প্রিন্ট এর তারিখঃ ১০ই নভেম্বর, ২০২৬ইং; ০৭:৫৮ পি.এম || প্রকাশের তারিখঃ ২২শে জুন, ২০২৬ইং; ০৫:৪৫ পি.এম
কলাপাড়ায় বঙ্গোপসাগরে বজ্রপাতে মাছ ধরা ট্রলারে ৫জেলে আহত
পটুয়াখালীর কলাপাড়ায় বঙ্গোপসাগরে রামনাবাদ মোহনা জালফেলা অবস্থায় গতকাল রবিবার শেষ বিকেলে ট্রলারে বজ্রপাতের ৫ জেলে আহতোর ঘটনা ঘটেছ।
আহতরা হলো: রেজাউল মাঝি, হাবিব, সোহেল, রাকিবুল, ফরিদ। এদের মধ্যে রেজাউল মাঝি পিঠের অধিকাংশ পুড়ে যায়। হাবিবের ডান হাত ভেংঙ্গে যায়। গত রাতেই ১১ টার দিকে কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করানে হয়।
সোমবার সরেজমিনে আহত ব্যক্তিদের সাথে কথা বলে জানা যায়, তাদের ট্রলারে বজ্রপাত হওয়ার পরে ট্রলারে ব্যাটারিতে আগুন ধরে যায়। তাদের গ্রামের বাড়ি লালুয়া ইউনিয় মনজুপাড়া গ্রামে। কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স জরুরী বিভাগে বজ্রপাতে আহত রোগীদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন
কপিরাইট © ২০২৪-২৫ তালাশ বিডি.কম সর্বস্বত্ব সংরক্ষিত। || Design & Developed By "Talash BD Media Limited"