ঢাকা শনিবার, ০৭ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২২শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২৬শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শনিবার, ০৭ই নভেম্বর, ২০২৬ইং ২২শে কার্তিক, ১৪৩২বাং

শিক্ষা ক্যাডারের ১০ কর্মকর্তাকে বদলি


শিক্ষা ক্যাডারের ১০ কর্মকর্তাকে বদলি

সরকারি কলেজের শিক্ষা কার্যক্রমে গতিশীলতা ও প্রশাসনিক প্রয়োজনে বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডারের ১০ কর্মকর্তাকে বদলি এবং নতুন কর্মস্থলে পদায়ন করা হয়েছে।

সোমবার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের পৃথক দুইটি প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

একটি প্রজ্ঞাপনে রাষ্ট্রপতির আদেশক্রমে সই করেছেন সিনিয়র সহকারী সচিব মুহাম্মদ হেলাল চৌধুরী।

আরও পড়ুন: মঞ্জু: ৫ আগস্টও এনে দিয়েছে ফ্যাসিস্ট শাসন থেকে মুক্তি

প্রজ্ঞাপন অনুযায়ী, পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত এসব কর্মকর্তাদের নিজ বেতন ও বেতনক্রমে বদলিকৃত পদে দায়িত্ব পালন করবেন।

প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, বর্ণিত কর্মকর্তাগণ আগামী ২৩ জুলাইয়ের মধ্যে বর্তমান কর্মস্থল হতে অবমুক্ত হবেন। অন্যথায়, একই তারিখ অপরাহ্নে তাৎক্ষণিক অবমুক্ত মর্মে গণ্য হবেন।

কর্মকর্তা আবশ্যিকভাবে নিজ পিডিএস এ লগইনপূর্বক অবমুক্ত ও যোগদান প্রক্রিয়া সম্পন্ন করবেন। অবিলম্বে এ আদেশ কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।

এদিকে পৃথক আরেক প্রজ্ঞাপনে বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডারের আরও দুই কর্মকর্তাকে নতুন কর্মস্থলে বদলি ও পদায়ন করা হয়েছে। সোমবার রাষ্ট্রপতির আদেশক্রমে এ প্রজ্ঞাপনে স্বাক্ষর করেন উপসচিব আ. কুদদুস।

আরও পড়ুন: পলাতক আওয়ামী ফ্যাসিস্টরা দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে: এমপি রানু

প্রজ্ঞাপনে বলা হয়েছে, পুনরাদেশ না দেওয়া পর্যন্ত এই কর্মকর্তাদ্বয় নিজ বেতন ও বেতনক্রমে বদলিকৃত পদে দায়িত্ব পালন করবেন। তাদের আগামী ২৩ জুলাইয়ের মধ্যে বর্তমান কর্মস্থল হতে অবমুক্ত হতে হবে। অন্যথায়, ওইদিন বিকেলেই তারা তাৎক্ষণিকভাবে অবমুক্ত হয়েছেন বলে গণ্য হবেন। কর্মকর্তাদের আবশ্যিকভাবে নিজ নিজ পিডিএস অ্যাকাউন্টে লগইন করে অবমুক্ত ও যোগদান প্রক্রিয়া সম্পন্ন করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে।

মন্ত্রণালয় জানিয়েছে, কর্মকর্তাদের নিজস্ব আবেদনের প্রেক্ষিতে এই বদলি ও পদায়ন করা হয়েছে। এই কারণে তারা কোনো ধরনের টিএ/ডিএ (ভ্রমণ ও দৈনিক ভাতা) প্রাপ্য হবেন না। জনস্বার্থে জারিকৃত এই আদেশ অবিলম্বে কার্যকর হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জিয়াউল আহসানের ৯তলা ভবন নিয়ন্ত্রণে নিলো দুদক

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

সোমবার, ২০ই জুলাই, ২০২৬ ইং

০৬:৪২ পি.এম


জিয়াউল আহসানের ৯তলা ভবন নিয়ন্ত্রণে নিলো দুদক

বরখাস্ত মেজর জেনারেল জিয়াউল আহসানের ৯তলা ভবন নিয়ন্ত্রণে নিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক) একটি দুর্নীতির মামলার কারণে।

সোমবার (২০ জুলাই) পূর্বাচল জলসিঁড়িতে তার ভবনে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ আর্থিক অসঙ্গতির তথ্য খুঁজে পায় সংস্থাটি।

দুদকের সহকারী পরিচালক তানজীর আহমেদ জানালেন, জব্দের তালিকায় থাকা পূর্বাচল জলসিঁড়িতে ৯ তলা ভবন নিয়ন্ত্রণে সোমবার সকাল থেকে কাজ শুরু করে দুদক। ভবনটিতে আসবাবপত্রসহ আর্থিক লেনদেনের বিপুল পরিমাণ তথ্য মেলে।

২০২৫ সালে ৪০ কোটি টাকার অবৈধ সম্পদ ও ৩৪২ কোটি টাকার সন্দেহজনক লেনদেনের অভিযোগে বরখাস্ত মেজর জেনারেল জিয়াউল আহসান ও তার স্ত্রী নুসরাত জাহানের বিরুদ্ধে মামলা করে দুদক। সংস্থাটির আবেদনের প্রেক্ষিতে তাদের সম্পদ জব্দের আদেশ দেন আদালত।

এদিকে, গুলশানে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদের ১৮ কোটি টাকার দুটি ফ্ল্যাট দুই দিন অভিযান চালিয়ে নিয়ন্ত্রণে নিয়েছে দুদকের সম্পদ ব্যবস্থাপনা বিভাগ। ফ্ল্যাট দুটিতে দুর্নীতির নানা সামগ্রীসহ ২৬০ ধরনের আলামত মিলেছে। সাবেক এই ভূমিমন্ত্রীর বিরুদ্ধে ৯ দেশে ১০ হাজার কোটি টাকা অর্থ পাচারের প্রমাণ পেয়েছে সংস্থাটি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ডিএমপির সাবেক যুগ্ম কমিশনার রিফাত শামীম বরখাস্ত

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ২০ই জুলাই, ২০২৬ ইং

০৬:৪৩ পি.এম


ডিএমপির সাবেক যুগ্ম কমিশনার রিফাত শামীম বরখাস্ত

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সাবেক যুগ্ম-পুলিশ কমিশনার রিফাত রহমান শামীমকে চাকরি থেকে বরখাস্ত করেছে সরকার।

এ বরখাস্তের কারণ হিসেবে বলা হয়েছে, দীর্ঘদিন তিনি অনুমতি ছাড়া কর্মস্থলে অনুপস্থিত ছিলেন, সরকারি আদেশ অমান্য করেছেন এবং বিভাগীয় শৃঙ্খলা ভঙ্গ করেছেন।

সোমবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরীর সই করা একটি প্রজ্ঞাপনে বিষয়টি জানানো হয়েছে।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে যে, রিফাত রহমান শামীম ২০২৪ সালের ১৩ আগস্ট স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আদেশে চট্টগ্রাম রেঞ্জ ডিআইজির কার্যালয়ে সংযুক্ত হন। ১৮ আগস্ট তিনি ডিএমপির দায়িত্বভার অর্পণ করবেন বলে ঠিক করেন, কিন্তু ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি ছাড়া বদলিকৃত কর্মস্থলে যোগদান করেননি। এরপর থেকে তিনি কর্মস্থলে অনুপস্থিত রয়েছেন।

তার এত কর্মকাণ্ড সরকারি দায়িত্ব পালনে চরম অবহেলা স্বরূপ, এটি সরকারি আইনানুগ আদেশ অমান্যের আওতায় পড়ে এবং বিভাগীয় শৃঙ্খলাবিরোধী হিসেবে গণ্য।

সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা অনুযায়ী এসব অভিযোগকে ‘অসদাচরণ’ ও ‘পলায়ন’ হিসেবে শাস্তিযোগ্য অপরাধ হিসেবে দেখা হয়।

তবে, অভিযোগেরSvarী বিভাগীয় মামলা রুজু করে তাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছিল। কিন্তু তিনি নির্ধারিত সময়ের মধ্যে কোনো লিখিত জবাব দেননি। পরে অভিযোগের গুরুত্ব বিবেচনায় একজন তদন্তকারী কর্মকর্তা নিয়োগ করা হয়।

তদন্ত শেষে তদন্তকারী কর্মকর্তার মতামত ছিল যে, অভিযোগগুলো প্রমাণিত হয়েছে।

এরপর, তদন্ত প্রতিবেদন ও সংশ্লিষ্ট নথি পর্যালোচনা করে পুনরায় তাকে চাকরি থেকে বরখাস্ত করার প্রাথমিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিধি অনুযায়ী বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) মতামতও নেওয়া হয়।

প্রজ্ঞাপনে আরও উল্লেখ রয়েছে যে, পিএসসি বরখাস্তের প্রাথমিক সিদ্ধান্তের সঙ্গে একমত পোষণ করে। পরবর্তী সময়ে নিয়োগকারী কর্তৃপক্ষ হিসেবে রাষ্ট্রপতির অনুমোদনের ভিত্তিতে সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালার সংশ্লিষ্ট বিধান অনুসারে ‘অসদাচরণ’ ও ‘পলায়ন’-এর অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় তার বিরুদ্ধে বরখাস্তের গুরুদণ্ড দেওয়া হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মন্ত্রণালয়ে যোগ দিতে এসে গ্রেপ্তার ৪, পাঠানো হলো কারাগারে

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

সোমবার, ২০ই জুলাই, ২০২৬ ইং

০৬:৪৪ পি.এম


মন্ত্রণালয়ে যোগ দিতে এসে গ্রেপ্তার ৪, পাঠানো হলো কারাগারে

প্রক্সি পরীক্ষার্থীর সহায়তা নিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের অফিস সহায়ক পদে নিয়োগ পাওয়ার পর যোগদানপত্র দাখিল করতে আসা চারজন ফেস ভেরিফিকেশনে (মুখের অবয়ব পরীক্ষা) ধরা পড়েছেন। শাহবাগ থানায় করা প্রতারণার মামলায় ঢাকা অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত সোমবার (২০ জুলাই) তাদের কারাগারে পাঠানোর নির্দেশ প্রদান করেছেন।

আসামিরা হচ্ছেন মো. রাসেল রানা লিটন (৩২), মো. আলিম (২৮), মো. আলী হায়দার (২৯) এবং মো. মাসুদ ফকির (৩১)।

সোমবার বিকেলবেলা ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আওলাদ হোসাইন মো. জোনাইদ শুনানি শেষে এ আদেশ দিয়েছেন। একই সঙ্গে আসামিদের জামিন আবেদনের শুনানির জন্য মঙ্গলবার (২১ জুলাই) দিন ধার্য করা হয়েছে।

মামলার বিবরণ ও আদালত সূত্রে জানা যায়, জনপ্রশাসন মন্ত্রণালয় গত ৫ মে অফিস সহায়ক (গ্রেড-২০) পদের ২০টি শূন্য পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করে। এর পর ১৯ জুন লিখিত এবং ২৪, ২৫ ও ২৬ জুন মৌখিক পরীক্ষা নেওয়া হয়।

পরীক্ষা শেষে গত ৬ জুলাই চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীদের নিয়োগপত্র বিতরণ করা হয় এবং ১৯ জুলাই (রবিবার) সকাল ১০টার মধ্যে সচিবালয়ের ১ নম্বর ভবনের ১৮০২ নম্বর কক্ষে যোগদানপত্র জমা দেওয়ার জন্য বলা হয়।

নির্ধারিত সময়ে আসামিরা সচিবালয়ে যোগ দিতে এলে তাদের চেহারা ও উপস্থিতি সন্দেহজনক মনে হয়। পরে উপস্থিত কর্মকর্তারা তাদের ছবি ও তথ্য মৌখিক পরীক্ষার সময় ধারণ করা ক্যামেরার ছবির সঙ্গে মিলিয়ে দেখেন (ফেস ভেরিফিকেশন)।

এতে দেখা যায়, মুখের অবয়বে মারাত্মক অসঙ্গতি রেকর্ড করা হয়েছে। জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে আসামিরা স্বীকার করেন যে, তারা মোটা অঙ্কের আর্থিক লেনদেনের বিনিময়ে প্রক্সি পরীক্ষার্থীর সহায়তা নিয়ে লিখিত ও মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিলেন এবং নিয়োগপত্র পেয়েছিলেন।

এই ঘটনার পর রবিবার বিকেল সাড়ে ৫টার দিকে সচিবালয় থেকে তাদের আটক করা হয় এবং শাহবাগ থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়। পরদিন, সোমবার, জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রশাসনিক কর্মকর্তা এইচ এম আরিফুর রহমান বাদী হয়ে শাহবাগ থানায় প্রতারণার অভিযোগে একটি মামলা দায়ের করেন।

সোমবার মামলার তদন্তকারী কর্মকর্তা শাহবাগ থানার উপপরিদর্শক মো. আবদুল গাফফার (হিমেল) আসামিদের আদালতে উপস্থিত করে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাদের কারাগারে আটক রাখার আবেদন জানান।

অন্যদিকে, আসামিদের পক্ষ থেকে আদালতে জামিন আবেদন করা হয়। আসামী রাসেল রানা লিটন ও আলী হায়দারের পক্ষে তাদের আইনজীবী নাজনীন আক্তার এবং মাসুদ ফকিরের পক্ষে আইনজীবী মো. মনির হোসাইন জামিনের জন্য আবেদন করেন। শুনানি শেষে আদালত জামিন আবেদনের ওপর শুনানির তারিখ পরদিন নির্ধারণ করে চার আসামিকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শেরপুরে পাহাড়ি ঢলে ভেঙে ভেসে গেল বেইলি ব্রিজ, পানিবন্দি শত শত পরিবার

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ২০ই জুলাই, ২০২৬ ইং

০৬:৪৬ পি.এম


শেরপুরে পাহাড়ি ঢলে ভেঙে ভেসে গেল বেইলি ব্রিজ, পানিবন্দি শত শত পরিবার

ভারী বর্ষণ এবং ভারতের মেঘালয় থেকে নেমে আসা পাহাড়ি ঢলের কারণে শেরপুরের বিভিন্ন নদ-নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হয়ে বিস্তীর্ণ এলাকায় প্লাবনের সৃষ্টি হয়েছে। এতে নালিতাবাড়ী ও ঝিনাইগাতী উপজেলার বিভিন্ন এলাকায় অন্তত তিন শতাধিক পরিবার পানিবন্দি হয়ে পড়েছে।

এছাড়া গ্রামীণ সড়ক ও যোগাযোগব্যবস্থা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

এদিকে সোমবার (২০ জুলাই) দুপুরে নালিতাবাড়ী উপজেলার বাঘবেড় ইউনিয়নের নয়াপাড়া দক্ষিণ সন্ন্যাসীভিটা এলাকায় চেল্লাখালী নদীর ওপর নির্মিত লোহার বেইলি ব্রিজটি পাহাড়ি ঢলের তীব্র স্রোতে বিধ্বস্ত হয়ে যায়। এ সময় দুই শিশুসহ তিনজন অল্পের জন্য প্রাণে রক্ষা পেয়েছেন।

স্থানীয়রা জানান, পাহাড়ি ঢলের কারণে চেল্লাখালী নদীর পানি দ্রুত বৃদ্ধি পেয়ে ব্রিজটির অধিকাংশ অংশ পানিতে তলিয়ে গেছে। একপর্যায়ে প্রবল স্রোতের তোড়ে ব্রিজটি ভেঙে পড়লে নদীর দুই পাড়ের যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে যায়। ফলে নয়াপাড়া দক্ষিণ সন্ন্যাসীভিটাসহ আশপাশের কয়েকটি গ্রামের মানুষের চলাচল বন্ধ হয়ে চরম দুর্ভোগের সৃষ্টি হয়েছে।

এদিকে, চেল্লাখালী নদীর পানি বৃদ্ধির ফলে শেরপুর-নালিতাবাড়ী-গাজীরখামার সড়কের গোল্লারপাড় এলাকায় প্রবল স্রোতের পানি ওঠায় সোমবার সকাল থেকেই ওই সড়কে যান চলাচল বন্ধ রয়েছে। এছাড়া রাণীগাঁও এলাকায় ভাঙনের কারণে গ্রামীণ সড়কের ব্যাপক ক্ষতি হয়েছে।

অন্যদিকে, সোমেশ্বরী নদীর পানির স্রোতে আয়নাপুর ও কাড়াগ্রাঁও এলাকায় ভাঙনের ঘটনা ঘটেছে। মহারশি নদীর পানি বেড়ে ঝিনাইগাতী উপজেলার রামেরকুড়া এলাকার পুরোনো ভাঙন দিয়ে ঢলের পানি সদর বাজারে প্রবেশ করে। ফলে বাজারের বিভিন্ন দোকানপাটে পানি ঢুকে ব্যবসায়ীরা দুর্ভোগে পড়েছেন।

পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী সুদীপ্ত চৌধুরী জানান, সোমবার সকাল ৯টায় চেল্লাখালী নদীর পানি বিপৎসীমার ৩২৪ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হলেও বিকেল ৩টায় তা কমে বিপৎসীমার ৫৪ সেন্টিমিটার ওপর দিয়ে ২১ দশমিক ৯৪ মিটার উচ্চতায় প্রবাহিত হচ্ছিল। একই সময়ে সোমেশ্বরী নদীর পানি ২৪ দশমিক ১৭ মিটার এবং মহারশি নদীর পানি ২১ দশমিক ৬২ মিটার উচ্চতায় ছিল।

তিনি আরো জানান, দুপুরের পর থেকে বৃষ্টি কমে যাওয়ায় নদীর পানি নামতে শুরু করেছে। নতুন করে ভারী বৃষ্টি না হলে এবং উজান থেকে অতিরিক্ত পানি না এলে দ্রুত পরিস্থিতির উন্নতি হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২৬শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫০
জোহর ১১:৪৩
আসর ০৩:৪০
মাগরিব ০৫:১৬
ইশা ০৬:২৯
সূর্যোদয় : ০৬:০৮ সূর্যাস্ত : ০৫:১৬
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%