০৯:৫০ পি.এম
পাইকগাছার ইব্রাহীম মোড়লকে হত্যার দায়ে আদালত দুই আসামিকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন। একই সময়ে তাদের প্রত্যেককে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জরিমানা প্রদান না করলে তাদের আরও এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে।
আজ মঙ্গলবার খুলনার জেলা ও দায়রা জজ আদালতের বিচারক চাঁদ মোহাম্মদ আব্দুল আলিম আল রাজী এই রায় ঘোষণা করেছেন। আদালতের বেঞ্চের সহকারী মনসুর আহমেদ বাসসকে বিষয়টির নিশ্চয়তা প্রদান করেছেন।
দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন, পাইকগাছা উপজেলার খাটুমারী গ্রামের বাবুল ফকিরের ছেলে মো. আকবর ফকির এবং একই উপজেলার বান্দিকাটি গ্রামের ওহাব জোয়াদ্দারের ছেলে ওবায়দুল্লাহ জোয়াদ্দার।
আরও পড়ুন: ঢাকায় গিয়ে ৫ দিন ধরে নিখোঁজ শিশু ইমাম, সন্ধান চেয়ে পরিবারের আকুতি
রায় ঘোষণার সময় ওবায়দুল্লাহ জোয়াদ্দার পলাতক ছিলেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন