০৮:৫৭ এম
ঢামেকে কারাবন্দি হাজতির মৃত্যু ঘটেছে। রাজধানী ঢাকার নবাবগঞ্জ থানার মামলায় কারাবন্দি মো. আব্দুল মান্নান (৪২) ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে মারা গেছেন। তিনি ঢাকার নবাবগঞ্জ থানার বালুখণ্ড গ্রামের মৃত জয়নাল আবেদীনের ছেলে।
শনিবার ঘটনার সত্যতা নিশ্চিত করে ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, মরদেহটি ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে। তিনি আরও জানান, সকালে অসুস্থ অবস্থায় মো. আব্দুল মান্নানকে কারারক্ষী বিপ্লবসহ কয়েকজন ঢাকা কেন্দ্রীয় কারাগার (কেরানীগঞ্জ) থেকে সকাল পৌনে ৮টায় ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসে। চিকিৎসকরা তাকে পরীক্ষা নিরীক্ষার পর মৃত ঘোষণা করেন।
মো. ফারুক বলেন, নবাবগঞ্জ থানার চলতি বছরের একটি মামলায় কারাবন্দি ছিলেন মান্নান। মামলাটি এখন বিচারাধীন রয়েছে।
আরও পড়ুন: তাহসিফের মৃত্যু: দীপের গুরুত্বপূর্ণ তথ্য, রিমান্ড শেষে কারাগারে পাঠানো
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন