১১:২২ এম
কুমিল্লার চৌদ্দগ্রামে ট্রাকের পিছনে চলন্ত কাভার্ডভ্যানের ধাক্কায় চালক কাজী জাফর (৩৫) নিহত হয়েছেন। রবিবার (৭ জুন) সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের আমজাদের বাজার এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে।
কাজী জাফর ভোলার বোরহানউদ্দিন থানার মানিকারহাট গ্রামের জসিরুল ইসলামের ছেলে। মিয়াবাজার হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) নাজিম উদ্দিন বলেন, সকালে চট্টগ্রামমুখী রোডে চলন্ত অবস্থায় কাভার্ডভ্যান (ঢাকা মেট্রো ন ২০-৬৫৭৫) গাড়িটি সামনে থাকা বিকল ট্রাকের পিছনে সজোরে ধাক্কা দিলে ঘটনাস্থলে কাভার্ডভ্যানচালক গুরুতর আহত হন। এই ঘটনায় স্থানীয়রা তাকে তাৎক্ষণিক উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
আরও পড়ুন: সাভারে এক রাতে তিনটি ককটেল বিস্ফোরণে আতঙ্ক ছড়ালো
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন