০৫:২৫ পি.এম
আসন্ন ভারতের স্বাধীনতা দিবস উপলক্ষে বিশেষ শুভেচ্ছা জানিয়েছেন রাশিয়ার মহাকাশচারীরা। তাদের শুভেচ্ছা জানাতে সাহায্য করেছে আন্তর্জাতিক মহাকাশ স্টেশন (আইএসএস), যেখানে তারা ভারতীয় জাতীয় পতাকা ধারণ করেছিলেন।
সোমবার (১০ আগস্ট) প্রকাশিত এই শুভেচ্ছা বার্তায় রাশিয়ার ক্রু সদস্যরা মহাকাশ গবেষণায় দুই দেশের মধ্যে দীর্ঘস্থায়ী অংশীদারির ওপর গুরুত্বারোপের পাশাপাশি ভারতের মহাকাশ খাতের অগ্রগতি এবং দ্বিপক্ষীয় সম্পর্কের প্রশংসা করেছেন।
এএনআই-এর প্রতিবেদনে বলা হয়েছে, নভোচারীরা একটি ভিডিও বার্তায় এই অভিনন্দন জানান। তারা মস্কো ও নয়াদিল্লির মধ্যে চলমান কয়েক দশকের সহযোগিতার কথা স্মরণ করে মহাকাশ অনুসন্ধানকে দ্বিপক্ষীয় সম্পর্কের কেন্দ্রীয় স্তম্ভ হিসেবে উল্লেখ করেন।
আরও পড়ুন: মাদারীপুরে কৃষককে কুপিয়ে জখম, প্রধান আসামি জাকির গ্রেফতার
মহাকাশচারী পিয়োতর দুব্রভ ভারতীয় জনগণের শান্তি ও সমৃদ্ধি কামনা করে বলেন, ‘প্রিয় বন্ধুগণ, আজ ভারত প্রজাতন্ত্র তার ৮০তম স্বাধীনতা দিবস উদযাপন করছে।’
মহাকাশচারীরা স্বাধীনতা দিবস উদযাপনকে মানব মহাকাশযাত্রার একটি গুরুত্বপূর্ণ মাইলফলকের সঙ্গে যুক্ত করেছেন এবং উল্লেখ করেন যে, এই বছরটি সোভিয়েত মহাকাশচারী ইউরি গ্যাগারিনের প্রথম মহাকাশ যাত্রার ৬৫ বছর পূর্তিকে চিহ্নিত করে। শুভেচ্ছা বার্তায় রাশিয়ার কিংবদন্তি মহাকাশচারী ইউরি গ্যাগারিনের ঐতিহাসিক ভারত সফরের ৬৫ বছর পূর্তিকে স্মরণ করা হয়, যা দুই দেশের মহাকাশ সহযোগিতার ভিত্তি স্থাপন করেছিল।
গ্যাগারিন ১৯৬১ সালের নভেম্বরে ভারতে ভ্রমণ করেন, যা ভারত ও সোভিয়েত ইউনিয়নের মধ্যে ক্রমবর্ধমান বন্ধুত্বের একটি প্রাথমিক প্রতীক হিসেবে আবির্ভূত হয়। মহাকাশচারীরা ভারতের প্রশংসা করে মন্তব্য করেন, ‘মহাকাশ থেকে দেশটিকে সুন্দর দেখালেও পৃথিবীতে প্রকৃত বন্ধুদের আবাসভূমি হিসেবে এটি আরো বেশি সুন্দর।’
আরও পড়ুন: সারজিস আলম: গণহত্যাকারী হাসিনার অলীক ডিসেম্বর বাংলাদেশে আসবে না
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন