০৯:৩১ এম
৮০তম ভারতের স্বাধীনতা দিবস উপলক্ষে সরকারি ছুটি থাকায় দেশের পঞ্চগড়ের বাংলাবান্ধা স্থলবন্দর এবং ভারতের ফুলবাড়ী স্থলবন্দর দিয়ে একদিনের জন্য সকল ধরনের আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে।
শনিবার (১৫ আগস্ট) সকাল থেকে বিকেল পর্যন্ত পাথরসহ সকল ধরনের পণ্য আমদানি-রপ্তানি বন্ধ থাকবে।
তবে পণ্য বাণিজ্য বন্ধ থাকাকালীন দুই দেশের মধ্যে পাসপোর্টধারী যাত্রীদের যাতায়াত স্বাভাবিকভাবে চলতে থাকবে।
আরও পড়ুন: চাঁদপুরে শিশুদের আঁকায় জিয়াউর রহমানের প্রতিকৃতি প্রদর্শিত
শুক্রবার (১৪ আগস্ট) রাতে বাংলাবান্ধা স্থলবন্দরের উদ্ভিদ সংগনিরোধ কেন্দ্রের অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর জিল্লুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
জানা গেছে, ভারতের স্বাধীনতা দিবসের কারণে দেশটিতে সরকারি ছুটি ঘোষিত হয়েছে, এ কারণে বাংলাবান্ধা-ফুলবাড়ী স্থলবন্দর সড়কপথে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বন্দর-সংশ্লিষ্টদের তথ্যমতে, একদিন বন্ধ থাকার পর আগামী রবিবার (১৬ আগস্ট) সকাল থেকে বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে পুনরায় স্বাভাবিকভাবে আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু হবে।
আরও পড়ুন: স্কুল ফিডিংয়ের পাউরুটির ভেতর পাওয়া গেল ধারালো ব্লেড
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন