০১:১৭ এম
হবিগঞ্জে হামলার প্রতিবাদে জাতীয় নাগরিক পার্টি দেশের বিভিন্ন স্থানে কর্মসূচি ঘোষণা করেছে।
এনসিপির মুখ্য সংগঠক সারজিস আলম এবং মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িবহরে হামলার অভিযোগে এই প্রতিবাদ কর্মসূচির সূচনা হয়েছে।
মঙ্গলবার (২৮ জুলাই) এনসিপির দপ্তর সেলের সদস্য সাদিয়া ফারজানা দিনা স্বাক্ষরিত একটি জরুরি সাংগঠনিক নির্দেশনায় এই কর্মসূচির ঘোষণা করা হয়েছে।
আরও পড়ুন: কালাইয়ে ‘ইত্যাদি’ শুটিংয়ে দুই শতাধিক দর্শকের মোবাইল চুরি
নির্দেশনায় উল্লেখ করা হয়েছে, হবিগঞ্জে দলের শান্তিপূর্ণ পদযাত্রায় সারজিস আলম ও নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িবহরে বিএনপির সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে ২৯ জুলাই সারা দেশে দলীয় প্রতিবাদ কর্মসূচি পালিত হবে।
এ লক্ষ্যে এনসিপির সকল মহানগর, জেলা, উপজেলা ও থানা শাখাকে নিজ নিজ এলাকায় প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশ আয়োজনের ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
এছাড়া সংশ্লিষ্ট সকল সাংগঠনিক ইউনিটকে কর্মসূচি সফলভাবে এবং সুশৃঙ্খলভাবে বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ ও দলীয় নেতা-কর্মীদের নির্ধারিত সময়ে উপস্থিতি নিশ্চিত করতে আহ্বান জানানো হয়েছে।
আরও পড়ুন: সরকার ৮ লাখ টন ধান-চাল ক্রয় করবে
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন