০৫:৫৭ পি.এম
বিশ্বের সবচেয়ে দ্রুতগতির সুপারকম্পিউটারের তালিকায় আবারও শীর্ষ স্থান দখল করে নিয়েছে চীন। চীনের শেনজেনের জাতীয় সুপারকম্পিউটিং সেন্টারের লাইনশাইন নামের সুপারকম্পিউটার টপ৫০০-এর সর্বশেষ তালিকায় প্রথম স্থান পেয়েছে।
মঙ্গলবার (২৩ জুন) এক প্রতিবেদনে রয়টার্স এই তথ্য দেয়। তিন বছর পর চীন আবারও এই তালিকায় স্থান অর্জন করেছে। লাইনশাইন সম্পূর্ণরূপে চীনে তৈরি চিপ ব্যবহার করে তৈরি করা হয়েছে। এটি দেশটির প্রযুক্তিগত স্বনির্ভরতার বড় উদাহরণ হিসেবে গণ্য হচ্ছে।
তবে বিশেষজ্ঞরা বলছেন, বিশ্বের দ্রুততম সুপারকম্পিউটার হওয়ার মানে এই নয় যে, এটি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) কাজে সবচেয়ে শক্তিশালী। কারণ টপ৫০০-এর র্যাংকিং মূলত বৈজ্ঞানিক ও গবেষণামূলক কম্পিউটিংয়ের ওপর ভিত্তি করে করা হয়, এআই সক্ষমতার ভিত্তিতে নয়।
আরও পড়ুন: নাহিদ ইসলাম: ক্যাম্পাস সাংবাদিকরা জুলাইয়ের সাহসী সহযোদ্ধা
নতুন তালিকায় লাইনশাইন যুক্তরাষ্ট্রের এল ক্যাপিটান সুপারকম্পিউটারকে পিছনে ফেলে দিয়েছে। এল ক্যাপিটান যুক্তরাষ্ট্রের পারমাণবিক অস্ত্র কর্মসূচির বিভিন্ন গবেষণার কাজে ব্যবহৃত হয়।
বিশেষজ্ঞদের মতে, বর্তমানে মাইক্রোসফট, অ্যামাজন, গুগল ও এক্সএআইয়ের মতো প্রতিষ্ঠানগুলো এআই-ভিত্তিক আরও অধিক শক্তিশালী কম্পিউটিং সিস্টেম তৈরি করেছে। তবে এসব প্রতিষ্ঠান সাধারণত টপ৫০০ তালিকায় অংশ নেয় না।
বিশ্লেষকদের ধারণা, চীনের এই সাফল্য মূলত দেশটির নিজস্ব চিপ প্রযুক্তির উন্নতির প্রচেষ্টা তুলে ধরছে। যুক্তরাষ্ট্রের রপ্তানি নিষেধাজ্ঞার মধ্যেও চীন যে উন্নত কম্পিউটিং প্রযুক্তি তৈরি করতে পারে, সেটি তারা বিশ্বকে দেখাতে চায়।
উল্লেখ্য, প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে যে, লাইনশাইনে উন্নত এআই চিপ ব্যবহার করা হয়নি। ফলে এআই খাতে যুক্তরাষ্ট্র ও বেসরকারি প্রযুক্তি কোম্পানিগুলোর সঙ্গে চীনের প্রতিযোগিতা এখনও অব্যাহত রয়েছে।
আরও পড়ুন: মির্জা ফয়সল: সারের সমস্যা সমাধান, কৃষকরা আর ভুগবে না
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন