প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ইরানি বাহিনী হুঁশিয়ারি দিয়েছে যে কোনো জাহাজ যেন নিষেধাজ্ঞা উপেক্ষা করে হরমুজ প্রণালিতে প্রবেশ না করে। তারা স্পষ্টভাবে জানিয়েছে, নিষেধাজ্ঞা অমান্য করলে পরিনাম ভালো হবে না!
লেবাননে ইসরায়েলি বাহিনীর সামরিক অভিযানের প্রতিবাদ এবং যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগে, ইরানের ইসলামি বিপ্লবী গার্ড (আইআরজিসি) হরমুজ প্রণালি দিয়ে সব ধরনের নৌ-চলাচল বন্ধ ঘোষণা করেছে। শনিবার বিকেলে, আইআরজিসি নৌবাহিনীর জনসংযোগ বিভাগ থেকে একটি বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। তারা মঙ্গলবার বাস্তবায়িত হওয়া সামরিক আগ্রাসনের বিরুদ্ধে এবং ইসরায়েলের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের প্রতিশ্রুতি পালনে ব্যর্থতার কারণে এই কঠোর সিদ্ধান্ত নেওয়ার কথা জানিয়েছে।
তাদের বিবৃতিতে আরও বলা হয়েছে যে, হরমুজ প্রণালীর কাছাকাছি এখন থেকে কোনো দেশের জাহাজকে আসার বিষয়ে কড়া সতর্কতা জারি করা হয়েছে। তেহরানের খাতাম আল-আনবিয়া কেন্দ্রীয় সদর দপ্তরও বলেছে, ইসলামাবাদের সমঝোতা স্মারক অনুযায়ী যুদ্ধবিরতির শর্ত লঙ্ঘনের প্রতিক্রিয়ায় এই পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। তারা জানিয়েছে, দক্ষিণ লেবানন থেকে দখলদার ইসরায়েলি বাহিনীর সৈন্য প্রত্যাহার না হওয়া এবং নিরপরাধ মানুষের ওপর হামলার প্রতিবাদে এই পথ বন্ধ রাখা হয়েছে।
ইরানি কর্তৃপক্ষ আরও সতর্ক করে বলেছে, এটি শত্রুপক্ষের বিশ্বাসভঙ্গের বিরুদ্ধে তাদের প্রথম পদক্ষেপ মাত্র। যদি ইসরায়েলি বাহিনীর এই আগ্রাসন অব্যাহত থাকে, তবে বিশ্বশান্তি ও নিরাপত্তার জন্য এবং শত্রুকে প্রতিশ্রুতি পালনে বাধ্য করতে ভবিষ্যতে আরও কঠোর ও সুদূরপ্রসারী ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও হুঁশিয়ারি উচ্চারণ করেছে তেহরান।
সূত্র: এনএইচ
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন