ঢাকা মঙ্গলবার, ১০ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২৫শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ১০ই নভেম্বর, ২০২৬ইং ২৫শে কার্তিক, ১৪৩২বাং

আজকের স্বর্ণের ভরি কত দাম দেশের বাজারে?


আজকের স্বর্ণের ভরি কত দাম দেশের বাজারে?

বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) দেশের বাজারে স্বর্ণের দাম বুধবার সকালে কমানোর ঘোষণা দিয়েছে। ভরির দাম ১ হাজার ১০৮ টাকা কমিয়ে ২ লাখ ৩৪ হাজার ৩৮ টাকা নির্ধারণ করা হয়েছে। নতুন এই দাম বুধবার সকাল ১০টা থেকে কার্যকর হয়েছে। আজ বৃহস্পতিবারও স্বর্ণ বিক্রি হবে একই দামে।

বাজুস জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) দাম কমার কারণে নতুন দর নির্ধারণ করা হয়েছে।

নতুন দামের ভিত্তিতে, ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম এক হাজার ১০৮ টাকা কমিয়ে দুই লাখ ৩৪ হাজার ৩৮ টাকা নির্ধারণ করা হয়েছে। ২১ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম এক হাজার ৫০ টাকা কমিয়ে দুই লাখ ২৩ হাজার ৫৪০ টাকা করা হয়েছে।

আরও পড়ুন: নভেম্বরের প্রথম ৮ দিনে দেশে ১১৩ কোটি ডলার রেমিট্যান্স পাঠালেন প্রবাসীরা

এছাড়া, ১৮ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ৯৩৩ টাকা কমিয়ে এক লাখ ৯১ হাজার ৯৩১ টাকা নির্ধারণ করা হয়েছে।

এদিকে, স্বর্ণের দাম কমানোর পাশাপাশি রুপার দাম অপরিবর্তিত রয়েছে। ভ্যাটসহ ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম ১১৭ টাকা বাড়িয়ে ৫ হাজার ১৩২ টাকা, ২১ ক্যারেটের এক ভরি রুপার দাম ১৭৫ টাকা বাড়িয়ে চার হাজার ৯৫৭ টাকা, ১৮ ক্যারেটের এক ভরি রুপার দাম ১৭৫ টাকা বাড়িয়ে চার হাজার ২৫৭ টাকা এবং সনাতন পদ্ধতির এক ভরি রুপার দাম ১১৬ টাকা বাড়িয়ে তিন হাজার ২০৭ টাকা নির্ধারণ করা হয়েছে।

 

আরও পড়ুন: বিদেশে চিকিৎসা খরচ পাঠানোর সীমা ৩০ হাজার ডলার নির্ধারণ

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মাদক নির্মূল ও তরুণদের মাঠে ফেরাতে সন্দ্বীপ ইউএনওর বিশেষ সভা

আন্তর্জাতিক ডেস্ক

আমিনুল ইসলাম রিয়াদ সন্দ্বীপ (চট্টগ্রাম)প্রতিনিধি

বৃহস্পতিবার, ১০ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

১১:২৯ এম


মাদক নির্মূল ও তরুণদের মাঠে ফেরাতে সন্দ্বীপ ইউএনওর বিশেষ সভা

 

তরুণ প্রজন্মকে মাদক ও মোবাইল আসক্তি থেকে দূরে রেখে খেলাধুলায় ফিরিয়ে আনতে চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং স্থানীয় সাংবাদিকদের মধ্যে এক বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সভায় প্রধান আলোচ্য বিষয় ছিল সন্দ্বীপ উপজেলাকে মাদকমুক্ত করা এবং আধুনিক প্রযুক্তির নেতিবাচক প্রভাব থেকে যুবসমাজকে রক্ষা করা। বক্তারা বলেন, বর্তমান সময়ে তরুণ সমাজ মোবাইল গেম ও মাদকের ভয়াল গ্রাসে আসক্ত হয়ে পড়ছে, যা তাদের শারীরিক ও মানসিক বিকাশকে ধ্বংসের মুখে ঠেলে দিচ্ছে। এই অবক্ষয় রোধে মাঠমুখী সংস্কৃতির পুনরুজ্জীবনের বিকল্প নেই।
যুবসমাজকে পুনরায় খেলাধুলায় সম্পৃক্ত করতে উপজেলার বিভিন্ন মাঠে ফুটবল টুর্নামেন্টসহ নিয়মিত খেলাধুলার আয়োজন বাড়ানোর ওপর বিশেষ জোর দেওয়া হয়। স্থানীয় প্রশাসন ও সাংবাদিকদের সম্মিলিত প্রচেষ্টায় সমাজের সর্বস্তরে সচেতনতা তৈরি এবং মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ার পাশাপাশি খেলাধুলার উপযোগী পরিবেশ নিশ্চিত করার পরিকল্পনা গ্রহণ করা হয়।
সভায় সন্দ্বীপ উপজেলা প্রেস ক্লাবের, আহ্বায়ক, সদস্য সচিব, জাতীয় সাংবাদিক সংস্থার সভাপতি, সাধারণ সম্পাদকসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন। এ সময় সাংবাদিকরা সমাজ গঠনে এই মহতী উদ্যোগে সর্বাত্মক সহযোগিতার প্রত্যয় ব্যক্ত করেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে ‘শীর্ষস্থানীয় জার্নালে গবেষণা প্রবন্ধ প্রকাশ’ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

আন্তর্জাতিক ডেস্ক

সাব্বির হাসনাত, রবীন্দ্র বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বৃহস্পতিবার, ১০ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

১১:৩৫ এম


রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে ‘শীর্ষস্থানীয় জার্নালে গবেষণা প্রবন্ধ প্রকাশ’ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

গবেষণার মানোন্নয়ন এবং আন্তর্জাতিক মানসম্পন্ন জার্নালে গবেষণা প্রবন্ধ প্রকাশে শিক্ষক ও গবেষকদের দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে ‘Training on How to Publish Article in the Top Journal’ শীর্ষক প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৯ সেপ্টেম্বর) রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের অ্যাকাডেমিক ভবন-০৩-এর অডিটোরিয়ামে সকাল ৯.০০টায় বিশ্ববিদ্যালয়ের Institutional Quality Assurance Cell (IQAC)-এর আয়োজনে এ প্রশিক্ষণ কর্মসূচি শুরু হয়ে বিকাল ৫:০০ টায় শেষ হয়। প্রশিক্ষণ কর্মসূচির সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক তাহ্‌মিনা আখতার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর হোসেন।

প্রধান অতিথির বক্তব্যের শুরুতে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক তাহ্‌মিনা আখতার প্রশিক্ষণের প্রশিক্ষক পুণ্ড্র ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের চেয়ারম্যান ড. মো. ইসহাক আলীকে শুভেচ্ছা জানান। এরপর প্রশিক্ষণার্থীদের উদ্দেশে তিনি বলেন, গবেষণা প্রবন্ধ প্রকাশের বিষয়ে অনেকেরই পূর্ব অভিজ্ঞতা ও দক্ষতা রয়েছে। তবে এ ধরনের প্রশিক্ষণ নতুন নতুন বিষয়, আধুনিক পদ্ধতি ও গবেষণা-প্রকাশনার সমসাময়িক কৌশলের সঙ্গে পরিচিত হওয়ার সুযোগ তৈরি করে। তিনি আরও বলেন, রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে দক্ষতা উন্নয়ন ও কর্মদক্ষতাভিত্তিক (Performance-Based) প্রশিক্ষণের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া প্রয়োজন। এ ধরনের প্রশিক্ষণের মাধ্যমে শিক্ষক, কর্মকর্তা ও সংশ্লিষ্টদের পেশাগত দক্ষতা আরও বৃদ্ধি পাবে এবং বিশ্ববিদ্যালয়ের সামগ্রিক অ্যাকাডেমিক ও প্রশাসনিক কার্যক্রমে এর ইতিবাচক প্রভাব পড়বে।

উপাচার্য রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের গবেষণা জার্নালকে আরও সমৃদ্ধ ও আন্তর্জাতিক মানসম্পন্ন করার ওপর গুরুত্বারোপ করেন। তিনি বিশ্ববিদ্যালয়ের জার্নালে DOI (Digital Object Identifier) নম্বর সংযুক্ত করার বিষয়ে দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জন্য সংশ্লিষ্টদের নির্দেশনা দেন। একই সঙ্গে তিনি বলেন, রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের গবেষণা জার্নালকে আন্তর্জাতিক মানে উন্নীত করে নিয়মিত ও মানসম্মতভাবে প্রকাশের উদ্যোগ নিতে হবে। এর মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের গবেষণা কার্যক্রমের আন্তর্জাতিক পরিচিতি ও গ্রহণযোগ্যতা আরও বৃদ্ধি পাবে। এছাড়াও শিক্ষার্থীদের আধুনিক প্রযুক্তি ও কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) ব্যবহারে দক্ষ করে তুলতে AI-বিষয়ক প্রশিক্ষণের ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা দেন উপাচার্য। তিনি বলেন, বর্তমান বিশ্বের দ্রুত পরিবর্তনশীল প্রযুক্তিনির্ভর পরিবেশে শিক্ষার্থীদের ভবিষ্যৎ কর্মক্ষেত্রের উপযোগী করে গড়ে তুলতে কৃত্রিম বুদ্ধিমত্তাসহ আধুনিক প্রযুক্তি সম্পর্কে তাদের জ্ঞান ও দক্ষতা অর্জনের সুযোগ সৃষ্টি করা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের Institutional Quality Assurance Cell (IQAC) আয়োজিত বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের জন্য প্রশিক্ষণ কর্মসূচিতে প্রশিক্ষক হিসেবে দিনব্যাপী বিভিন্ন সেশনে প্রশিক্ষণ প্রদান করেন পুণ্ড্র ইউনিভার্সিটি অব সাইন্স এন্ড টেকনোলজির ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের চেয়ারম্যান ড. মো. ইসহাক আলী।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নাগেশ্বরীতে পুলিশের বিশেষ অভিযান: ইয়াবাসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, গাঁজা উদ্ধার

আন্তর্জাতিক ডেস্ক

নাগেশ্বরী (কুড়িগ্রাম) প্রতিনিধি

বৃহস্পতিবার, ১০ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

১১:৪১ এম


নাগেশ্বরীতে পুলিশের বিশেষ অভিযান: ইয়াবাসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, গাঁজা উদ্ধার

কুড়িগ্রামের নাগেশ্বরীতে পুলিশের বিশেষ অভিযানে ইয়াবাসহ চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। পৃথক আরেকটি অভিযানে পরিত্যক্ত অবস্থায় এক কেজি গাঁজা উদ্ধার করেছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে নাগেশ্বরী থানা পুলিশের একটি আভিযানিক দল রাতে উপজেলা প্রাণিসম্পদ অফিসের পেছনের ফাঁকা জায়গায় থাকা একটি পরিত্যক্ত ঘরে অভিযান চালায়। এ সময় ইয়াবা বিক্রির অভিযোগে চারজনকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন— মো. দুলাল মিয়া (২৯), মো. বেলাল হোসেন (৪০), আব্দুল খালেক (৪৫) ও জুবায়ের হোসেন (৩৬)।

পুলিশ জানায়, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নাগেশ্বরী থানায় নিয়মিত মামলা করা হয়েছে। তাদের আদালতে সোপর্দের প্রক্রিয়া চলছে।

এদিকে পৃথক একটি অভিযানে নাগেশ্বরী পৌরসভার সুখ্যাতি লাল স্কুল সংলগ্ন একটি সারের দোকানের সামনে থেকে পরিত্যক্ত অবস্থায় এক কেজি গাঁজা উদ্ধার করা হয়। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।

নাগেশ্বরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এনামুল হক প্রধান জানান, মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে। মাদকমুক্ত সমাজ গঠনে তিনি স্থানীয়দের সহযোগিতা কামনা করেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নকলায় সিজি সদস্যদের নিয়ে ওরিয়েন্টেশন ও কর্মপরিকল্পনা তৈরী সভা

আন্তর্জাতিক ডেস্ক

নকলা (শেরপুর) প্রতিনিধি

বৃহস্পতিবার, ১০ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

১১:৪৫ এম


নকলায় সিজি সদস্যদের নিয়ে ওরিয়েন্টেশন ও কর্মপরিকল্পনা তৈরী সভা

 

শেরপুরের নকলায় কমিউনিটি গ্রুপ (সিজি) সদস্যদের ওরিয়েন্টেশন ও কর্মপরিকল্পনা তৈরী সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার উপজেলার ৪নং গৌড়দ্বার ইউনিয়নের পশ্চিম লাভা কমিউনিটি ক্লিনিকে সিজি সদস্যদের নিয়ে এই ওরিয়েন্টেশন ও কর্মপরিকল্পনা সভাটি অনুষ্ঠিত হয়।

স্বাবলম্বী উন্নয়ন সমিতি কর্তৃক বাস্তবায়িত এবং ইউনিসেফ বাংলাদেশ’র সহযোগিতায় পরিচালিত মা, শিশু ও কিশোর-কিশোরীদের কল্যাণে জনসম্পৃক্ততায় সামাজিক ও আচরন পরিবর্তন (এসবিসি) প্রকল্পের বাস্তবায়িত কার্যক্রমের অংশ হিসেবে এই ওরিয়েন্টেশন ও কর্মপরিকল্পনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। সভায় প্রথমেই স্বাবলম্বী উন্নয়ন সমিতি কর্তৃক বাস্তবাত, ইউনিসেফ বাংলাদেশের আর্থিক সহযোগিতায় মা, শিশু, কিশোর- কিশোরীদের কল্যাণে জনসম্পৃক্ততায় সামাজিক আচরণ পরিবর্তন প্রকল্পের কার্যক্রম সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়। পরে সিজি সদস্যদের দায়িত্ব কর্তব্য বিষয়ে আলোচনা করা হয় এবং কমিউনিটি ক্লিনিক ভিত্তিক কি কি সেবা প্রদান করা হয় তা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। কমিউনিটি ক্লিনিকে মা, শিশু ও কিশোর-কিশোরীদের সেবার মান উন্নয়নে সকলের অংশগ্রহণে সমস্যা চিহ্নিত করে, সমস্যার আলোকে একটি কর্মপরিকল্পনা তৈরি করা হয়েছে।

এসময় স্বাস্থ্য পরিদর্শক (ইনচার্জ) মো. লুৎফুল আনোয়ার বাদল, পরিবার পরিকল্পনা পরিদর্শক মো. আবু রায়হান, পরিবার কল্যাণ সহকারী হাসনা হেনা, পশ্চিম লাভা কমিউনিটি ক্লিনিকের কমিউনিটি হেলথ কেয়ার প্রোপাইটার (সিএইচসিপি) মো. উসমান গনি ও স্বাস্থ্য সহকারী জাহিদা আক্তারসহ স্থানীয় অনেকে বক্তব্য রাখেন।

বক্তারা মা ও শিশুর স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে কমিউনিটি পর্যায়ে সমন্বিত উদ্যোগ এবং সিজি সদস্যদের সক্রিয় ভূমিকার প্রয়োজনীয়তাসহ বিভিন্ন বিষয়াবলী তুলে ধরেন। তারা গর্ভবতী মায়েদের নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা, প্রসূতি মাদের গর্ভকালীন সেবা, প্রসব পরবর্তী সেবা, নবজাতকের প্রয়োজনীয় যত্ন ও প্রাতিষ্ঠানিক নিরাপদ প্রসবসহ মা ও শিশুদের স্বাস্থ্যসেবার গুরুত্ব তুলে ধরেন। একাজে সিজি সদস্যদের দায়িত্ব ও কর্তব্য সম্পর্কেও বিস্তারিত আলোচনা করেন বক্তারা। এসময় স্থানীয় কমিউনিটি গ্রুপ (সিজি)-এর অন্যান্য সদস্যগনসহ স্থানীয় অনেকে উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, চলতি সেপ্টেম্বর মাসের প্রথম ৯দিনে টালকি ইউনিয়নের ২নং ওয়ার্ড মজিদ বাড়ি কিশোরী দলের দ্বিমাসিক সভা।.চন্দ্রকোণা ইউনিয়ন ৯নং ওয়ার্ড চরমধুয়া নামাপাড়া মাদার টু মাদার সাপোর্ট গ্রুপের দ্বিমাসিক সভা, উরফা ইউনিয়ন ৮নং ওয়ার্ড লয়খা গ্রাম মাদার টু মাদার সাপোর্ট গ্রুপের দ্বিমাসিক সভা। লয়খা চায়ের দোকানের সভা ও পশ্চিম লাভা সিসিতে সিজি সদস্যদের নিয়ে ওরিয়েন্টেশন ও কর্মপরিকল্পনা তৈরী সভা সম্পন্ন হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫২
জোহর ১১:৪৩
আসর ০৩:৩৯
মাগরিব ০৫:১৫
ইশা ০৬:২৮
সূর্যোদয় : ০৬:১০ সূর্যাস্ত : ০৫:১৫
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%