১০:৪৪ এম
এক সপ্তাহের ব্যবধানে বাজেট অধিবেশন শুরু হতে যাচ্ছে। বাজেট অধিবেশন শুরুর আগেই যদি জ্বালানি তেলের মূল্য দ্রুত বৃদ্ধি করা হয়, তাহলে এটি হবে এক ধরনের ধোঁকাবাজি, এ কথা মন্তব্য করেছেন বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
রবিবার দিবাগত মধ্যরাতে তিনি এই মন্তব্য করেন সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি পোস্টের মাধ্যমে। ফেসবুক পোস্টে ডা. শফিকুর রহমান লিখেছেন, আবারও জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির পাঁয়তারা তৈরি হচ্ছে। শুধুমাত্র গত মাসেই এক দফায় ৮ থেকে ১২ শতাংশ জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি করা হয়েছে, এবং ক্ষেত্রবিশেষে এর চেয়েও বেশি।
মূল্যবৃদ্ধির কারণে দ্রব্যমূল্যও বেড়ে গেছে। কিন্তু মানুষের আয় সেই তুলনায় বাড়েনি। ক্রমাগত বেকারত্ব বেড়েই চলেছে। আবারও জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির পাঁয়তারা দেখা যাচ্ছে।
আরও পড়ুন: ঢাকা মহানগর উত্তরের জামায়াতের ২১৯ শূরা সদস্যের শপথ গ্রহণ
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন