০৯:৫০ পি.এম
চট্টগ্রামে ঝটিকা মিছিল করার সময় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের দুই নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তাদের কাছে মিছিলের ব্যানারসহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।
বুধবার (২৯ জুলাই) সকালে নগরীর বন্দর থানার আউটার রিং রোড সংলগ্ন গোসাইলডাঙ্গা আবুল হাশেম মসজিদের পাশ থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতার হওয়ারা হলেন চট্টগ্রাম জেলার সন্দ্বীপ থানাধীন মগধরা ২ নম্বর ওয়ার্ডের মো. আবু তাহেরের ছেলে মো. সজীব আলী (১৯) এবং বাঁশখালী থানার বাহারছড়া ইউনিয়নের মোক্তার আহমেদের ছেলে মো. তানভীর (২১)।
আরও পড়ুন: টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পে যৌথ বাহিনীর অভিযানে উদ্ধার হলো পিস্তল ও ধারালো অস্ত্র
পুলিশ জানিয়েছে, গ্রেফতার হওয়া ব্যক্তিরা বুধবার সকালে আনন্দবাজার সাগরপাড়ের পাশে আউটার রিং রোড এলাকা থেকে একটি মিছিল বের করেন। মিছিলটি গোসাইলডাঙ্গা আবুল হাশেম মসজিদ এলাকায় প্রবেশ করতেই পুলিশ তাদের ধাওয়া প্রদান করে।
এই সময় বাকিরা পালিয়ে গেলেও সজীব ও তানভীর পুলিশের হাতে ধরা পড়েন।
এ বিষয়ে বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুর রহিম বলেন, ‘কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীরা মিছিল করছেন এমন সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে যেয়ে তাদের ধাওয়া করে। পরে দুজনকে গ্রেফতার করা হয়।’
গ্রেফতার আসামিদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা রুজু করে তাদের আদালতে পাঠানো হয়েছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।
আরও পড়ুন: কুমিল্লায় পাল্টাপাল্টি সমাবেশে উত্তেজনা, এমপির গাড়ি অবরুদ্ধ ও বিএনপি নেতার গাড়ি ভাঙচুর
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন