০৩:২৩ পি.এম
কেরানীগঞ্জে বিশেষ অভিযান চালিয়ে ঢাকা জেলা দক্ষিণ গোয়েন্দা পুলিশ (ডিবি) ৭শ’ পিস ইয়াবাসহ ৫ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে।
গতকাল সোমবার দিবাগত রাতে কেরানীগঞ্জ মডেল থানাধীন তারানগর ইউনিয়নের সিরাজনগর মধ্যপাড়া এলাকায় জাকির হোসেনের মার্কেটের সামনে থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
আজ মঙ্গলবার দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান ঢাকা জেলা দক্ষিণ গোয়েন্দা পুলিশের (ডিবি) অফিসার ইনচার্জ মো. রেজাউল করিম।
আরও পড়ুন: সিলেটে আমেরিকা প্রবাসী নুরুল ইসলামের রক্তাক্ত লাশ উদ্ধার
গ্রেপ্তারকৃতদের মধ্যে রয়েছেন মানিকগঞ্জের সিংগাইরের আব্দুল আওয়াল ঝন্টু (৪৫), একই এলাকার মো. সেলিম ভান্ডারী (৪২), মো. এজাজ (৪০), নারায়ণগঞ্জের রূপগঞ্জ এলাকার মো. আমির হোসেন রনি (৪০), এবং কুড়িগ্রামের মো. মান্নান (৪২)।
ডিবি পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে এসআই প্রদীপ চন্দ্র দাস ও এসআই মো. তানভীর হোসেন ভূঁইয়াসহ ডিবির একটি চৌকস টিম অভিযান পরিচালনা করে। অভিযানের ফলস্বরূপ ৫ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে, এবং তাদের কাছ থেকে ৭শ’ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।
ডিবি পুলিশ আরও জানায়, গ্রেপ্তারকৃতরা পেশাদার মাদক ব্যবসায়ী। তারা বিভিন্ন স্থান থেকে ইয়াবা সংগ্রহ করে কেরানীগঞ্জসহ আশপাশের এলাকায় বেচাকেনা করে আসছিল।
এ ব্যাপারে ঢাকা জেলা দক্ষিণ ডিবি পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মো. রেজাউল করিম গণমাধ্যমকে জানিয়েছেন, আসামিদের বিরুদ্ধে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে কেরানীগঞ্জ মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে এবং তাদের আদালতে প্রেরণ করা হয়েছে। পুলিশের এ ধরনের অভিযান মাদকের বিরুদ্ধে অব্যাহত থাকবে।
আরও পড়ুন: সিলেটে নিষিদ্ধ আ.লীগ-যুবলীগের ১২ নেতাকর্মী গ্রেপ্তার, উদ্ধার ব্যানার ও ফেস্টুন
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন