০৭:৪৪ এম
ঢাকায় নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দারকে দেখতে হাসপাতালে গিয়েছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। শুক্রবার গতকাল রাজধানীর কন্টিনেন্টাল হাসপাতালে গিয়ে হাইকমিশনারের সঙ্গে সাক্ষাৎ করে তিনি আরোগ্য কামনা করেন।
জামায়াতের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে যে, দলের আমিরের পক্ষে হাইকমিশনারের শারীরিক অবস্থার খোঁজখবর নেন গোলাম পরওয়ার।
গত বৃহস্পতিবার ভোরে ঢাকাস্থ পাকিস্তান হাইকমিশনারের বাসভবনে আগুন লেগেছিল। এর ফলে হাইকমিশনার এবং তার স্ত্রী আহত হন। বর্তমানে, দুইজনেই রাজধানীর কন্টিনেন্টাল হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন।
আরও পড়ুন: সাংবাদিক রবিউলকে নিয়ে সংসদ সদস্য মানসুরার মন্তব্য
জামায়াত সেক্রেটারি জেনারেলের সঙ্গে হাসপাতালে গিয়েছিলেন নির্বাহী পরিষদ সদস্য নুরুল ইসলাম বুলবুল এমপি, কর্মপরিষদ সদস্য জাহিদুর রহমান এবং বিরোধীদলীয় নেতার পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা কমিটির সদস্য আলী আহমাদ মাবরুর।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন