১০:০৩ পি.এম
সুন্দর বাংলাদেশ গড়ার লক্ষ্যে মাদকের বিরুদ্ধে একটি সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। তিনি বলেন, "একটি সুন্দর বাংলাদেশ গড়তে চাই। একটি সুস্থ, শিক্ষিত ও স্বাস্থ্য সচেতন বাংলাদেশ গড়তে চাই।" যদি আমরা একটি সুন্দর বাংলাদেশ গড়তে চাই, তাহলে আমাদের সবাইকে মাদক ও জুয়া থেকে দূরে থাকতে হবে এবং এর বিরুদ্ধে আমাদের একটি সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে।
শনিবার (১৮ জুলাই) বিকালে ফরিদপুরের নগরকান্দা উপজেলার ডাঙ্গি ইউনিয়নের ভবুকদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আইনশৃঙ্খলা বিষয়ক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা উল্লেখ করেন।
প্রতিমন্ত্রী আরও বলেন, বর্তমানে মাদকের বিরুদ্ধে যে মামলাগুলো হচ্ছে, তা একটি ইঙ্গিত দেয়। এই ইঙ্গিত হচ্ছে, মাদকের বিরুদ্ধে এখন জনগণ ও সমাজ সজাগ হয়ে উঠেছে। সমাজে বর্তমানে মারামারি, হাঙ্গামা, মাদক, ইভটিজিং, জুয়া, অনলাইন জুয়া সহ বিভিন্ন অসামাজিক কার্যক্রম সমাজকে ধ্বংস করছে বা বিনষ্ট করছে। এই পরিস্থিতির বিরুদ্ধে একটি সোচ্চার আন্দোলন এবং সামাজিক প্রতিবাদের প্রয়োজনীয়তা অনুভূত হচ্ছে আজকের এই সভায়। সভায় তিনি মাদকের বিরুদ্ধে সকলকে সোচ্চার হওয়ার আহ্বান জানান।
আরও পড়ুন: মাদারীপুরে কৃষককে কুপিয়ে জখম, প্রধান আসামি জাকির গ্রেফতার
সভায় আরও বক্তব্য রাখেন জেলা প্রশাসক মো. মাজহারুল ইসলাম, পুলিশ সুপার শাহরিয়ার মোহাম্মদ মিয়াজী, জেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক জুলফিকার হোসেন জুয়েলসহ অন্যান্য নেতৃবৃন্দ।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন