাজকল্যাণ সম্পাদক হয়েছেন ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের নুসরাত আফিন নাফিয়া এবং ডকুমেন্টেশন সম্পাদক হয়েছেন একই বিভাগের মো. সাবিক। সংখ্যালঘুবিষয়ক সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন প্রাণরসায়ন ও অণুপ্রাণ বিজ্ঞান বিভাগের সুজন প্রামাণিক।

অন্যান্য পদে প্রচার ও প্রকাশনা সম্পাদক হয়েছেন রাষ্ট্রবিজ্ঞান বিভাগের মো. সাইফুল ইসলাম রিয়ন, নারী ও শিশুবিষয়ক সম্পাদক হয়েছেন অর্থনীতি বিভাগের খাদিজা আক্তার ঈশিতা এবং দপ্তর সম্পাদক হয়েছেন নৃবিজ্ঞান বিভাগের মো. সিদ্দিকুর রহমান সায়েদ। আইনি সহায়তা ও ভুক্তভোগী সহায়তা সম্পাদক হয়েছেন আইন বিভাগের মো. লিমন মিয়া এবং তথ্য ও যোগাযোগ সম্পাদক হয়েছেন ইসলামিক স্টাডিজ বিভাগের শরীফ উদ্দিন সিয়াম।

যুগ্ম আইনি সহায়তা ও ভুক্তভোগী সহায়তা সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করবেন ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের রাফিয়া রাইহানা রিশা। গবেষণা ও পরিকল্পনা সম্পাদক হয়েছেন সমাজবিজ্ঞান বিভাগের মো. মাহমুদুর রহমান এবং তথ্য অনুসন্ধান ও তদন্ত সম্পাদক হয়েছেন সমাজকর্ম বিভাগের মো. মানিক চৌধুরী। কার্যনির্বাহী সদস্য হিসেবে কমিটিতে রয়েছেন দর্শন বিভাগের ফাহিমা আক্তার, মনোবিজ্ঞান বিভাগের শাজিয়া খান, অর্থনীতি বিভাগের অন্তরা আক্তার নদী এবং বাংলা বিভাগের বিন ইয়ামিন।

নবনিযুক্ত সভাপতি জুহার আলমাস লাবিব মন্তব্য করেন, "বিশ্ববিদ্যালয় শুধু জ্ঞান অর্জনের স্থান নয়, বরং মুক্তচিন্তা ও মানবিক মূল্যবোধ চর্চারও গুরুত্বপূর্ণ ক্ষেত্র।" তিনি জানান, শিক্ষার্থীদের মানবাধিকার ও মর্যাদা নিশ্চিত করে নিরাপদ, মানবিক ও বৈষম্যহীন ক্যাম্পাস গড়ে তোলার লক্ষ্যে তাঁরা কাজ করবেন। অন্যায়, অবিচার ও হয়রানির বিরুদ্ধে সচেতনতা তৈরি, ভুক্তভোগীদের পাশে দাঁড়ানো এবং শিক্ষার্থীদের আইনি ও সামাজিক সহায়তা পাওয়ার সুযোগ সহজ করার উদ্যোগ নেওয়ার পরিকল্পনা রয়েছে।

সাধারণ সম্পাদক মো. রাকিবুল ইসলাম বলেন, "আমার ওপর অর্পিত দায়িত্ব শিক্ষার্থীদের আস্থার প্রতিফলন।" তিনি জানান, শিক্ষার্থীদের মধ্যে মানবাধিকার বিষয়ে সচেতনতা বাড়ানোর পাশাপাশি অধিকারবঞ্চিত মানুষের সহায়তায় কার্যকর উদ্যোগ নেওয়ার পরিকল্পনা রয়েছে। সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল ও জনকল্যাণমুখী করে তুলতে সবার সহযোগিতায় এইচআরডিএসকে মানবাধিকার সুরক্ষায় একটি শক্তিশালী ও অনুকরণীয় সংগঠন হিসেবে গড়ে তুলতে চান তিনি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পোল্যান্ডের প্রধানমন্ত্রী ও প্রতিরক্ষামন্ত্রীকে হত্যার চক্রান্ত, নিরাপত্তা বাহিনীর জরুরি বৈঠক

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

রবিবার, ১১ই অক্টোবর, ২০২৬ ইং

১০:২৮ পি.এম


পোল্যান্ডের প্রধানমন্ত্রী ও প্রতিরক্ষামন্ত্রীকে হত্যার চক্রান্ত, নিরাপত্তা বাহিনীর জরুরি বৈঠক

পোল্যান্ডের প্রধানমন্ত্রী ডোনাল্ড টাস্ক এবং প্রতিরক্ষামন্ত্রী ভ্লাদিস্লাভ কোসিনিয়াক-কামিশের বিরুদ্ধে সম্ভাব্য সন্ত্রাসী হামলার পরিকল্পনার তথ্য প্রকাশিত হয়েছে। এই তথ্যের ফলে দেশটিতে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। রবিবার (১১ অক্টোবর) হুমকির তথ্য পাওয়ার পরপরই পোলিশ নিরাপত্তা ও গোয়েন্দা সংস্থাগুলো একটি জরুরি ও বিশেষ বৈঠকে মিলিত হয়।

রয়টার্সের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, সরকারের উচ্চপর্যায়ের নির্দেশে পুলিশ, স্টেট প্রটেকশন সার্ভিস এবং অভ্যন্তরীণ গোয়েন্দা সংস্থা (এবিডব্লিউ) একত্রে এই হুমকি মোকাবিলায় কার্যক্রম শুরু করেছে।

বিশেষ নিরাপত্তা বাহিনীর মুখপাত্র জাচেক দোব্রজিনস্কি জানান, তদন্তের স্বার্থে হামলার বিষয়ে বিস্তারিত তথ্য এখনই প্রকাশ করা সম্ভব নয়। তবে সরকার এই হামলার হুমকিকে অত্যন্ত মারাত্মক ও বিপজ্জনক হিসেবে বিবেচনা করছে।

মুখপাত্র আরও জানান, এই হামলার হুমকি কেবল একটি ফাঁকা আওয়াজ নয়। প্রাপ্ত তথ্য বিশ্লেষণ করে নিরাপত্তা কর্মকর্তারা আশঙ্কা করছেন, এই হামলার সফল হওয়ার সম্ভাবনা অত্যন্ত উচ্চ।

দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র কারোলিনা গালেকা জানান, মন্ত্রীদের নিরাপত্তার দায়িত্বে থাকা স্টেট প্রটেকশন সার্ভিস একটি ইমেইলের মাধ্যমে এই হামলার ষড়যন্ত্রের বিষয়ে জানতে পারে। এরপর তারা দ্রুত বিষয়টি পুলিশকে ফরওয়ার্ড করে।

পোল্যান্ডে সাধারণত বড় ধরনের সহিংস অপরাধ বা রাজনৈতিক হত্যাকাণ্ড খুব একটা ঘটে না। তবে সাম্প্রতিক সময়ে দেশটিতে তীব্র রাজনৈতিক মেরুকরণ সৃষ্টি হয়েছে, যা অভ্যন্তরীণ নিরাপত্তার জন্য উদ্বেগজনক।

এছাড়াও প্রতিবেশী দেশ ইউক্রেনে চলমান যুদ্ধের কারণে পোল্যান্ডের সামগ্রিক নিরাপত্তা ঝুঁকি অনেক বেড়ে গেছে। এর আগে চলতি বছরের আগস্ট মাসে দেশের শীর্ষ রাজনীতিবিদদের হত্যার উস্কানি দেওয়ার অভিযোগে এক তরুণকে গ্রেপ্তার করেছিল পুলিশ।

এর আগে গত সেপ্টেম্বর মাসে প্রধানমন্ত্রী টাস্ক সতর্ক করেছিলেন, ইউক্রেনকে সমর্থন করার কারণে ন্যাটো জোটের পূর্ব সীমান্তে পোল্যান্ডসহ ইউরোপের অন্যান্য দেশগুলোতে রাশিয়া তাদের হাইব্রিড ড্রোন বা ক্ষেপণাস্ত্র হামলা জোরদার করতে পারে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬ হাজার ২১৩.২৪ মিলিয়ন ডলার

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ১১ই অক্টোবর, ২০২৬ ইং

১০:২৮ পি.এম


বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬ হাজার ২১৩.২৪ মিলিয়ন ডলার

দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভে সামান্য বৃদ্ধি লক্ষ্য করা গেছে। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী, ১১ অক্টোবর তারিখে দেশের মোট বা গ্রস বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে দাঁড়িয়েছে ৩৬ হাজার ২১৩ দশমিক ২৪ মিলিয়ন ডলার, যা ৩৬.২১ বিলিয়ন ডলারের সমান। আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) বিপিএম৬ পদ্ধতি অনুযায়ী রিজার্ভের পরিমাণ ৩১ হাজার ৪০৩ দশমিক ৬০ মিলিয়ন ডলারে পৌঁছেছে, যা প্রায় ৩১.৪০ বিলিয়ন ডলার।

বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান এই তথ্য জানিয়েছেন। খাত-সংশ্লিষ্টদের মতানুসারে, প্রবাসী আয়ের ইতিবাচক প্রবাহ বৈদেশিক মুদ্রার রিজার্ভ বৃদ্ধিতে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। যখন রেমিট্যান্সের মাধ্যমে ব্যাংকিং চ্যানেলে ডলারের সরবরাহ বৃদ্ধি পায়, তখন বৈদেশিক মুদ্রাবাজারে তারল্য পরিস্থিতির উন্নতি ঘটে, যা রিজার্ভকে শক্তিশালী করতে সহায়তা করতে পারে।

তবে, রিজার্ভের প্রকৃত বৃদ্ধি নির্ভরশীল থাকে ডলার কেনা-বেচা, আমদানি ব্যয় মেটানো এবং বৈদেশিক ঋণ পরিশোধসহ অন্যান্য বৈদেশিক লেনদেনের ওপরও।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আইনশৃঙ্খলা, জ্বালানি ও দুর্নীতির বিরুদ্ধে আন্দোলন: এনসিপির নতুন কর্মসূচি

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ১১ই অক্টোবর, ২০২৬ ইং

১০:২৯ পি.এম


আইনশৃঙ্খলা, জ্বালানি ও দুর্নীতির বিরুদ্ধে আন্দোলন: এনসিপির নতুন কর্মসূচি

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আইনশৃঙ্খলা পরিস্থিতি, জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, জননিরাপত্তা, নিয়োগ বাণিজ্য ও দুর্নীতির বিরুদ্ধে সপ্তাহব্যাপী গণসংযোগ কর্মসূচি ঘোষণা করেছে।

এই সিদ্ধান্তগুলো রোববার (১১ অক্টোবর) দলের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম রাজনৈতিক পর্ষদের সভায় গৃহীত হয়। এনসিপির মিডিয়া সেলের মাধ্যমে এক বিজ্ঞপ্তিতে এই সিদ্ধান্তের তথ্য জানানো হয়েছে।

সভায় এনসিপির আহবায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ জনাব নাহিদ ইসলাম এমপি সভাপতিত্ব করেন, এবং সদস্য সচিব আখতার হোসেন এমপির সঞ্চালনায় এনসিপির রাজনৈতিক পর্ষদের নিম্নোক্ত সদস্যবৃন্দ অংশ নেন: হাসনাত আব্দুল্লাহ এমপি, সারজিস আলম, নাসীরউদ্দীন পাটোয়ারী, আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া, আব্দুল্লাহ আল আলামিন এমপি, আরিফ ইসলাম আদীব, সারোয়ার তুষার, নুসরাত তাবাসসুম এমপি, আলী আহসান জুনায়েদ, সালেহ উদ্দিন সিফাত।

সভায় নেওয়া সিদ্ধান্ত অনুযায়ী-

১. আইনশৃঙ্খলা, জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি, দ্রব্যমূল্যের ঊর্ধগতি, জননিরাপত্তা, চাকরিক্ষেত্রে নিয়োগ বাণিজ্য ও দুর্নীতির প্রতিবাদে আগামী ২৩ অক্টোবর থেকে ঢাকা মহানগরের বিভিন্ন স্থানে সপ্তাহব্যাপী লিফলেট ও গগণসংযোগ কর্মসূচি পালন করা হবে। এনসিপি আহবায়ক নাহিদ ইসলাম কর্মসূচির উদ্বোধন করবেন। এই সপ্তাহব্যাপী কর্মসূচিতে এনসিপির শীর্ষ নেতৃবৃন্দ অংশগ্রহণ করবেন।

২. আগামী ৩০ অক্টোবর উল্লিখিত জনসংশ্লিষ্ট বিষয়ে শাহবাগে ঢাকা মহানগর দক্ষিণ ও উত্তরের উদ্যোগে প্রতিবাদ কর্মসূচি অনুষ্ঠিত হবে।

৩. আসন্ন দুর্গাপূজা উপলক্ষে ঢাকাসহ সারাদেশের পূজা মণ্ডপগুলোর নিরাপত্তা এবং সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার জন্য এনসিপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ নিয়োজিত থাকবে। শীর্ষ নেতৃবৃন্দ স্ব স্ব নির্বাচনী আসনে পূজা মণ্ডপ পরিদর্শন ও সনাতন ধর্মাবলম্বীদের সাথে শুভেচ্ছা বিনিময় করবেন।

৪. কেন্দ্রীয় কমিটির পুনর্গঠন ও দায়িত্ব বণ্টন চূড়ান্ত হয়েছে। আগামী ১৩ অক্টোবরের মধ্যে পুনর্গঠিত কমিটি ঘোষণা করা হবে।

৫. আরও ১০০ টি উপজেলা ও পৌরসভার স্থানীয় সরকার নির্বাচনের প্রার্থীর তালিকা আগামী সপ্তাহে ঘোষণা করা হবে। ইউনিয়ন পরিষদ নির্বাচনের প্রার্থীদের তালিকা প্রস্তুতকরণের কাজে গতি বাড়ানো হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৩০শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫২
জোহর ১১:৪৩
আসর ০৩:৩৮
মাগরিব ০৫:১৪
ইশা ০৬:২৮
সূর্যোদয় : ০৬:১০ সূর্যাস্ত : ০৫:১৪
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%