ঢাকা শনিবার, ০৭ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২২শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২৬শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শনিবার, ০৭ই নভেম্বর, ২০২৬ইং ২২শে কার্তিক, ১৪৩২বাং

লেবাননে হিজবুল্লাহর বিস্ফোরণে নিহত হলেন একজন ইসরাইলি সেনা


লেবাননে হিজবুল্লাহর বিস্ফোরণে নিহত হলেন একজন ইসরাইলি সেনা

দক্ষিণ লেবাননে হিজবুল্লাহর বিস্ফোরক যন্ত্রের বিস্ফোরণে একজন ইসরাইলি সেনা নিহত হয়েছে এবং আরও অন্তত সাতজন আহত হয়েছেন। এ খবর জানিয়েছে এএফপি, যা ইসরাইলি সেনাবাহিনীর সূত্রে প্রকাশিত হয়েছে।

আজ বৃহস্পতিবার (১৮ জুন) ইসরাইলি সেনাবাহিনীর এক সংক্ষিপ্ত বিবৃতিতে বলা হয়, গত বুধবার (১৭ জুন) দক্ষিণ লেবাননের লড়াইয়ের সময় একজন সেনা নিহত হন।

বিবৃতিতে বলা হয়েছে, বুধবার বিকেল ৫টায় ইসরাইলি সেনাবাহিনীর ৩৬তম ডিভিশনের একটি সেনা দল লিতানি নদীর পার দিয়ে হেঁটে যাওয়ার সময় হামলা হয়। বিবৃতি অনুযায়ী, ২৯ বছর বয়সী মাস্টার সার্জেন্ট আলেকজান্ডার ফিলিন ‘যুদ্ধে নিহত হয়েছেন’।

আরও পড়ুন: পোল্যান্ডের ক্রাকোভে বন্দুকধারীর গুলিতে নিহত ২, আহত ১০

দক্ষিণ লেবাননে গত ২ মার্চ নতুন করে সংঘাত শুরু হওয়ার পর থেকে এখন পর্যন্ত ৩০ জনের বেশি ইসরাইলি সেনা নিহত হয়েছেন এবং এ সময় আহত হয়েছেন আরও ১,৩৪৭ সেনা।

বিবৃতিতে আরো বলা হয়েছে, একজন অফিসার, একজন রিজার্ভ অফিসার এবং একজন রিজার্ভ সেনা হালকা গুরুতর আহত হয়েছেন। এছাড়া একজন কমব্যাট নন-কমিশন্ড অফিসার, দুইজন রিজার্ভ সেনা এবং একজন নারী রিজার্ভ সেনা সামান্য আহত হয়েছেন।

যুক্তরাষ্ট্র ও ইরানের সদ্য স্বাক্ষরিত শান্তি চুক্তিতে লেবাননের সার্বভৌমত্ব রক্ষা এবং দক্ষিণ লেবনন থেকে ইসরাইলি সেনা প্রত্যাহারের বিষয়টি অন্তর্ভুক্ত থাকা সত্ত্বেও, ইসরাইল দক্ষিণাঞ্চলে সামরিক অভিযান অব্যাহত রেখেছে। সর্বশেষ হামলায় একজন নিহত হন এবং আহত হন আরও দুইজন।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, বুধবার (১৭ জুন) দক্ষিণ লেবাননের একটি এলাকায় ইসরাইলি ড্রোন হামলায় একজন গাড়িচালক নিহত হন। যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা ঘোষণার পর এটি ছিল লেবাননে প্রথম প্রাণঘাতী ইসরাইলি হামলা।

আরও পড়ুন: হরমুজ প্রণালি দিয়ে তেল রপ্তানি বন্ধ, ইরাকের ৬ হাজার কোটি ডলারের ক্ষতি

এদিকে, ইসরাইলের কর্মকর্তারা জানিয়েছেন, তারা দক্ষিণ লেবাননে নিজেদের সামরিক উপস্থিতি বজায় রাখতে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে। প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সরকার মনে করছে, সীমান্তবর্তী এসব এলাকা তাদের নিরাপত্তা কৌশলের একটি গুরুত্বপূর্ণ অংশ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

“ডিএসসিসির অভিযানে যাত্রাবাড়ীতে অবৈধ দখল উচ্ছেদ”

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বৃহস্পতিবার, ১৮ই জুন, ২০২৬ ইং

০৫:৪৭ পি.এম


“ডিএসসিসির অভিযানে যাত্রাবাড়ীতে অবৈধ দখল উচ্ছেদ”

রাজধানীর যাত্রাবাড়ী এলাকা অবৈধ স্থাপনা ও দোকানপাট উচ্ছেদ করার উদ্দেশ্যে অভিযান চালিয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)।

বৃহস্পতিবার (১৮ জুন) যে অভিযানটি পরিচালিত হয়েছে, সেটি ফ্লাইওভারের ইনকামিং অংশ থেকে শুরু করে যাত্রাবাড়ী হয়ে কাজলা পর্যন্ত সড়কের দুই পাশের ফুটপাত এবং রাস্তায় গড়ে ওঠা অবৈধ স্থাপনা ও দোকানপাটগুলো উচ্ছেদ করা হয়েছিল।

অভিযানের পরিচালনায় নেতৃত্ব দিয়েছিলেন ডিএসসিসির নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আমিনুল ইসলাম।

এ সময়, ফুটপাত ও সড়ক অবৈধভাবে দখল করে ব্যবসা চালানোর দায়ে ৫টি মামলা দায়ের করা হয়। এছাড়া, সংশ্লিষ্টদের কাছ থেকে মোট ১৩ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। ফুটপাত এবং সড়ক দখলমুক্ত করে প্রদান করা হয় চলাচলের জন্য উন্মুক্ত।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মাদারীপুরে টিসিবির গোডাউনে অগ্নিকাণ্ড, পুড়ল ১০ লাখ টাকার খাদ্যপণ্য

আন্তর্জাতিক ডেস্ক

মাদারীপুর প্রতিনিধি

বৃহস্পতিবার, ১৮ই জুন, ২০২৬ ইং

০৫:৪৮ পি.এম


মাদারীপুরে টিসিবির গোডাউনে অগ্নিকাণ্ড, পুড়ল ১০ লাখ টাকার খাদ্যপণ্য

মাদারীপুর সদর উপজেলার চরমুগরিয়া এলাকায় ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) একটি গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে চাল, ভোজ্য তেল, ডাল, চিনি ও অন্যান্য খাদ্যপণ্য পুড়ে প্রায় ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন সংশ্লিষ্ট ডিলার।
বৃহস্পতিবার (১৮ জুন) ভোররাতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, টিসিবির ডিলার ইসমাইল মোল্লার গোডাউন থেকে হঠাৎ ধোঁয়া ও আগুনের শিখা বের হতে দেখা যায়। মুহূর্তের মধ্যেই আগুন গোডাউনের ভেতরে ছড়িয়ে পড়ে। স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করলেও ব্যর্থ হন। পরে খবর পেয়ে মাদারীপুর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
তবে এর আগেই গোডাউনে মজুদ থাকা চাল, ডাল, চিনি, ভোজ্য তেলসহ বিপুল পরিমাণ খাদ্যপণ্য পুড়ে যায়।
ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী ইসমাইল মোল্লা বলেন, “দু’দিন আগে জনসাধারণের মাঝে বিতরণের জন্য বিপুল পরিমাণ খাদ্যপণ্য গোডাউনে মজুদ করা হয়েছিল। এমন দুর্ঘটনার আশঙ্কা থাকলে একসঙ্গে এত পণ্য সংরক্ষণ করতাম না।”
মাদারীপুর ফায়ার সার্ভিসের পরিদর্শক শেখ মোহাম্মদ আহাদুজ্জামান জানান, প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তিনি বলেন, “ফায়ার সার্ভিস দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হওয়ায় পাশের পাটের গোডাউনটি বড় ধরনের ক্ষয়ক্ষতির হাত থেকে রক্ষা পেয়েছে। অন্যথায় দুর্ঘটনাটি আরও ভয়াবহ রূপ নিতে পারত।”
অগ্নিকাণ্ডের খবর পেয়ে বৃহস্পতিবার সকালে ঘটনাস্থল পরিদর্শন করেন উপজেলা প্রশাসনের কর্মকর্তারা।
মাদারীপুর সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ওয়াদিয়া সাবাব বলেন, “কিভাবে আগুনের সূত্রপাত হয়েছে এবং প্রকৃত ক্ষয়ক্ষতির পরিমাণ কত, তা নির্ধারণে একটি তদন্ত কমিটি গঠন করা হবে। সরকারি পণ্য পুড়ে যাওয়ার ঘটনাটি নাশকতা নাকি স্বাভাবিক কোনো কারণে ঘটেছে, সেটিও তদন্ত করে দেখা হচ্ছে।”

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পে-স্কেল নিয়ে এমপিওভুক্ত শিক্ষকদের সুখবর দিয়েছেন শিক্ষামন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বৃহস্পতিবার, ১৮ই জুন, ২০২৬ ইং

০৫:৪৯ পি.এম


পে-স্কেল নিয়ে এমপিওভুক্ত শিক্ষকদের সুখবর দিয়েছেন শিক্ষামন্ত্রী

শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন জানিয়েছেন, নবম জাতীয় পে স্কেলে বেসরকারি শিক্ষকদের অন্তর্ভুক্ত করতে কাজ চলছে।

এ কথা মন্ত্রী বৃহস্পতিবার (১৮ জুন) দুপুরে সচিবালয়ে সংবাদ সম্মেলনে বলেন।

মন্ত্রী আরও বলেন, নবম জাতীয় পে-স্কেল এবং বেসরকারি শিক্ষকদের নিয়ে কাজ করছি। সব সমস্যার সমাধান হয়নি, হবেও না। তবে পে-স্কেলে তাদের অন্তর্ভুক্তি নিয়ে কাজ চলছে।

শিক্ষার্থীদের গুণগত মানের উন্নয়ন বিষয়ে তিনি জানান, ‘সংগীতসহ সব ধরনের প্রতিযোগিতা করছি। শিক্ষার্থীদের কালচারারি ডেভেলপ করার জন্য করছি। নৈতিকতা এবং ফ্যামিলি ভ্যালুজ সব শেখানো হচ্ছে। এসবের শিক্ষা না থাকায় সংস্কৃতি মন্ত্রণালয়ের সঙ্গে কাজ করা হচ্ছে। তাদের শিক্ষকরা উপজেলা লেভেলে সহযোগিতা করবেন।’

ভবিষ্যতে বিশ্ববিদ্যালয়গুলোর সংশ্লিষ্ট বিভাগ থেকে শিক্ষক পাওয়া যাবে।

এ সময় শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা বিষয়ক উপদেষ্টা মাহদী আমিন, প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজসহ উভয় মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মধুপুরে ব্র্যাকের উদ্যোগে ভার্মি কম্পোস্ট প্রশিক্ষণ ও উপকরণ বিতরণ

আন্তর্জাতিক ডেস্ক

আঃ হামিদ মধুপুর( টাঙ্গাইল) প্রতিনিধি

বৃহস্পতিবার, ১৮ই জুন, ২০২৬ ইং

০৫:৫১ পি.এম


মধুপুরে ব্র্যাকের উদ্যোগে ভার্মি কম্পোস্ট প্রশিক্ষণ ও উপকরণ বিতরণ

টাঙ্গাইলের মধুপুরের-মির্জাবাড়ি শাখায় ব্র্যাকের উদ্যোগে ১১ জন সদস্যকে ভার্মি কম্পোস্ট প্রশিক্ষণ ও তাদের মাঝে উপকরণ বিতরণ করা হয়েছে।
টেকসই কৃষি উন্নয়ন এবং পরিবেশবান্ধব জৈব সারের ব্যবহার সম্প্রসারণের লক্ষ্যে বৃহস্পতিবার(১৮ জুন) মধুপুরের মির্জাবাড়ি শাখায় ১১ জন সদস্যকে নিয়ে দিনব্যাপী ‘ভার্মি কম্পোস্ট (কেঁচো সার) প্রশিক্ষণ ও বিতরণ’ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। ব্র্যাকের উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে এলাকার প্রান্তিক কৃষকদের আধুনিক ও বৈজ্ঞানিক পদ্ধতিতে সার উৎপাদনের ওপর বিশেষ প্রশিক্ষণ প্রদান করা হয়।
অনুষ্ঠানে প্রধান প্রশিক্ষক হিসেবে উপস্থিত থেকে সদস্যদের ভার্মি কম্পোস্ট তৈরির বাস্তবমুখী কৌশল শেখান মধুপুর উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা এ.বি.এম. খায়রুল আলম। এসময় তিনি বলেন, ভার্মি কম্পোস্ট একদিকে যেমন মাটির উর্বরতা বাড়ায়, অন্যদিকে কৃষকের উৎপাদন খরচ বহুলাংশে কমিয়ে আনে।
মাটির স্বাস্থ্য ও রাসায়নিক সারের অপকারিতা নিয়ে আলোচনা করেন মধুপুরের উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ অফিসার মো: মিজানুর রহমান। তিনি মাটির বিভিন্ন গুণাবলী ও জৈব উপাদানের গুরুত্ব তুলে ধরে বলেন, মাটির দীর্ঘমেয়াদী উর্বরতা ধরে রাখতে ভার্মি কম্পোস্টের কোনো বিকল্প নেই।
অনুষ্ঠানে ব্র্যাকের কৃষি বিষয়ক নানামুখী সেবা ও উদ্যোগ নিয়ে আলোচনা করেন ব্র্যাকের সম্প্রসারণ কর্মকর্তা মো: বাকিউর রহমান। এছাড়া সদস্যদের স্বাবলম্বী করতে ব্র্যাক মাইক্রোফাইন্যান্সের বিভিন্ন সম্ভাবনাময় আর্থিক প্রোডাক্ট ও সুযোগ-সুবিধা তুলে ধরেন মো: রঞ্জু আলম।
উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্র্যাক মাইক্রোফাইন্যান্স (দাবি)-এর এরিয়া ম্যানেজার মো: আবুল বাশার। তিনি তার সমাপনী বক্তব্যে ব্র্যাকের বিভিন্ন সামাজিক কার্যক্রম ও অর্থনৈতিক সহায়তার চিত্র তুলে ধরে বলেন, "প্রান্তিক মানুষের অর্থনৈতিক ও সামাজিক মুক্তি নিশ্চিত করতেই ব্র্যাক মাঠপর্যায়ে কাজ করে যাচ্ছে। এই প্রশিক্ষণের মাধ্যমে সদস্যরা নিজেদের ভাগ্য বদলানোর পাশাপাশি পরিবেশবান্ধব কৃষি ব্যবস্থা গড়ে তুলতে অবদান রাখবেন।
প্রশিক্ষণ শেষে উপস্থিত ১১ জন সদস্যের মাঝে ভার্মি কম্পোস্ট উৎপাদনের প্রয়োজনীয় উপকরণ বিতরণ করা হয়। নতুন এই প্রযুক্তি ও উপকরণ পেয়ে আনন্দ প্রকাশ করেন উপস্থিত সুবিধাভোগী সদস্যরা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২৬শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫০
জোহর ১১:৪৩
আসর ০৩:৪০
মাগরিব ০৫:১৬
ইশা ০৬:২৯
সূর্যোদয় : ০৬:০৮ সূর্যাস্ত : ০৫:১৬
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%