প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
রাজবাড়ী থানা পুলিশের অভিযানে ৭ বছরের শিশুকে ধর্ষণের চেষ্টার মামলায় মোঃ ওয়াহিদুজ্জামান (৬০) নামে একজন বৃদ্ধকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি ফরিদপুর জেলার ভাঙ্গা থানার চান্দ্রা বাজার ইউনিয়নের সিংগারডাক গ্রামের মৃত আজিজ চৌধুরীর পুত্র। রাজবাড়ী সদর উপজেলার চরলক্ষীপুর তালতলা এলাকায় শশুর বাড়ীতে বসবাস করেন তিনি। এছাড়াও, তিনি রাজবাড়ী সদর উপজেলার বাগমারা এলাকার একটি মসজিদের ইমাম।
শুক্রবার (১৯ জুন) দুপুরে, রাজবাড়ী সদর থানার বাগমারা এলাকায় থানার এসআই মোঃ সাহাবুদ্দিন খান সঙ্গীয় অফিসার ফোর্সসহ অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করেন।
স্থানীয় সূত্রে জানা যায় যে, রাজবাড়ী সদর উপজেলার বাগমারা এলাকার মসজিদের ইমাম শুক্রবার সকালে ৭ বছরের একটি শিশুকে ধর্ষণের চেষ্টা করেন। ওই সময় লোকজন তাকে আটকে রেখে পুলিশকে খবর দেন। পরে থানা পুলিশ এসে তাকে গ্রেপ্তার করে।
রাজবাড়ী সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) উত্তম কুমার ঘোষ জানালেন, রাজবাড়ী সদর উপজেলার বাগমারা এলাকায় অভিযান চালানো হয়। অভিযানের মাধ্যমে ৭ বছরের শিশুর ধর্ষণের চেষ্টা মামলার আসামী মোঃ ওয়াহিদুজ্জামানকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত আসামীকে রাজবাড়ী আদালতে পাঠানো হয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন