০৭:০১ পি.এম
ইরান-যুক্তরাস্তার সংঘাত চলাকালীন সামাজিক যোগাযোগ মাধ্যম আইন লঙ্ঘনের কারণে ৩ হাজার ৫০০ পাকিস্তানিকে বহিষ্কার করেছে সংযুক্ত আরব আমিরাত।
এমন তথ্য পাকিস্তানের জাতীয় পরিষদ (ন্যাশনাল অ্যাসেম্বলি) থেকে জানানো হয়েছে বলে পাক সংবাদ মাধ্যম দ্য নেশন জানিয়েছে।
পাকিস্তানের পার্লামেন্টারি অ্যাফেয়ার্স বিষয়ক ফেডারেল মন্ত্রী তারিক ফজল চৌধুরী বিষয়টি নিশ্চিত করে বলেছেন, সরকার ক্ষতিগ্রস্ত ব্যক্তি ও তাদের পরিবারের জন্য সর্বোচ্চ সহায়তা প্রদানের চেষ্টা করছে।
আরও পড়ুন: মাদারীপুরে কৃষককে কুপিয়ে জখম, প্রধান আসামি জাকির গ্রেফতার
জাতীয় পরিষদের সদস্য (এমএনএ) সামিনা খালিদ ঘুরকির একটি প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, স্পেন, পর্তুগাল ও যুক্তরাজ্যে মৃত্যুদণ্ডপ্রাপ্ত কোনো পাকিস্তানি নাগরিক নেই।
তিনি বলেন, এসব দেশে পাকিস্তানি দূতাবাসগুলোতে বন্দি নাগরিকদের সহায়তার জন্য বিশেষ সেল রয়েছে। এই সেলগুলো নিয়মিত কারাগার পরিদর্শন করে, বন্দিদের সমস্যার সমাধান এবং আর্থিকভাবে অসচ্ছলদের জন্য আইনি সহায়তা প্রদান করে থাকে।
এর আগে পাকিস্তান ও যুক্তরাজ্যের মধ্যে বন্দি স্থানান্তর চুক্তির আওতায় ২০২৪ ও ২০২৫ সালে মোট ৯ জন পাকিস্তানি বন্দিকে দেশে ফিরিয়ে আনা হয়েছে বলেও তিনি জানান।
তবে সংযুক্ত আরব আমিরাত থেকে বহিষ্কৃত ৩ হাজার ৫০০ পাকিস্তানির বিরুদ্ধে ঠিক কী ধরনের সামাজিক যোগাযোগ মাধ্যম আইন লঙ্ঘনের অভিযোগ আনা হয়েছিল, সেই বিষয়ে জাতীয় পরিষদে বিস্তারিত তথ্য দেওয়া হয়নি।
আরও পড়ুন: সারজিস আলম: গণহত্যাকারী হাসিনার অলীক ডিসেম্বর বাংলাদেশে আসবে না
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন