০৭:৩০ পি.এম
২০২৭ সালে সংযুক্ত আরব আমিরাতের রমজান, ঈদুল ফিতর ও ঈদুল আজহার সম্ভাব্য তারিখ জানিয়েছে দেশটির জ্যোতির্বিজ্ঞান কেন্দ্র। তবে এসব ধর্মীয় উৎসবের চূড়ান্ত তারিখ পরিবর্তন ঘটতে পারে চাঁদ দেখার ওপর নির্ভর করে।
হিজরি বর্ষপঞ্জির মাসগুলো সাধারণত ২৯ অথবা ৩০ দিনের হয়ে থাকে। নতুন চাঁদ দেখা গেলেই মাসের দিনের সংখ্যা নির্ধারিত হয়। সংযুক্ত আরব আমিরাতের চাঁদ দেখা কমিটি প্রতিটি মাসে চাঁদ দেখার কার্যক্রম এবং পর্যবেক্ষণ পরিচালনা করে। এই কার্যক্রমের ওপর ভিত্তি করে গুরুত্বপূর্ণ ধর্মীয় দিবস ও বিভিন্ন উপলক্ষের তারিখ নির্ধারণ করা হয়।
রমজান ২০২৭
আরও পড়ুন: ময়মনসিংহে ডাম্পট্রাক-পিকআপ সংঘর্ষে নিহত ২, আহত ৫
শাবান মাসের শেষের দিকে, ২০২৭ সালের ৬ ফেব্রুয়ারি শনিবার অথবা ৭ ফেব্রুয়ারি রোববার রমজান মাসের নতুন চাঁদ দেখা যেতে পারে বলে ধারণা করা হচ্ছে।
জ্যোতির্বিজ্ঞান কেন্দ্র জানিয়েছে, ২৯ শাবান তারিখে সংযুক্ত আরব আমিরাতসহ বিশ্বের বেশ কয়েকটি স্থানে চাঁদ দেখা যাবে না। কারণ, চাঁদ সূর্যের আগে অস্ত যাবে অথবা সূর্যাস্তের পর চাঁদের সঙ্গে সূর্যের সংযোগ ঘটবে। এই কারণে শাবান মাস ৩০ দিনে পূর্ণ হওয়ার সম্ভাবনা তৈরি হচ্ছে। তাই সংযুক্ত আরব আমিরাতে, ২০২৭ সালের ৮ ফেব্রুয়ারি থেকে রমজান মাস শুরু হওয়ার কথা রয়েছে।
২০২৬ সালে ১৮ ফেব্রুয়ারি রমজান শুরু হয়েছিল। বিশ্বজুড়ে মুসলমানদের পবিত্র এই মাস প্রতি বছর প্রায় ১০ থেকে ১২ দিন করে এগিয়ে আসে।
ঈদুল ফিতর ২০২৭
আরও পড়ুন: ঢাকা বায়ুদূষণে বিশ্বের শীর্ষ পাঁচে, লাহোরের পর স্থান
হিজরি শাওয়াল মাসের প্রথম দিন ঈদুল ফিতর পালন করা হয়। ২০২৭ সালে রমজান মাস শেষ হওয়ার ওপর ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ নির্ভর করবে। জ্যোতির্বিজ্ঞান কেন্দ্রের হিসাব অনুযায়ী, সংযুক্ত আরব আমিরাতে ২০২৭ সালের ৮ মার্চ সোমবার অথবা ৯ মার্চ মঙ্গলবার শাওয়াল মাসের চাঁদ দেখা যেতে পারে।
যদি ৮ মার্চ, অর্থাৎ রমজানের ২৯ তারিখ সন্ধ্যায় শাওয়ালের চাঁদ দেখা যায়, সেক্ষেত্রে ঈদুল ফিতর হবে ৯ মার্চ মঙ্গলবার। আর চাঁদ দেখা না গেলে রমজান ৩০ দিনে পূর্ণ হবে এবং সংযুক্ত আরব আমিরাতে ঈদুল ফিতর হবে ১০ মার্চ বুধবার।
ঈদুল আজহা ২০২৭
আরও পড়ুন: ‘জিয়াউর রহমানের নেতৃত্ব অনুসরণ করেই বাংলাদেশ পুনর্গঠন করতে হবে’
হিজরি বর্ষপঞ্জির শেষ মাস জিলহজের ১০ তারিখে ঈদুল আজহা পালন করা হয়। এর আগের দিন জিলহজের ৯ তারিখ পবিত্র আরাফার দিন, যা ইসলামে অত্যন্ত মর্যাদাপূর্ণ দিন হিসেবে বিবেচিত।
জ্যোতির্বিজ্ঞান কেন্দ্র জানিয়েছে, সংযুক্ত আরব আমিরাতে ২০২৭ সালের ৬ মে বৃহস্পতিবার অথবা ৭ মে শুক্রবার জিলহজ মাসের নতুন চাঁদ দেখা যেতে পারে। সেই হিসাবে ১৬ মে রোববার অথবা ১৭ মে সোমবার ঈদুল আজহা অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে।
মুহররম ২০২৭
হিজরি বর্ষপঞ্জির প্রথম মাস মুহররমের প্রথম দিন নতুন ইসলামী বছরের সূচনা করে। জ্যোতির্বিজ্ঞান কেন্দ্রের ২০২৭ সালের সম্ভাব্য চাঁদ দেখার হিসাবের ভিত্তিতে ১৪৪৯ ইসলামী বর্ষপঞ্জির প্রথম দিনও নির্ধারণ হবে।
আরও পড়ুন: শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অবদানে সার্বভৌমত্ব রক্ষিত হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী
যদি ২০২৭ সালের ৭ মে জিলহজ মাস শুরু হয় এবং মাসটি ২৯ দিনে পূর্ণ হয়, সেক্ষেত্রে ৫ জুন শনিবার মুহররম মাসের প্রথম দিন হওয়ার সম্ভাবনা রয়েছে। আর চাঁদ দেখা না গেলে জিলহজ ৩০ দিনে পূর্ণ হবে এবং মুহররম শুরু হবে ৬ জুন রোববার।
অন্যদিকে, যদি ৮ মে জিলহজ মাস শুরু হয় এবং মাসটি ২৯ দিনে পূর্ণ হয়, তবে ৬ জুন শনিবার মুহররমের প্রথম দিন হওয়ার সম্ভাবনা রয়েছে। আর জিলহজ মাস ৩০ দিনে পূর্ণ হলে নতুন ইসলামি বছর শুরু হবে ২০২৭ সালের ৭ জুন।
সূত্র : খালিজ টাইমস
আরও পড়ুন: জুলাই গণঅভ্যুত্থানে লুট হওয়া ৩৭ রাউন্ড গুলিসহ অস্ত্রধারী মুহিত গ্রেপ্তার
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন