ঢাকা বৃহস্পতিবার, ২৯শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১৩ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ২৯শে অক্টোবর, ২০২৬ইং ১৩ই কার্তিক, ১৪৩৩বাং

রাজধানীতে বিশেষ অভিযানে ৮৭ জন গ্রেপ্তার


রাজধানীতে বিশেষ অভিযানে ৮৭ জন গ্রেপ্তার

 

 ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) বিভিন্ন ইউনিটের পরিচালিত বিশেষ অভিযানের মাধ্যমে রাজধানীতে বিভিন্ন অপরাধের সাথে জড়িত ৮৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

সোমবার (২৯ জুন) ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ডিসি) নিয়াজ মেহেদী এ তথ্য নিশ্চিত করেছেন।

আরও পড়ুন: যাত্রাবাড়ীতে ছিনতাই সন্দেহে গণপিটুনিতে আহত যুবক নিশাত মিয়ার মৃত্যু

তিনি জানান, রবিবার (২৮ জুন) দিনব্যাপী পরিচালিত বিশেষ অভিযানে গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের মধ্যে একজন তালিকাবহির্ভূত চাঁদাবাজ রয়েছেন। এ ছাড়া সন্ত্রাস, দস্যুতা, ছিনতাই ও ডাকাতিসংক্রান্ত অপরাধে জড়িত ৩৭ জন এবং মাদক কারবারে জড়িত ৪৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

অভিযানের সময় বিভিন্ন ধরনের মাদকদ্রব্যও উদ্ধার করা হয়েছে, এ তথ্য জানিয়েছে পুলিশ।

ডিএমপি জানায়, রাজধানীতে জননিরাপত্তা নিশ্চিত করা এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।

গ্রেপ্তারদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

আরও পড়ুন: রাজধানীতে মদ-বিয়ার ও ইয়াবা জব্দ, গ্রেপ্তার ৩

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

হরমুজ ব্যবস্থাপনা নিয়ে ইরান-ওমানের বৈঠক

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

সোমবার, ২৯শে জুন, ২০২৬ ইং

০২:৫৪ পি.এম


হরমুজ ব্যবস্থাপনা নিয়ে ইরান-ওমানের বৈঠক

হরমুজের ব্যবস্থাপনা নিয়ে ইরানের আইন ও আন্তর্জাতিক বিষয়ক উপ-পররাষ্ট্রমন্ত্রী কাজেম গারিবাবাদি ওমানের পররাষ্ট্র প্রতিমন্ত্রী আব্দুল আজিজ আল-হিনাইয়ের সঙ্গে বৈঠক করেছেন। এই বৈঠক মাস্কাট সফরকালে অনুষ্ঠিত হয়েছে।

গারিবাবাদি সামাজিকমাধ্যম এক্সে দেওয়া একটি পোস্টে বলেছেন, ‘ইসলামাবাদ সমঝোতা স্মারকের’ পঞ্চম অনুচ্ছেদের কাঠামোর মধ্যে এবং উপকূলীয় রাষ্ট্রগুলোর সার্বভৌম অধিকারের আওতায় হরমুজ ব্যবস্থাপনা নিয়ে মতবিনিময় করা হয়েছে।

সমঝোতা স্মারকের পঞ্চম অনুচ্ছেদে উল্লেখ রয়েছে যে, ৩০ দিনের মধ্যে ইরানের পক্ষ থেকে ‘প্রযুক্তিগত ও সামরিক প্রতিবন্ধকতা’ অপসারণের আহ্বান জানানো হয়েছে এবং মাইন নিষ্ক্রিয় করারও নির্দেশ দেওয়া হয়েছে।

এছাড়াও, এতে বলা হয়েছে, ইরান পারস্য উপসাগরের অন্যান্য উপকূলবর্তী রাষ্ট্রগুলোর সঙ্গে আলোচনার মাধ্যমে হরমুজ প্রণালিতে ভবিষ্যৎ প্রশাসন ও সামুদ্রিক পরিষেবা নির্ধারণ করার জন্য ওমানের সঙ্গে আলোচনা সম্পন্ন করবে।

এই আলোচনাগুলো প্রযোজ্য আন্তর্জাতিক আইন এবং হরমুজ প্রণালির উপকূলীয় রাষ্ট্রসমূহের সার্বভৌম অধিকারের সঙ্গে সঙ্গতিপূর্ণ হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

উপাচার্যের প্রতিশ্রুতি বাস্তবায়ন না হওয়ায় ফের অবস্থান কর্মসূচিতে বেরোবির পদোন্নতি বঞ্চিত কর্মকর্তারা

আন্তর্জাতিক ডেস্ক

মাসফিকুল হাসান,বেরোবি প্রতিনিধি

সোমবার, ২৯শে জুন, ২০২৬ ইং

০২:৫৫ পি.এম


উপাচার্যের প্রতিশ্রুতি বাস্তবায়ন না হওয়ায় ফের অবস্থান কর্মসূচিতে বেরোবির পদোন্নতি বঞ্চিত কর্মকর্তারা

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) দীর্ঘদিন ধরে পদোন্নতি এবং আপগ্রেডেশন প্রক্রিয়া সম্পন্ন না হওয়ার কারণে আবারও আন্দোলন করেছেন পদোন্নতি বঞ্চিত কর্মকর্তারা। তাদের অভিযোগ, একাধিকবার সাক্ষাৎকার বোর্ডের তারিখ ঘোষণা করা হয়েছে, তারা বারবার আশ্বাস এবং প্রতিশ্রুতি পেয়েছে, কিন্তু শেষ পর্যন্ত কোনো বোর্ড অনুষ্ঠিত হয়নি। ফলে তারা চরম হতাশা ও বৈষম্যের শিকার হচ্ছেন বলে দাবি করেছেন।

সোমবার (২৯ জুন) বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের দ্বিতীয় তলায় অবস্থান কর্মসূচি পালন করেন আন্দোলনরত কর্মকর্তারা। এ সময় তারা রেজিস্ট্রারের কাছে লিখিত আবেদনও জমা দেন। তাদের আবেদনপত্রে উল্লেখ রয়েছে, বিশ্ববিদ্যালয়ের বিদ্যমান নীতিমালা অনুযায়ী পদোন্নতি ও আপগ্রেডেশনের জন্য তারা আবেদন করেছেন এবং ২০২৫ সালের ১৯ জানুয়ারি প্রথম সাক্ষাৎকার বোর্ড অনুষ্ঠিত হলেও কোনো সুপারিশ হয়নি। পরে উপাচার্যের আশ্বাসে আবেদন করলেও পরবর্তীতে ২৬ নভেম্বর ২০২৫, ১৬ ফেব্রুয়ারি ২০২৬ এবং সর্বশেষ ৯ মে ২০২৬ তারিখে বোর্ডের তারিখ নির্ধারণ করে বারবার তা স্থগিত করা হয়েছে।

তাদের অভিযোগ, সর্বশেষ উপাচার্য বিদেশ সফর শেষে ২৮ জুন বোর্ড আয়োজনের প্রতিশ্রুতি দেন, কিন্তু নির্ধারিত দিনেও বোর্ড অনুষ্ঠিত হয়নি। আন্দোলনরত কর্মকর্তাদের দাবি, একই নীতিমালায় অতীতে কয়েকজন কর্মকর্তা পদোন্নতি পেলেও তারা দীর্ঘদিন ধরে বঞ্চিত রয়েছেন। ফলে পদোন্নতি পাওয়া কর্মকর্তাদের সঙ্গে তাদের মাসিক বেতনে প্রায় ১৫ হাজার টাকার ব্যবধান সৃষ্টি হয়েছে। নতুন বেতন কাঠামো কার্যকর হলে এ ব্যবধান আরও বাড়বে বলেও তারা উল্লেখ করেন।

তাদের ভাষ্য, গত প্রায় এক বছর ধরে বিভিন্ন সময়ে প্রশাসনের সঙ্গে বহুবার আলোচনার পরেও শুধু আশ্বাস মিলেছে, বাস্তব কোনো অগ্রগতি হয়নি। সর্বশেষ কর্মবিরতি কর্মসূচিটি উপাচার্য ও রেজিস্ট্রারের আশ্বাসে স্থগিত করা হয়েছিল।

আন্দোলনরত কর্মকর্তারা বলেন, "আমরা নিয়ম অনুযায়ী আবেদন করেছি। বারবার বোর্ডের তারিখ দিয়ে তা বাতিল করা হয়েছে। একজন উপাচার্যের ধারাবাহিক প্রতিশ্রুতি ভঙ্গ আমাদের গভীরভাবে হতাশ করেছে। এখন আর মৌখিক আশ্বাসে আমাদের আস্থা নেই।"

একাডেমিক শাখার সহকারী কম্পিউটার প্রোগ্রামার মনজুরুল ইসলাম বলেন, ‘আমরা এ পর্যন্ত প্রায় ৫০ বার সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে বিষয়টি নিয়ে কথা বলেছি। যথাযথ নিয়মে আবেদন করেছি। কিন্তু দীর্ঘদিনেও আমাদের পদোন্নতির বিষয়ে কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। বিশ্ববিদ্যালয় প্রশাসন বারবার বোর্ড বসানোর ক্ষেত্রে গড়িমসি করছে। এর আগে আমরা কর্মবিরতি পালন করেছিলাম। তখন উপাচার্য ও রেজিস্ট্রারের আশ্বাসে কর্মসূচি প্রত্যাহার করি। ২৮ জুন বোর্ড অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও সেটি হয়নি।’

লিখিত আবেদনে আরও বলা হয়, পদোন্নতি বোর্ড দ্রুত অনুষ্ঠিত না হলে তারা কঠোর কর্মসূচিতে যেতে বাধ্য হবেন। উদ্ভূত যেকোনো পরিস্থিতির দায় বিশ্ববিদ্যালয় প্রশাসনকে নিতে হবে বলেও তারা উল্লেখ করেন।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. মো. ফেরদৌস রহমানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, এ বিষয়ে শিক্ষা মন্ত্রণালয়ের নিষেধাজ্ঞা রয়েছে। শুধুমাত্র নিয়োগ নয়, পদোন্নতির ক্ষেত্রেও নিষেধাজ্ঞা বহাল রয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বোয়ালমারীতে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ২৯শে জুন, ২০২৬ ইং

০৩:০০ পি.এম


বোয়ালমারীতে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার এই সভাটি উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজন করে উপজেলা প্রশাসন।

সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার এস এম রকিবুল হাসান। এতে অংশগ্রহণ করেন সহকারী কমিশনার (ভূমি), বোয়ালমারী থানার অফিসার ইনচার্জ, উপজেলা কৃষি কর্মকর্তা, উপজেলা প্রকৌশলী, ডিজিএম পল্লী বিদ্যুৎসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।

এছাড়া বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, বিভিন্ন রাজনৈতিক দলের নেতা এবং সাংবাদিকরা সভায় উপস্থিত ছিলেন।

সভায় বক্তারা বোয়ালমারী উপজেলা থেকে মাদক কারবারি ও মাদক সেবীদের নির্মূল, বাল্যবিবাহ প্রতিরোধ, বাজার মনিটরিং এবং যানজট নিরসনের মতো জননিরাপত্তা বিষয়গুলোতে প্রশাসন ও জনপ্রতিনিধিদের সমন্বিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

হাছান-নওফেলসহ ২২ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ মঙ্গলবার

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

সোমবার, ২৯শে জুন, ২০২৬ ইং

০৩:০৭ পি.এম


হাছান-নওফেলসহ ২২ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ মঙ্গলবার

২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানের সময় চট্টগ্রামে ওয়াসিমসহ ছয় জনকে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের এক মামলায় সাবেক পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদসহ ২২ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন নিয়ে উভয়পক্ষের শুনানি শেষ হয়ে গেছে। এ বিষয়ে আদেশ আগামী মঙ্গলবার (৩০ জুন) দিন ধার্য করেছেন ট্রাইব্যুনাল।

সোমবার (২৯ জুন) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনিাল-২ এর সদস্য বিচারক মো. মঞ্জুরুল বাছিদের নেতৃত্বাধীন দুই সদস্যের বিচারিক প্যানেল এ দিন ধার্য করেন। এই প্যানেলের অপর সদস্য বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

এদিন আসামিপক্ষে ডিসচার্জ (অব্যাহতি) চেয়ে শুনানি করেন আইনজীবী মিজানুর রহমান।

এই মামলায় কারও বিরুদ্ধেই অভিযোগ গঠনের মতো উপাদান নেই, বলেও দাবি করেছেন তিনি। একইসঙ্গে তদন্ত যথাযথ হয়নি বলেও মন্তব্য করেছেন।

এছাড়া চট্টগ্রাম-৬ আসনের সাবেক এমপি ফজলে করিম চৌধুরীর হয়ে আইনি লড়াই করেন আইনজীবী আবদুল কাইয়ুম। তিনি ২৮ জুন নিজের ক্লায়েন্টের অব্যাহতি চেয়ে শুনানি শেষ করেন। এর আগে ২৪ জুন পলাতক আসামিদের পক্ষে শুনানি করেন সরকারি খরচে নিয়োগ পাওয়া আইনজীবীরা, যাদের মধ্যে ছিলেন মো. আমির হোসেন, আবুল হাসান, ইশরাত জাহান ও মোহাম্মদ এনাম। তার আগে ২২ জুন ট্রাইব্যুনাল প্রাইমা ফেসি গ্রাউন্ড বিবেচনায় ২২ আসামির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের মাধ্যমে বিচার শুরুর আবেদন করে প্রসিকিউশন।

সবমিলিয়ে প্রসিকিউশন ও আসামির পক্ষের শুনানি শেষে অভিযোগ গঠনের আদেশ প্রদানের জন্য মঙ্গলবার দিন ঠিক করেন ট্রাইব্যুনাল।

এদিন প্রসিকিউশনের পক্ষে ছিলেন প্রসিকিউটর মিজানুল ইসলাম, আবদুস সোবহান তরফদার, ফারুক আহাম্মদ, জহিরুল আমিনসহ অন্যান্য প্রসিকিউটর।

এ মামলায় গ্রেফতার পাঁচ আসামির মধ্যে আছেন- চট্টগ্রাম-৬ আসনের সাবেক এমপি ফজলে করিম চৌধুরী, যুবলীগ নেতা আজিজুর রহমান, তৌহিদুল ইসলাম, মো. ফিরোজ ও দেবাশীষ পাল দেবু। তবে ফজলে করিম ছাড়া আজ বাকি চারজনকে ট্রাইব্যুনালে হাজির করা হয়।

হাছান মাহমুদ ছাড়া পলাতক অন্য আসামিরা হলেন- সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল, চট্টগ্রাম সিটি করপোরেশনের সাবেক মেয়র আ জ ম নাসির উদ্দীন, রেজাউল করিম, মহিউদ্দিন বাচ্চু, হেলাল আকবর, নুরুল আজিম রনি, শৈবাল দাশ সুমন, আবু ছালেক, এসবারুল হক, এইচএম মিঠু, নূর মোস্তফা টিনু, জমির উদ্দিন, ইমরান হাসান মাহমুদ, জাকারিয়া দস্তগীর, মহিউদ্দিন ফরহাদ ও সুমন দে।

গত ৭ এপ্রিল তিন অভিযোগে ২২ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ আমলে নেন ট্রাইব্যুনাল-২। ৫ এপ্রিল ফরমাল চার্জ দাখিল করে প্রসিকিউশন।

মামলার প্রথম অভিযোগে ওয়াসিম আকরাম, ফয়সাল আহমেদ শান্ত ও মো. ফারুককে হত্যার দায় আনা হয়। দ্বিতীয় অভিযোগে তানভীর সিদ্দিকী, সায়মন ওরফে মাহিম ও হৃদয় চন্দ্রকে শহীদ করার দায় আনা হয়। এছাড়া জাহিদ হাসান, আবদুল কাদের, আছিয়া খাতুন, সানজিদা সুলতানা, আবদুল্লাহসহ শতাধিক ছাত্র-জনতাকে গুরুতর আহত করার কথা তিন নম্বর অভিযোগে উল্লেখ করা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৫
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%