০৬:০৩ পি.এম
রাজবাড়ী জেলা কারাগারে অবস্থানরত হত্যা, অস্ত্র ও মারামারিসহ সাতটি মামলার আসামি হাজতি তুষার বিশ্বাসের (৪৪) মৃত্যু ঘটেছে। তুষার বিশ্বাস রাজবাড়ীর পাংশা উপজেলার নওরাবণগ্রামের নতুনপাড়া এলাকার বাসিন্দা এবং শ্বাশধর বিশ্বাসের ছেলে।
রাজবাড়ী জেলা কারাগারের জেলার মো. মামুনুর রশিদ জানিয়েছেন, শুক্রবার (২৪ জুলাই) সকালে ১১টার দিকে বাথরুম থেকে ফিরে আসার পর হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তুষার বিশ্বাস। তাৎক্ষণিকভাবে তাকে কারাগারের হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে, তাকে দ্রুত রাজবাড়ী সদর হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সকাল ১১টা ৪০ মিনিটের দিকেও কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
জেলার আরও জানান, আইনানুগ প্রক্রিয়া অনুযায়ী সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হয় এবং ময়নাতদন্ত শেষে বিকেল ৪টা ৪৫ মিনিটে তুষার বিশ্বাসের মরদেহ তার পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়। মৃত্যুর প্রকৃত কারণ জানতে ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার অপেক্ষা করতে হবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
আরও পড়ুন: বরিশালে পুলিশ লাইন্সের সামনে ছাত্রলীগ ও যুবলীগের মিছিল
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন