০১:২৬ পি.এম
বগুড়ায় মশাল মিছিল বের করে বিএনপির নেতাকর্মীদের ধাওয়ার মুখে মশাল ও ককটেল ফেলে পালিয়ে গেছেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা।
শুক্রবার (২০ নভেম্বর) রাত ১১টার দিকে নন্দীগ্রাম উপজেলার রনবাঘা বাইপাস এলাকায় এই ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রের তথ্য অনুযায়ী, রাত ১১টার দিকে আওয়ামী লীগের ২০ থেকে ২৫ জন নেতাকর্মী রনবাঘা বাইপাস এলাকায় একটি সড়কে মশালমিছিল বের করেন। যখন মিছিলটি বগুড়া-নাটোর মহাসড়কের দিকে অগ্রসর হচ্ছিল, তখন বিএনপির নেতাকর্মীরা তাদের ধাওয়া করতে আসেন।
আরও পড়ুন: সরকারি খরচে ২ লাখ ৪৫ হাজার মামলা নিস্পত্তি করেছে আইনগত সহায়তা অধিদপ্তর
এ সময় আওয়ামী লীগের নেতাকর্মীরা দুটি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে মশাল ফেলে গ্রামের ভেতরে পালিয়ে যান।
পুলিশ ঘটনাস্থলে পৌঁছে জ্বলন্ত অবস্থায় আটটি মশাল ও একটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করে।
নন্দীগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিকুল ইসলাম গণমাধ্যমকে জানান, বিএনপির নেতাকর্মীদের ধাওয়ার মুখে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে আওয়ামী লীগের নেতাকর্মীরা গ্রামের ভেতরে পালিয়ে যান। তিনি বলেন, "নাশকতার উদ্দেশ্যে তারা মিছিল বের করেছিলেন।"
তিনি আরও জানান, এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
আরও পড়ুন: গুরুতর অসুস্থ আ স ম আবদুর রব, দোয়া চাইলেন পরিবার
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন