প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
বাংলাদেশের দূতাবাসের ফার্স্ট সেক্রেটারি (প্রথম সচিব) হিসেবে যুবদলের সাবেক সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক সরদার এম জাহাঙ্গীর হোসেন চীনের বেইজিংয়ে যোগদান করেছেন। তিনি শনিবার (১৪ নভেম্বর) বেইজিং দূতাবাসে আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহণ করেন।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্র থেকে জানা যায়, দেশের স্বার্থরক্ষায় কূটনৈতিক অঙ্গনে কাজ করার উদ্দেশ্যে তাকে এই পদে নিয়োগ করা হয়েছে। তিনি ২২ সেপ্টেম্বর পররাষ্ট্র মন্ত্রণালয়ে যোগদান করেন। প্রায় এক মাসের কূটনৈতিক প্রশিক্ষণ শেষে, ৭ নভেম্বর চীনের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেন।
সরদার জাহাঙ্গীরের রাজনৈতিক জীবন বর্ণাঢ্য। ছাত্ররাজনীতি থেকে নেতৃত্বের সূচনা করেন তিনি। শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) ছাত্রদলের সভাপতি, ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহ-সাংগঠনিক সম্পাদক এবং যুগ্ম সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছেন। পরবর্তীতে জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক (চায়না) হিসেবে নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করেন।
এছাড়া, গত জাতীয় সংসদ নির্বাচনে পাবনা-১ (সাঁথিয়া) আসন থেকে নির্বাচনে অংশগ্রহণের লক্ষ্যে দলীয়ভাবে কাজ করার নির্দেশনা পেয়ে মনোনয়নপত্র সংগ্রহ করেন এবং নির্বাচনের প্রস্তুতি নেন। তবে পরে দলের বৃহত্তর স্বার্থে ও সিদ্ধান্তে তা প্রত্যাহার করেন।
শিক্ষাজীবন ও আন্তর্জাতিক পরিমণ্ডলেও তিনি সাফল্য অর্জন করেছেন। চীনের বেইজিং নরমাল ইউনিভার্সিটির ‘বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ স্কুল’র অধীনে পলিটিক্যাল ইকোনমি অ্যান্ড ডিপ্লোমেটিক রিলেশনস বিষয়ে পড়াশোনা করেন। পূর্বে চীন সরকারের আয়োজিত লিডারশিপ প্রোগ্রামে সর্বোচ্চ নম্বর পেয়ে বিশ্বের ৬২টি রাষ্ট্রের প্রতিনিধিদের মধ্যে প্রথম স্থান অধিকার করেন এবং সনদসহ বিশেষ পুরস্কার লাভ করেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন