০৫:৫২ পি.এম
মালয়েশিয়ার মেলাকা রাজ্যে সড়ক পরিবহন বিভাগ (জেপিজে) পরিচালিত এক বিশেষ অভিযানে প্রবাসী শ্রমিকদের ব্যবহৃত ৪৯টি যানবাহন বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে জব্দ করা হয়েছে।
এই অভিযান বুধবার (১০ জুন) রাজ্যের ক্লেবাং, কাম্পুং লিম্বোঙ্গান, মেরলিমো, জাসিন এবং মেলাকা সেন্ট্রালসহ বেশ কয়েকটি এলাকায় সকাল সাড়ে ৬টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত চলেছিল।
মেলাকা জেপিজে’র পরিচালক সিতি জারিনা মোহদ ইউসোপ জানান, জব্দকৃত যানবাহনের মধ্যে ৪৪টি মোটরসাইকেল এবং ৫টি গাড়ি রয়েছে। আটককৃত চালকদের মধ্যে ২২ জন রোহিঙ্গা, ১০ জন পাকিস্তানি, ৯ জন বাংলাদেশি, ৫ জন ইন্দোনেশীয়, ২ জন ভিয়েতনামি এবং ১ জন ভারতীয় নাগরিক রয়েছেন।
আরও পড়ুন: দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির ষড়যন্ত্র চলছে : হারুনুর রশীদ আজাদ
অভিযানের সময় মোট ১৪৭টি যানবাহন পরীক্ষা করা হয় এবং এর মধ্যে প্রধান তিনটি অপরাধ চিহ্নিত হয়েছে- বৈধ ড্রাইভিং লাইসেন্স না থাকা, রোড ট্যাক্স মেয়াদোত্তীর্ণ হওয়া এবং গাড়ির ইন্সুরেন্স না থাকা। এ কারণে সড়ক পরিবহন আইন ১৯৮৭ (আইন ৩৩৩)-এর অধীনে বিভিন্ন অপরাধে মোট ৯৮টি নোটিশ জারি করা হয়েছে।
প্রাথমিক তদন্তে জানা গেছে, প্রবাসীদের ব্যবহৃত এই যানবাহনগুলোর বেশিরভাগই স্থানীয় মালয়েশীয় নাগরিকদের মালিকানাধীন, যারা ব্যবসা বা কর্মক্ষেত্রে যাতায়াতের জন্য ব্যবহার করছিলেন। চালকরা অনেকেই দাবি করেছেন যে, গাড়ির মালিকরা তাদের নিয়োগকর্তা, তবে এই দাবির সত্যতা এখনও যাচাই হচ্ছে।
পরিচালক সিতি জারিনা সতর্কতার সাথে বলেন, যানবাহনের মালিকদের অবশ্যই তাদের গাড়ির ব্যবহারের ক্ষেত্রে পূর্ণ দায়িত্ব নিতে হবে। বৈধ লাইসেন্স ছাড়া প্রবাসীদের গাড়ি বা মোটরসাইকেল চালানো গুরুতর অপরাধ এবং এর বিরুদ্ধে কোনো আপস ছাড়াই কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।
আরও পড়ুন: গাদি আইজেনকটের হাতে ইসরাইলে সরকার গঠনের দায়িত্ব
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন